হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিশ্ববাজারে দ্রুত কমতে শুরু করেছে সোনার দাম

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন


ঢাকা, ২৮ অক্টোবর – বিশ্ববাজারে সোনার দাম আরও কমেছে। টানা কয়েকদিন অস্বাভাবিক বৃদ্ধির পর দাম কমা শুরু করে। গতকাল সোমবার স্পট গোল্ডের দাম ৩ শতাংশ এবং আজ মঙ্গলবার ১ শতাংশ কমেছে। এতে করে প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৯৬৩ দশমিক ৫৩ ডলারে।

এ মাসের শুরুতে প্রতি আউন্স সোনার দাম বেড়ে ৪ হাজার ৩৮১ ডলার হয়েছিল। এতে দেখা যাচ্ছে কয়েকদিনে মূল্য ১০ শতাংশ হ্রাস পেয়েছে।

আরও পড়ুন

মিরপুরে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ: ছিটকে গেলেন মুশফিক, অভিষেক হৃদয়ের

মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে আকস্মিক বাণিজ্যিক চুক্তি হওয়ার সম্ভাবনা তৈরির পরই সোনালী ধাতুর দাম কমা শুরু করে।

চুক্তির সম্ভাবনার মাধ্যমে চীনা পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপ হওয়ার সম্ভাবনা এবং ভূরাজনৈতিক উত্তেজনা কমে যাওয়ার পর সোনার দামও কমে।

বৃদ্ধির আগে দাম কমার এই ধারা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। ধারণা করা হচ্ছে প্রতি আউন্স সোনার দাম ৩ হাজার ২৭০ ডলার থেকে ৩ হাজার ৪৪০ ডলারে নামতে পারে। যার অর্থ বর্তমান অবস্থা থেকে দাম ১৭ শতাংশ পর্যন্ত কমতে পারে।

বিশ্লেষকরা জানিয়েছেন, অ-ব্যাংক বিনিয়োগকারীদের বৈশ্বিক সম্পদের ২ দশমিক ৬ শতাংশ রয়েছে সোনায়। জেপি মর্গান পূর্বাভাস দিয়েছে ২০২৮ সালে এটি ৪ দশমিক ৬ শতাংশে উন্নীত হতে পারে। যা কয়েক বছরের মধ্যে সোনার দাম দ্বিগুণ হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৮ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিশ্ববাজারে দ্রুত কমতে শুরু করেছে সোনার দাম

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিশ্ববাজারে দ্রুত কমতে শুরু করেছে সোনার দাম

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৮ অক্টোবর – বিশ্ববাজারে সোনার দাম আরও কমেছে। টানা কয়েকদিন অস্বাভাবিক বৃদ্ধির পর দাম কমা শুরু করে। গতকাল সোমবার স্পট গোল্ডের দাম ৩ শতাংশ এবং আজ মঙ্গলবার ১ শতাংশ কমেছে। এতে করে প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৯৬৩ দশমিক ৫৩ ডলারে।এ মাসের শুরুতে প্রতি আউন্স সোনার দাম বেড়ে ৪ হাজার ৩৮১ ডলার হয়েছিল। এতে দেখা যাচ্ছে কয়েকদিনে মূল্য ১০ শতাংশ হ্রাস পেয়েছে।মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে আকস্মিক বাণিজ্যিক চুক্তি হওয়ার সম্ভাবনা তৈরির পরই সোনালী ধাতুর দাম কমা শুরু করে।চুক্তির সম্ভাবনার মাধ্যমে চীনা পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপ হওয়ার সম্ভাবনা এবং ভূরাজনৈতিক উত্তেজনা কমে যাওয়ার পর সোনার দামও কমে।বৃদ্ধির আগে দাম কমার এই ধারা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। ধারণা করা হচ্ছে প্রতি আউন্স সোনার দাম ৩ হাজার ২৭০ ডলার থেকে ৩ হাজার ৪৪০ ডলারে নামতে পারে। যার অর্থ বর্তমান অবস্থা থেকে দাম ১৭ শতাংশ পর্যন্ত কমতে পারে।বিশ্লেষকরা জানিয়েছেন, অ-ব্যাংক বিনিয়োগকারীদের বৈশ্বিক সম্পদের ২ দশমিক ৬ শতাংশ রয়েছে সোনায়। জেপি মর্গান পূর্বাভাস দিয়েছে ২০২৮ সালে এটি ৪ দশমিক ৬ শতাংশে উন্নীত হতে পারে। যা কয়েক বছরের মধ্যে সোনার দাম দ্বিগুণ হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২৮ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×