হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিমান থেকে গাজায় চিকিৎসা সরঞ্জাম ফেলল জর্ডান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৬ নভেম্বর ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন


আম্মান, ০৬ নভেম্বর – ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান থেকে জরুরি চিকিৎসা সরঞ্জাম ফেলেছে জর্ডান। রোববার মধ্যরাতে গাজায় জর্ডানের ফিল্ড হাসপাতালে এসব জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছে জর্ডানের বিমানবাহিনীর সদস্য। জর্ডানের রাজা ও রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে এসব তথ্য জানিয়েছে রয়টার্স।

জর্ডানের সশস্ত্র বাহিনীর একটি সূত্রের বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, জর্ডানের বিমানবাহিনী বিমান থেকে গাজায় ফিল্ড হাসপাতালে জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছে। গাজায় মিসরের রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে ত্রাণসহায়তা প্রবেশে দেরি হওয়ায় হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম শেষের পথে ছিল। এ জন্য জর্ডানের বিমানবাহিনী বিমানে করেই এসব চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করেছে।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

এক এক্সবার্তায় জর্ডানের বাদশাহ আবদুল্লাহ বলেছেন, তার দেশের বিমানবাহিনী গাজায় জর্ডানের ফিল্ড হাসপাতালে জরুরি চিকিৎসা ও ফার্মাসিউটিক্যাল সহায়তা পাঠাতে সক্ষম হয়েছে। গাজায় আহতদের সাহায্য করা তার সেনাবাহিনীর দায়িত্ব।

তিনি বলেন, জর্ডান তাদের ফিলিস্তিনি ভাইদের শক্তিশালী সমর্থক হিসেবে সব সময় পাশে থাকবে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।

এর আগে গাজায় নির্বিচারে ইসরায়েলি বোমা হামলার প্রতিবাদে ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয় জর্ডান। একই সঙ্গে আম্মানে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে জর্ডানে প্রবেশে নিষেধ করে দেয় দেশটি।

এ ছাড়া গত ২৭ অক্টোবর গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে মানবিক কারণে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে ২২টি আরব দেশের পক্ষে প্রস্তাব উত্থাপন করেছিল জর্ডান। পরে সেই প্রস্তাব ১২০-১৪ ভোট পেয়ে সাধারণ পরিষদের অধিবেশনে পাস হয়।

সূত্র: কালবেলা
আইএ/ ০৬ নভেম্বর ২০২৩নোয়াখালীতে পিকআপ ভ্যানে আগুন, ৬টি ককটেল উদ্ধার




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিমান থেকে গাজায় চিকিৎসা সরঞ্জাম ফেলল জর্ডান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিমান থেকে গাজায় চিকিৎসা সরঞ্জাম ফেলল জর্ডান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৬ নভেম্বর ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] আম্মান, ০৬ নভেম্বর – ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান থেকে জরুরি চিকিৎসা সরঞ্জাম ফেলেছে জর্ডান। রোববার মধ্যরাতে গাজায় জর্ডানের ফিল্ড হাসপাতালে এসব জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছে জর্ডানের বিমানবাহিনীর সদস্য। জর্ডানের রাজা ও রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে এসব তথ্য জানিয়েছে রয়টার্স। জর্ডানের সশস্ত্র বাহিনীর একটি সূত্রের বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, জর্ডানের বিমানবাহিনী বিমান থেকে গাজায় ফিল্ড হাসপাতালে জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছে। গাজায় মিসরের রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে ত্রাণসহায়তা প্রবেশে দেরি হওয়ায় হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম শেষের পথে ছিল। এ জন্য জর্ডানের বিমানবাহিনী বিমানে করেই এসব চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করেছে। এক এক্সবার্তায় জর্ডানের বাদশাহ আবদুল্লাহ বলেছেন, তার দেশের বিমানবাহিনী গাজায় জর্ডানের ফিল্ড হাসপাতালে জরুরি চিকিৎসা ও ফার্মাসিউটিক্যাল সহায়তা পাঠাতে সক্ষম হয়েছে। গাজায় আহতদের সাহায্য করা তার সেনাবাহিনীর দায়িত্ব। তিনি বলেন, জর্ডান তাদের ফিলিস্তিনি ভাইদের শক্তিশালী সমর্থক হিসেবে সব সময় পাশে থাকবে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এর আগে গাজায় নির্বিচারে ইসরায়েলি বোমা হামলার প্রতিবাদে ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয় জর্ডান। একই সঙ্গে আম্মানে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে জর্ডানে প্রবেশে নিষেধ করে দেয় দেশটি। এ ছাড়া গত ২৭ অক্টোবর গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে মানবিক কারণে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে ২২টি আরব দেশের পক্ষে প্রস্তাব উত্থাপন করেছিল জর্ডান। পরে সেই প্রস্তাব ১২০-১৪ ভোট পেয়ে সাধারণ পরিষদের অধিবেশনে পাস হয়। সূত্র: কালবেলাআইএ/ ০৬ নভেম্বর ২০২৩নোয়াখালীতে পিকআপ ভ্যানে আগুন, ৬টি ককটেল উদ্ধার [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×