হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিশ্বনেতারা দিল্লিতে, জি-২০ সম্মেলন শুরু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন


নয়াদিল্লি, ০৯ সেপ্টেম্বর – ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে জি-২০ সম্মেলনের আনুষ্ঠানিকতা। বিশ্বনেতাদের বরণ করে নিতে সম্মেলনস্থল ‘ভারত মান্দাপাতামে’ পৌঁছেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এক এক করে সব বিশ্বনেতাকে বরণ করে নিচ্ছেন। এই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বরণ করে নিতে দেখা যায় তাকে।

আজ শনিবার (৯ সেপ্টেম্বর) সম্মেলনটি শুরু হয়ে কাল রোববার পর্যন্ত চলবে। বিশ্বের ২০ শীর্ষ অর্থনৈতিক দেশের জোট জি-২০ এর সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন শেখ হাসিনা।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

নেতাদের বরণ করে নিতে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় ভারত মান্দাপাতামে সম্মেলন কেন্দ্রে গিয়ে উপস্থিত হন মোদি। এরপরই বিশ্বনেতারা আসা শুরু করেন।

এই সম্মেলনে অংশ নিতে গতকাল শুক্রবার সকালে ঢাকা থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় মোদির সরকারি বাসভবনে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি।

শনিবার সম্মেলনস্থলে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীর সঙ্গে মোদিকে হাত মেলাতে দেখা যায়।

এদিকে এবারই প্রথমবারের মতো জি-২০ শীর্ষ সম্মেলন আয়োজন করছে ভারত। এই সম্মেলন উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দেশটি।

এবারের সম্মেলনের মূলমন্ত্র হলো— ‘ভাসুধাইভা কুতুমবাকাম।’ প্রাচীন সংস্কৃত পাঠ মহা উপনিষদ থেকে এ বাক্যটি নেওয়া হয়েছে। এর অর্থ হলো, ‘এক পৃথিবী-এক পরিবার-এক ভবিষ্যত।’ এরমাধ্যমে মানুষ, পশু, পৃথিবী ও অণুজীবের জীবনের মূল্যের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

প্রথমদিন ‘এক পৃথিবী’ এই মন্ত্রের ওপর সম্মেলন অনুষ্ঠিত হবে। এরপর মধ্যাহ্নভোজের বিরতি শেষে ভারতীয় সময় বিকাল ৩টায় শুরু হবে ‘এক পরিবার’ সম্মেলন। এরপর সন্ধ্যা ৭টায় প্রেসিডেন্ট দ্রুপধি মুর্মুর আয়োজিত ডিনারে যোগ দেবেন বিশ্বনেতারা।

তবে এবারের সম্মেলনে যোগ দেননি জোটের অন্যতম দুই শীর্ষ দেশ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাদের এ অনুপস্থিতি সম্মেলনের সৌন্দর্যে কিছুটা ভাটা ফেললেও পুরো আয়োজনে এর বড় কোনো প্রভাব পড়বে না বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৯ সেপ্টেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিশ্বনেতারা দিল্লিতে, জি-২০ সম্মেলন শুরু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিশ্বনেতারা দিল্লিতে, জি-২০ সম্মেলন শুরু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ০৯ সেপ্টেম্বর – ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে জি-২০ সম্মেলনের আনুষ্ঠানিকতা। বিশ্বনেতাদের বরণ করে নিতে সম্মেলনস্থল ‘ভারত মান্দাপাতামে’ পৌঁছেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এক এক করে সব বিশ্বনেতাকে বরণ করে নিচ্ছেন। এই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বরণ করে নিতে দেখা যায় তাকে। আজ শনিবার (৯ সেপ্টেম্বর) সম্মেলনটি শুরু হয়ে কাল রোববার পর্যন্ত চলবে। বিশ্বের ২০ শীর্ষ অর্থনৈতিক দেশের জোট জি-২০ এর সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন শেখ হাসিনা। নেতাদের বরণ করে নিতে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় ভারত মান্দাপাতামে সম্মেলন কেন্দ্রে গিয়ে উপস্থিত হন মোদি। এরপরই বিশ্বনেতারা আসা শুরু করেন। এই সম্মেলনে অংশ নিতে গতকাল শুক্রবার সকালে ঢাকা থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় মোদির সরকারি বাসভবনে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। শনিবার সম্মেলনস্থলে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীর সঙ্গে মোদিকে হাত মেলাতে দেখা যায়। এদিকে এবারই প্রথমবারের মতো জি-২০ শীর্ষ সম্মেলন আয়োজন করছে ভারত। এই সম্মেলন উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দেশটি। এবারের সম্মেলনের মূলমন্ত্র হলো— ‘ভাসুধাইভা কুতুমবাকাম।’ প্রাচীন সংস্কৃত পাঠ মহা উপনিষদ থেকে এ বাক্যটি নেওয়া হয়েছে। এর অর্থ হলো, ‘এক পৃথিবী-এক পরিবার-এক ভবিষ্যত।’ এরমাধ্যমে মানুষ, পশু, পৃথিবী ও অণুজীবের জীবনের মূল্যের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। প্রথমদিন ‘এক পৃথিবী’ এই মন্ত্রের ওপর সম্মেলন অনুষ্ঠিত হবে। এরপর মধ্যাহ্নভোজের বিরতি শেষে ভারতীয় সময় বিকাল ৩টায় শুরু হবে ‘এক পরিবার’ সম্মেলন। এরপর সন্ধ্যা ৭টায় প্রেসিডেন্ট দ্রুপধি মুর্মুর আয়োজিত ডিনারে যোগ দেবেন বিশ্বনেতারা। তবে এবারের সম্মেলনে যোগ দেননি জোটের অন্যতম দুই শীর্ষ দেশ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাদের এ অনুপস্থিতি সম্মেলনের সৌন্দর্যে কিছুটা ভাটা ফেললেও পুরো আয়োজনে এর বড় কোনো প্রভাব পড়বে না বলে ধারণা করা হচ্ছে। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ০৯ সেপ্টেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×