হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিমানবন্দরে অগ্নিকাণ্ড নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হতে পারে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন


ঢাকা, ২০ অক্টোবর – ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবার (১৮ অক্টোবর) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। অবিলম্বে অগ্নিকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ীদের কঠোর শাস্তির দাবি জানায় সংগঠনটি। সংগঠনটি মনে করে, এ ঘটনা নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হতে পারে।

রোববার (১৯ অক্টোবর) ইউট্যাবের সভাপতি অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক মোর্শেদ হাসান খান এক বিবৃতিতে এমন মন্তব্য করেন।

আরও পড়ুন

বিশ্বমঞ্চে বাংলাদেশ-তুরস্ক কূটনৈতিক মেলবন্ধন: এরদোয়ান ও তারেক রহমানের বৈঠকে এল বড় সব সিদ্ধান্ত

তারা বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো একটি অতি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানে কার্গো ভিলেজে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ইউট্যাব গভীরভাবে উদ্বিগ্ন এবং তীব্র নিন্দা জানাচ্ছে। দেশের প্রধান প্রবেশদ্বার ও অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত এই আন্তর্জাতিক বিমানবন্দরে বারবার এমন দুর্ঘটনা, বিশেষ করে কার্গো ভিলেজের মতো গুরুত্বপূর্ণ স্থানে আগুন লাগার ঘটনা কেবল একটি দুর্ঘটনা হিসেবে মেনে নেওয়া যায় না। এটি দেশের ভাবমূর্তি, নিরাপত্তা ও আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে মারাত্মক ঝুঁকি তৈরি করেছে।

অগ্নিকাণ্ডের ফলে বিপুল পরিমাণ আমদানি করা পণ্যের ক্ষয়ক্ষতি ও বিমান চলাচল সাময়িক বন্ধ হয়ে যাওয়ার ঘটনা জাতীয় অর্থনীতির জন্য এক বিশাল ধাক্কা।

তারা আরও বলেন, আমরা মনে করি এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় বারংবার অগ্নিকাণ্ডের ঘটনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম অবহেলা, অব্যবস্থাপনা ও নিরাপত্তায় দুর্বলতার পরিচায়ক। এই অগ্নিকাণ্ড দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এ ধরনের ঘটনা প্রমাণ করে যে, দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের মনোযোগের অভাব রয়েছে।

নেতৃদ্বয় বলেন, ইউট্যাব বিশ্বাস করে, জাতীয় নিরাপত্তা ও অর্থনীতির স্বার্থে সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেবে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণে বিন্দুমাত্র বিলম্ব করবে না। আমরা ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি জানাচ্ছি এবং আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসসহ অন্যান্য সংস্থাকে দ্রুত ও কার্যকর ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ইউট্যাব আশা করে, সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এর পেছনে থাকা প্রকৃত কারণ এবং ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করবে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২০ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিমানবন্দরে অগ্নিকাণ্ড নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হতে পারে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিমানবন্দরে অগ্নিকাণ্ড নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হতে পারে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২০ অক্টোবর – ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবার (১৮ অক্টোবর) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। অবিলম্বে অগ্নিকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ীদের কঠোর শাস্তির দাবি জানায় সংগঠনটি। সংগঠনটি মনে করে, এ ঘটনা নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হতে পারে।রোববার (১৯ অক্টোবর) ইউট্যাবের সভাপতি অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক মোর্শেদ হাসান খান এক বিবৃতিতে এমন মন্তব্য করেন।তারা বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো একটি অতি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানে কার্গো ভিলেজে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ইউট্যাব গভীরভাবে উদ্বিগ্ন এবং তীব্র নিন্দা জানাচ্ছে। দেশের প্রধান প্রবেশদ্বার ও অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত এই আন্তর্জাতিক বিমানবন্দরে বারবার এমন দুর্ঘটনা, বিশেষ করে কার্গো ভিলেজের মতো গুরুত্বপূর্ণ স্থানে আগুন লাগার ঘটনা কেবল একটি দুর্ঘটনা হিসেবে মেনে নেওয়া যায় না। এটি দেশের ভাবমূর্তি, নিরাপত্তা ও আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে মারাত্মক ঝুঁকি তৈরি করেছে।অগ্নিকাণ্ডের ফলে বিপুল পরিমাণ আমদানি করা পণ্যের ক্ষয়ক্ষতি ও বিমান চলাচল সাময়িক বন্ধ হয়ে যাওয়ার ঘটনা জাতীয় অর্থনীতির জন্য এক বিশাল ধাক্কা।তারা আরও বলেন, আমরা মনে করি এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় বারংবার অগ্নিকাণ্ডের ঘটনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম অবহেলা, অব্যবস্থাপনা ও নিরাপত্তায় দুর্বলতার পরিচায়ক। এই অগ্নিকাণ্ড দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এ ধরনের ঘটনা প্রমাণ করে যে, দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের মনোযোগের অভাব রয়েছে।নেতৃদ্বয় বলেন, ইউট্যাব বিশ্বাস করে, জাতীয় নিরাপত্তা ও অর্থনীতির স্বার্থে সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেবে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণে বিন্দুমাত্র বিলম্ব করবে না। আমরা ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি জানাচ্ছি এবং আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসসহ অন্যান্য সংস্থাকে দ্রুত ও কার্যকর ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ইউট্যাব আশা করে, সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এর পেছনে থাকা প্রকৃত কারণ এবং ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করবে।সূত্র: জাগো নিউজএনএন/ ২০ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×