হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিশ্ববাজারে প্রথমবারের মতো প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ২০০ ডলার ছাড়াল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন


ঢাকা, ১৫ অক্টোবর – আগের সব রেকর্ড ভেঙে প্রথমবারের মতো বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ২০০ ডলার ছাড়িয়েছে। বুধবার (১৫ অক্টোবর) নতুন মাইলফলক স্পর্শ করে এই সোনালী ধাতু।

গত কয়েক মাস ধরেই ধারণা করা হচ্ছিল, সোনার দাম নতুন উচ্চতায় পৌঁছাবে। এ দাম কোথায় গিয়ে ঠেকবে এখন সেটিই দেখার বিষয়।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

ডলার বিমুখীকরণ, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সুদ হার কমানো, বৈশ্বিক দ্বন্দ্ব এবং চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক দ্বন্দ্বের কারণে অনেক মানুষ সোনার দিকে ঝুঁকছেন। তারা বিনিয়োগের জন্য এখন সোনাকেই সবচেয়ে নিরাপদ মনে করছেন।

আন্তর্জাতিক বাজারের এ চাপ পড়েছে দেশের বাজারেও। গতকাল মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দাম বাড়ানোর ঘোষণা দেয়।

তারা এক বিজ্ঞপ্তিতে বলেছে, প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৬১৩ টাকা পর্যন্ত বেড়েছে সোনার দাম। নতুন দামের ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার এক ভরির দাম দাঁড়াচ্ছে ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা– যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। নতুন এ দাম কার্যকর হবে বুধবার (১৫ অক্টোবর) থেকে।

সোনার দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ২০৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপা ৫ হাজার ৯১৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হবে ৩ হাজার ৮০২ টাকায়।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৫ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিশ্ববাজারে প্রথমবারের মতো প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ২০০ ডলার ছাড়াল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিশ্ববাজারে প্রথমবারের মতো প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ২০০ ডলার ছাড়াল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৫ অক্টোবর – আগের সব রেকর্ড ভেঙে প্রথমবারের মতো বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ২০০ ডলার ছাড়িয়েছে। বুধবার (১৫ অক্টোবর) নতুন মাইলফলক স্পর্শ করে এই সোনালী ধাতু।গত কয়েক মাস ধরেই ধারণা করা হচ্ছিল, সোনার দাম নতুন উচ্চতায় পৌঁছাবে। এ দাম কোথায় গিয়ে ঠেকবে এখন সেটিই দেখার বিষয়।ডলার বিমুখীকরণ, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সুদ হার কমানো, বৈশ্বিক দ্বন্দ্ব এবং চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক দ্বন্দ্বের কারণে অনেক মানুষ সোনার দিকে ঝুঁকছেন। তারা বিনিয়োগের জন্য এখন সোনাকেই সবচেয়ে নিরাপদ মনে করছেন।আন্তর্জাতিক বাজারের এ চাপ পড়েছে দেশের বাজারেও। গতকাল মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দাম বাড়ানোর ঘোষণা দেয়।তারা এক বিজ্ঞপ্তিতে বলেছে, প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৬১৩ টাকা পর্যন্ত বেড়েছে সোনার দাম। নতুন দামের ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার এক ভরির দাম দাঁড়াচ্ছে ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা– যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। নতুন এ দাম কার্যকর হবে বুধবার (১৫ অক্টোবর) থেকে।সোনার দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ২০৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপা ৫ হাজার ৯১৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হবে ৩ হাজার ৮০২ টাকায়।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ১৫ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×