হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিশ্ববাজারে সোনার দামে পতন, তবে রুপার দামে নতুন রেকর্ড

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন


ওয়াশিংটন, ১০ ডিসেম্বর – মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর ঘোষণা এবং ভবিষ্যতের নীতিগত দিকনির্দেশনার জন্য বিনিয়োগকারীরা অপেক্ষায় থাকায় বুধবার (১০ ডিসেম্বর) বিশ্ব বাজারে সোনার দামে সামান্য পতন হয়েছে। তবে এরই মধ্যে শিল্পক্ষেত্রে প্রবল চাহিদা এবং সরকারি ঘোষণার কারণে রুপা (সিলভার) তার দামের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছে গেছে।

বুধবার বাংলাদেশে সময় বিকাল ৫টা ১৩ মিনিট পর্যন্ত স্পট সোনার দাম ০ দশমিক ৪ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ১৯৩ দশমিক ১১ ডলারে দাঁড়ায়। একই সময়ে ফেব্রুয়ারি ডেলিভারির জন্য মার্কিন সোনার ফিউচার দামও ০ দশমিক ৩ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ২২১ দশমিক ৬০ ডলারে লেনদেন হয়েছে।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

অন্যদিকে, স্পট সিলভারের দাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৬১ দশমিক ১১ ডলারে দাঁড়িয়েছে। যা দিনের শুরুতে ৬১ দশমিক ৬১ ডলারে পৌঁছে সর্বকালের উচ্চতায় পৌঁছেছিল। চলতি বছর এই ধাতুটির দাম ১১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আন্তর্জাতিক বাজারে সোনার দামে অস্থিরতা থাকলেও, দীর্ঘমেয়াদে এটির মূল্যবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আরবিসি ক্যাপিটাল মার্কেটস। ভূ-রাজনৈতিক ঝুঁকি বৃদ্ধি, অপেক্ষাকৃত নরম আর্থিক নীতি এবং ক্রমাগত বাজেট ঘাটতির কথা উল্লেখ করে প্রতিষ্ঠানটি তাদের সোনার দামের পূর্বাভাস বাড়িয়েছে।

আরবিসি ক্যাপিটাল মার্কেটস জানিয়েছে, ২০২৬ সালে সোনার দাম গড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬০০ ডলারে পৌঁছাতে পারে। অন্যদিকে ২০২৭ সালে এই মূল্য আরও বেড়ে গড়ে প্রতি আউন্স ৫ হাজার ১০০ ডলারে উন্নীত হতে পারে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিশ্ববাজারে সোনার দামে পতন, তবে রুপার দামে নতুন রেকর্ড

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিশ্ববাজারে সোনার দামে পতন, তবে রুপার দামে নতুন রেকর্ড

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ১০ ডিসেম্বর – মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর ঘোষণা এবং ভবিষ্যতের নীতিগত দিকনির্দেশনার জন্য বিনিয়োগকারীরা অপেক্ষায় থাকায় বুধবার (১০ ডিসেম্বর) বিশ্ব বাজারে সোনার দামে সামান্য পতন হয়েছে। তবে এরই মধ্যে শিল্পক্ষেত্রে প্রবল চাহিদা এবং সরকারি ঘোষণার কারণে রুপা (সিলভার) তার দামের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছে গেছে।বুধবার বাংলাদেশে সময় বিকাল ৫টা ১৩ মিনিট পর্যন্ত স্পট সোনার দাম ০ দশমিক ৪ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ১৯৩ দশমিক ১১ ডলারে দাঁড়ায়। একই সময়ে ফেব্রুয়ারি ডেলিভারির জন্য মার্কিন সোনার ফিউচার দামও ০ দশমিক ৩ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ২২১ দশমিক ৬০ ডলারে লেনদেন হয়েছে।অন্যদিকে, স্পট সিলভারের দাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৬১ দশমিক ১১ ডলারে দাঁড়িয়েছে। যা দিনের শুরুতে ৬১ দশমিক ৬১ ডলারে পৌঁছে সর্বকালের উচ্চতায় পৌঁছেছিল। চলতি বছর এই ধাতুটির দাম ১১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।আন্তর্জাতিক বাজারে সোনার দামে অস্থিরতা থাকলেও, দীর্ঘমেয়াদে এটির মূল্যবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আরবিসি ক্যাপিটাল মার্কেটস। ভূ-রাজনৈতিক ঝুঁকি বৃদ্ধি, অপেক্ষাকৃত নরম আর্থিক নীতি এবং ক্রমাগত বাজেট ঘাটতির কথা উল্লেখ করে প্রতিষ্ঠানটি তাদের সোনার দামের পূর্বাভাস বাড়িয়েছে।আরবিসি ক্যাপিটাল মার্কেটস জানিয়েছে, ২০২৬ সালে সোনার দাম গড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬০০ ডলারে পৌঁছাতে পারে। অন্যদিকে ২০২৭ সালে এই মূল্য আরও বেড়ে গড়ে প্রতি আউন্স ৫ হাজার ১০০ ডলারে উন্নীত হতে পারে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×