হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিশ্বব্যবস্থা ভাঙছে যুক্তরাষ্ট্র, সতর্ক করলেন জার্মান প্রেসিডেন্ট

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন


বার্লিন, ০৮ জানুয়ারি – জার্মান প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমেয়ার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে মার্কিন পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, বিশ্ব যেন এমন এক “ডাকাতের আখড়ায়” পরিণত না হয়, যেখানে শক্তিধর ও নির্লজ্জরা যা খুশি দখল করে নিতে পারে।

বুধবার (৭ জানুয়ারি) এক সিম্পোজিয়ামে দেওয়া বক্তব্যে স্টাইনমেয়ার বলেন, সাম্প্রতিক সময়ে বৈশ্বিক গণতন্ত্র ইতিহাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। তার বক্তব্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরানোর সাম্প্রতিক ঘটনাসহ আন্তর্জাতিক রাজনীতির নানা প্রেক্ষাপটের ইঙ্গিত পাওয়া যায়।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

তিনি বলেন, রাশিয়ার ক্রিমিয়া দখল ও ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন ছিল বিশ্ব রাজনীতির একটি ঐতিহাসিক মোড়। তবে এখন যুক্তরাষ্ট্রের আচরণ বিশ্বব্যবস্থায় দ্বিতীয় বড় ধরনের ভাঙন সৃষ্টি করছে।

স্টাইনমেয়ার বলেন, “যে যুক্তরাষ্ট্র এই বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, তারাই এখন সেই মূল্যবোধ ভেঙে ফেলছে।”

তিনি আরও সতর্ক করে বলেন, বিশ্ব যেন এমন জায়গায় রূপ না নেয়, যেখানে সবচেয়ে শক্তিশালীরা যা ইচ্ছা তা দখল করে নেয় বা দেশগুলো কয়েকটি বড় শক্তির সম্পত্তি হিসেবে বিবেচিত হয়—এটি ঠেকানোই এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রধান চ্যালেঞ্জ।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিশ্বব্যবস্থা ভাঙছে যুক্তরাষ্ট্র, সতর্ক করলেন জার্মান প্রেসিডেন্ট

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিশ্বব্যবস্থা ভাঙছে যুক্তরাষ্ট্র, সতর্ক করলেন জার্মান প্রেসিডেন্ট

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
Print Image
[ad_1] বার্লিন, ০৮ জানুয়ারি – জার্মান প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমেয়ার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে মার্কিন পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, বিশ্ব যেন এমন এক “ডাকাতের আখড়ায়” পরিণত না হয়, যেখানে শক্তিধর ও নির্লজ্জরা যা খুশি দখল করে নিতে পারে।বুধবার (৭ জানুয়ারি) এক সিম্পোজিয়ামে দেওয়া বক্তব্যে স্টাইনমেয়ার বলেন, সাম্প্রতিক সময়ে বৈশ্বিক গণতন্ত্র ইতিহাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। তার বক্তব্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরানোর সাম্প্রতিক ঘটনাসহ আন্তর্জাতিক রাজনীতির নানা প্রেক্ষাপটের ইঙ্গিত পাওয়া যায়।তিনি বলেন, রাশিয়ার ক্রিমিয়া দখল ও ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন ছিল বিশ্ব রাজনীতির একটি ঐতিহাসিক মোড়। তবে এখন যুক্তরাষ্ট্রের আচরণ বিশ্বব্যবস্থায় দ্বিতীয় বড় ধরনের ভাঙন সৃষ্টি করছে।স্টাইনমেয়ার বলেন, “যে যুক্তরাষ্ট্র এই বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, তারাই এখন সেই মূল্যবোধ ভেঙে ফেলছে।”তিনি আরও সতর্ক করে বলেন, বিশ্ব যেন এমন জায়গায় রূপ না নেয়, যেখানে সবচেয়ে শক্তিশালীরা যা ইচ্ছা তা দখল করে নেয় বা দেশগুলো কয়েকটি বড় শক্তির সম্পত্তি হিসেবে বিবেচিত হয়—এটি ঠেকানোই এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রধান চ্যালেঞ্জ। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×