হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিশ্ববাজারের তুলনায় আমরা ভালো আছি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৩ এপ্রিল ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন


ঢাকা, ০৩ এপ্রিল – বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী বলেছেন, ইংল্যান্ডে তিনটির বেশি টমেটো কেনা যায় না। জার্মানির স্টোরগুলোতে তেলের তাক খালি পড়ে আছে। সারা বিশ্বের বাজারে একই অবস্থা। সেই বিবেচনায় আমরা বাংলাদেশের মানুষ ভালোই আছি।

সোমবার (৩ এপ্রিল) রাজধানীর উত্তরায় রমজান মাসের দ্বিতীয় পর্বে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, যাচাই-বাছাইয়ের জন্য স্থগিত আরও ৪টি

বাণিজ্যমন্ত্রী বলেন, সবার ধারণা বাজারে যা কিছুর দাম বাড়বে তা কমানোর দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয়ের। কিন্তু বিষয়টি সেটা না, বাজারের সবকিছু আমাদের মন্ত্রণালয়ের অধীনে নয়। যেমন ধরুন মুরগির দাম, এটা কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় কন্ট্রোল করে না। এটা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে যেসব পণ্য সেগুলোর দাম আমরা ঠিক করে দেই। আমরা প্রত্যক্ষভাবে সেই সমস্যার সমাধানের চেষ্টা করি। এখন যদি বলেন, ধান উৎপাদনের সমস্যার উত্তর দিতে, সেটি তো আমি পারব না।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে টিসিবির মাধ্যমে প্রতি মাসে আমরা ১ কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে ডাল, তেল, চিনি এবং রমজান উপলক্ষে ছোলা ও ঢাকা শহরে খেজুর দিয়েছি। প্রতি মাসে একবার দেই। কিন্তু রমজান মাসের কথা চিন্তা করে আমরা দুই বার দিচ্ছি।

টিপু মুনশী বলেন, আমরা প্রথমে চিন্তা করছিলাম ৫০ লাখ মানুষকে দেওয়া যায় কি না, কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন ১ কোটি পরিবারকে দিতে। আমাদের দেশে ৩ কোটি থেকে সাড়ে তিন কোটি মানুষ দরিদ্রসীমায় রয়েছে। কিন্তু আমরা তার চেয়েও বেশি সংখ্যক মানুষকে এই সুবিধা দিয়েছি। প্রধানমন্ত্রী এটা চালিয়ে যেতে বলেছেন।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৩ এপ্রিল ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিশ্ববাজারের তুলনায় আমরা ভালো আছি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিশ্ববাজারের তুলনায় আমরা ভালো আছি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৩ এপ্রিল ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৩ এপ্রিল – বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী বলেছেন, ইংল্যান্ডে তিনটির বেশি টমেটো কেনা যায় না। জার্মানির স্টোরগুলোতে তেলের তাক খালি পড়ে আছে। সারা বিশ্বের বাজারে একই অবস্থা। সেই বিবেচনায় আমরা বাংলাদেশের মানুষ ভালোই আছি। সোমবার (৩ এপ্রিল) রাজধানীর উত্তরায় রমজান মাসের দ্বিতীয় পর্বে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, সবার ধারণা বাজারে যা কিছুর দাম বাড়বে তা কমানোর দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয়ের। কিন্তু বিষয়টি সেটা না, বাজারের সবকিছু আমাদের মন্ত্রণালয়ের অধীনে নয়। যেমন ধরুন মুরগির দাম, এটা কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় কন্ট্রোল করে না। এটা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে যেসব পণ্য সেগুলোর দাম আমরা ঠিক করে দেই। আমরা প্রত্যক্ষভাবে সেই সমস্যার সমাধানের চেষ্টা করি। এখন যদি বলেন, ধান উৎপাদনের সমস্যার উত্তর দিতে, সেটি তো আমি পারব না। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে টিসিবির মাধ্যমে প্রতি মাসে আমরা ১ কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে ডাল, তেল, চিনি এবং রমজান উপলক্ষে ছোলা ও ঢাকা শহরে খেজুর দিয়েছি। প্রতি মাসে একবার দেই। কিন্তু রমজান মাসের কথা চিন্তা করে আমরা দুই বার দিচ্ছি। টিপু মুনশী বলেন, আমরা প্রথমে চিন্তা করছিলাম ৫০ লাখ মানুষকে দেওয়া যায় কি না, কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন ১ কোটি পরিবারকে দিতে। আমাদের দেশে ৩ কোটি থেকে সাড়ে তিন কোটি মানুষ দরিদ্রসীমায় রয়েছে। কিন্তু আমরা তার চেয়েও বেশি সংখ্যক মানুষকে এই সুবিধা দিয়েছি। প্রধানমন্ত্রী এটা চালিয়ে যেতে বলেছেন। সূত্র: আরটিভি নিউজআইএ/ ০৩ এপ্রিল ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×