হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিয়ের মণ্ডপ থেকে ফেরার পথেই স্বামীর সামনে নববধূকে অপহরণ, অভিযুক্ত প্রাক্তন প্রেমিক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন


ওড়িশা, ২২ ফেব্রুয়ারি – বিয়ের আনুষ্ঠানিকতা সেরে স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি যাওয়ার পথেই আগ্নেয়াস্ত্রের মুখে অপহরণের শিকার হয়েছেন এক নববধূ। ওড়িশার বালাঙ্গির জেলায় রোববার ভোরে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

অভিযোগ উঠেছে, কনের প্রাক্তন প্রেমিক দলবল নিয়ে এসে বন্দুক ঠেকিয়ে তাকে তুলে নিয়ে যায়।

আরও পড়ুন

ছাদভিত্তিক সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে বিশেষ অধ্যাদেশ জারি

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বালাঙ্গির জেলার বাসিন্দা হরিবন্ধু প্যাটেল বিয়ের জন্য কান্তামাল এলাকায় গিয়েছিলেন। বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে নবদম্পতি ও পরিবারের সদস্যরা গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে তারভা রোডের বাদাবান্ধা এলাকার কাছে পৌঁছালে একটি দল তাদের গাড়ির গতিরোধ করে।

অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি আরও দুই সহযোগীকে নিয়ে গাড়িটি থামায় এবং বরকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে। এরপর তারা ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক নববধূকে গাড়ি থেকে নামিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে পালিয়ে যায়। ঘটনার আকস্মিকতায় বর ও তার সঙ্গীরা ঘটনাস্থলে অসহায় অবস্থায় পড়ে থাকেন।

এ ঘটনার পর ভুক্তভোগী বর তারভা থানায় উপস্থিত হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি পুলিশকে জানান যে বন্দুকের মুখে তাকে জিম্মি করে তার স্ত্রীকে অপহরণ করা হয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিয়ের মণ্ডপ থেকে ফেরার পথেই স্বামীর সামনে নববধূকে অপহরণ, অভিযুক্ত প্রাক্তন প্রেমিক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিয়ের মণ্ডপ থেকে ফেরার পথেই স্বামীর সামনে নববধূকে অপহরণ, অভিযুক্ত প্রাক্তন প্রেমিক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
Print Image
[ad_1] ওড়িশা, ২২ ফেব্রুয়ারি – বিয়ের আনুষ্ঠানিকতা সেরে স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি যাওয়ার পথেই আগ্নেয়াস্ত্রের মুখে অপহরণের শিকার হয়েছেন এক নববধূ। ওড়িশার বালাঙ্গির জেলায় রোববার ভোরে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।অভিযোগ উঠেছে, কনের প্রাক্তন প্রেমিক দলবল নিয়ে এসে বন্দুক ঠেকিয়ে তাকে তুলে নিয়ে যায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বালাঙ্গির জেলার বাসিন্দা হরিবন্ধু প্যাটেল বিয়ের জন্য কান্তামাল এলাকায় গিয়েছিলেন। বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে নবদম্পতি ও পরিবারের সদস্যরা গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে তারভা রোডের বাদাবান্ধা এলাকার কাছে পৌঁছালে একটি দল তাদের গাড়ির গতিরোধ করে।অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি আরও দুই সহযোগীকে নিয়ে গাড়িটি থামায় এবং বরকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে। এরপর তারা ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক নববধূকে গাড়ি থেকে নামিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে পালিয়ে যায়। ঘটনার আকস্মিকতায় বর ও তার সঙ্গীরা ঘটনাস্থলে অসহায় অবস্থায় পড়ে থাকেন।এ ঘটনার পর ভুক্তভোগী বর তারভা থানায় উপস্থিত হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি পুলিশকে জানান যে বন্দুকের মুখে তাকে জিম্মি করে তার স্ত্রীকে অপহরণ করা হয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×