হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিশ্বনেতাদের স্ত্রীদের উপহার দেবে ভারত, তালিকায় কী থাকছে?

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৮ অপরাহ্ন


নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর – বিশ্বনেতাদের অংশগ্রহণে ভারতের নয়াদিল্লিতে দুই দিনব্যাপী ‘জি-২০ শীর্ষ সম্মেলন’ আজ (রোববার) শেষ হচ্ছে। সম্মেলনে পরিচ্ছন্ন জ্বালানি স্থানান্তর, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইসহ বৈশ্বিক সমস্যাগুলো মোকাবিলায় বিভিন্ন যৌথ প্রচেষ্টা নিয়ে বিশ্বনেতারা আলোচনা করছেন। আলোচনার পাশাপাশি বিশ্বনেতাদের থাকা-খাওয়ার বিষয়ে বিশেষ নজর রাখছে ভারত সরকার। একইসঙ্গে তাদের হাতে তুলে দেওয়া হবে নামিদামি উপহারও। শুধু নেতারাই নয়, তাদের স্ত্রীদের জন্যও বিশেষ আয়োজন করেছেন মোদি সরকার।

আনন্দবাজারের তথ্যমতে, রাষ্ট্রনেতাদের স্ত্রীদেরকে তিনটি করে বিশেষ উপহার তুলে দেবে ভারত, যা দেশটির ঐতিহ্যবাহী শিল্প এবং সংস্কৃতির প্রতিনিধিত্ব করবে।

আরও পড়ুন

হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, মোটরসাইকেলসহ আটক ২

উপহারের মধ্যে রয়েছে তেলেঙ্গানার চেরিয়াল চিত্রকলার নিদর্শন, হাতে বোনা একটি তসর সিল্কের শাল এবং ছত্তিশগড়ের কারিগরদের তৈরি করা ধাতব নারী মূর্তি।

চেরিয়াল চিত্রকলা তেলঙ্গানার প্রাচীনতম শিল্পগুলির মধ্যে অন্যতম। চেরিয়াল চিত্রকলাকে ‘জিআই’ তকমাও দেওয়া হয়েছে। এটি খাদি কাপড়ের ওপর ভারতীয় পৌরাণিক কাহিনি এবং কিংবদন্তি চরিত্র একে তৈরি করা হয়েছে।

ছত্তিশগড়ের বন থেকে প্রাপ্ত পশম দিয়ে একটি হাতে বোনা তসর সিল্কের শাল তৈরি হয়েছে। গাঁদা ফুলের নির্যাস সংগ্রহ করে শালগুলো রং করা হয়েছে। শাল তৈরির সুতো এবং নকশাও হাতে তৈরি করা হয়েছে।

এ ছাড়া রাষ্ট্রনেতাদের স্ত্রীদের জন্য ধাতব নারী মূর্তিটিও ছত্তিশগড়ের কারিগরদের তৈরি। মূর্তিটি তৈরিতে ব্যবহৃত কৌশল হরপ্পা সভ্যতার শিল্পকর্ম থেকে অনুপ্রাণিত।

বিশেষভাবে নকশা করা ব্যাগের মধ্যে উপহারগুলো বিশ্বনেতাদের স্ত্রীদের হাতে তুলে দেওয়া হবে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১০ সেপ্টেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিশ্বনেতাদের স্ত্রীদের উপহার দেবে ভারত, তালিকায় কী থাকছে?

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিশ্বনেতাদের স্ত্রীদের উপহার দেবে ভারত, তালিকায় কী থাকছে?

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৮ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর – বিশ্বনেতাদের অংশগ্রহণে ভারতের নয়াদিল্লিতে দুই দিনব্যাপী ‘জি-২০ শীর্ষ সম্মেলন’ আজ (রোববার) শেষ হচ্ছে। সম্মেলনে পরিচ্ছন্ন জ্বালানি স্থানান্তর, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইসহ বৈশ্বিক সমস্যাগুলো মোকাবিলায় বিভিন্ন যৌথ প্রচেষ্টা নিয়ে বিশ্বনেতারা আলোচনা করছেন। আলোচনার পাশাপাশি বিশ্বনেতাদের থাকা-খাওয়ার বিষয়ে বিশেষ নজর রাখছে ভারত সরকার। একইসঙ্গে তাদের হাতে তুলে দেওয়া হবে নামিদামি উপহারও। শুধু নেতারাই নয়, তাদের স্ত্রীদের জন্যও বিশেষ আয়োজন করেছেন মোদি সরকার। আনন্দবাজারের তথ্যমতে, রাষ্ট্রনেতাদের স্ত্রীদেরকে তিনটি করে বিশেষ উপহার তুলে দেবে ভারত, যা দেশটির ঐতিহ্যবাহী শিল্প এবং সংস্কৃতির প্রতিনিধিত্ব করবে। উপহারের মধ্যে রয়েছে তেলেঙ্গানার চেরিয়াল চিত্রকলার নিদর্শন, হাতে বোনা একটি তসর সিল্কের শাল এবং ছত্তিশগড়ের কারিগরদের তৈরি করা ধাতব নারী মূর্তি। চেরিয়াল চিত্রকলা তেলঙ্গানার প্রাচীনতম শিল্পগুলির মধ্যে অন্যতম। চেরিয়াল চিত্রকলাকে ‘জিআই’ তকমাও দেওয়া হয়েছে। এটি খাদি কাপড়ের ওপর ভারতীয় পৌরাণিক কাহিনি এবং কিংবদন্তি চরিত্র একে তৈরি করা হয়েছে। ছত্তিশগড়ের বন থেকে প্রাপ্ত পশম দিয়ে একটি হাতে বোনা তসর সিল্কের শাল তৈরি হয়েছে। গাঁদা ফুলের নির্যাস সংগ্রহ করে শালগুলো রং করা হয়েছে। শাল তৈরির সুতো এবং নকশাও হাতে তৈরি করা হয়েছে। এ ছাড়া রাষ্ট্রনেতাদের স্ত্রীদের জন্য ধাতব নারী মূর্তিটিও ছত্তিশগড়ের কারিগরদের তৈরি। মূর্তিটি তৈরিতে ব্যবহৃত কৌশল হরপ্পা সভ্যতার শিল্পকর্ম থেকে অনুপ্রাণিত। বিশেষভাবে নকশা করা ব্যাগের মধ্যে উপহারগুলো বিশ্বনেতাদের স্ত্রীদের হাতে তুলে দেওয়া হবে। সূত্র: আরটিভি নিউজআইএ/ ১০ সেপ্টেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×