ঢাকা, ০৭ আগস্ট – বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট থেকে লন্ডনগামী একটি ফ্লাইটে একজন যাত্রী অসুস্থ হয়ে পড়ায় জরুরি ভিত্তিতে একে তুরস্কের ইস্তাম্বুলে অবতরণ করানো হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। তবে যাত্রীর অসুস্থতার ধরন বা বর্তমান অবস্থার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, বিমানের বিজি-২০১ ফ্লাইটটি বৃহস্পতিবার সকালে সিলেট থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে। তবে মাঝপথে এক যাত্রী অসুস্থ হয়ে পড়লে পাইলট জরুরি ভিত্তিতে ইস্তাম্বুলে অবতরণের সিদ্ধান্ত নেন।
ফ্লাইটটি পরিচালনা করছিলেন বিমানের চিফ অব ফ্লাইট ট্রেনিং ক্যাপ্টেন সাজ্জাদুল হক।
বিমান জানায়, ফ্লাইটটি বাংলাদেশের সময় বেলা ১১টা ২৫ মিনিটে সিলেট থেকে উড়াল দিয়ে লন্ডনে স্থানীয় সময় বিকেল ৪টা ৫ মিনিটে পৌঁছানোর কথা ছিল। তবে ইস্তাম্বুল সময় বিকেল ৫টা ৫০ মিনিটে এটি লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।




মন্তব্য করুন