হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিশ্বে প্রতি ছয়জনের একজন বন্ধ্যাত্বে আক্রান্ত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩, ১২:০৭ অপরাহ্ন


বিশ্বে প্রতি ছয়জনের একজন তাদের জীবদ্দশায় বন্ধ্যাত্বে আক্রান্ত হন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক নতুন প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বন্ধ্যাত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য সাশ্রয়ী ও উচ্চ মানসম্পন্ন উর্বরতা সেবা বাড়াতে আরও কাজ করা দরকার।

জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটি বলেছে, বিশ্বের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় ১৭ দশমিক ৫ শতাংশ বন্ধ্যাত্বে আক্রান্ত। তবে পৃথিবীর বিভিন্ন অংশে বন্ধ্যাত্বের প্রাদুর্ভাবের মধ্যে সামান্য তারতম্য রয়েছে। উচ্চ আয়ের দেশগুলোতে এর ব্যাপকতা ১৭ দশমিক ৮ শতাংশ এবং নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে ১৬ দশমিক ৫ শতাংশ৷

আরও পড়ুন

মাদারীপুরে একের পর এক বোমা ও ককটেল বিস্ফোরণ, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

ডব্লিউএইচওর মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস এক বিবৃতিতে বলেছেন, প্রতিবেদনটি একটি গুরুত্বপূর্ণ সত্য প্রকাশ করে, তা হলো- বন্ধ্যাত্ব কোনো বৈষম্য করে না।

তিনি বলেন, আক্রান্ত মানুষের উচ্চ অনুপাত উর্বরতা সেবার প্রাপ্যতা বাড়ানোর প্রয়োজনীয়তা এবং স্বাস্থ্য গবেষণা ও নীতিতে এই সমস্যাটি আর পাশ কাটিয়ে না যাওয়ার গুরুত্ব তুলে ধরেছে।

বন্ধ্যাত্ব হলো নারী বা পুরুষের প্রজনন ব্যবস্থার একটি অসুখ, যা ১২ মাস বা তার বেশি চেষ্টার পরেও গর্ভধারণ করতে ব্যর্থতার মাধ্যমে সংজ্ঞায়িত করা হয়। যারা ক্ষতিগ্রস্ত, তাদের জন্য এটি মারাত্মক যন্ত্রণা, কলংক এবং আর্থিক কষ্টের কারণ হতে পারে। এই সমস্যা ভুক্তভোগীদের মানসিক ও মনস্তাত্ত্বিক সুস্থতাকে প্রভাবিত করে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ)-এর মতো প্রজনন সহায়ক প্রযুক্তিসহ বন্ধ্যাত্ব প্রতিরোধ, রোগ নির্ণয় এবং চিকিত্সার জন্য বেশিরভাগ মেডিক্যাল সেবার উচ্চমূল্য ও সীমিত প্রাপ্যতার কারণে অনেকে এই ‍সুবিধা থেকে বঞ্চিত হন। উর্বরতার চিকিত্সা প্রায়ই রোগীদের পকেট ফাঁকা করে দেয়।

জাতিসংঘের সংস্থাটি বন্ধ্যাত্বের চিকিৎসা খরচ সম্পর্কিত একটি পৃথক প্রতিবেদনে জানিয়েছে, আইভিএফ’র এক রাউন্ডের দাম অনেক রোগীর জন্যই গড় বার্ষিক আয়ের চেয়েও বেশি।

ডব্লিউএইচও’র যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং গবেষণার পরিচালক ডা. প্যাস্কেল অ্যালোটি এক বিবৃতিতে বলেছেন, বন্ধ্যাত্বের চিকিৎসা নিতে গিয়ে লাখ লাখ মানুষ বিপর্যয়কর স্বাস্থ্যসেবা খরচের মুখোমুখি হয়। এটি একটি প্রধান সমস্যা এবং প্রায়ই ক্ষতিগ্রস্তদের কাছে চিকিৎসাটি দারিদ্র্যের ফাঁদে পরিণত হয়।

আইএ

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিশ্বে প্রতি ছয়জনের একজন বন্ধ্যাত্বে আক্রান্ত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিশ্বে প্রতি ছয়জনের একজন বন্ধ্যাত্বে আক্রান্ত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩, ১২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] বিশ্বে প্রতি ছয়জনের একজন তাদের জীবদ্দশায় বন্ধ্যাত্বে আক্রান্ত হন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক নতুন প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বন্ধ্যাত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য সাশ্রয়ী ও উচ্চ মানসম্পন্ন উর্বরতা সেবা বাড়াতে আরও কাজ করা দরকার। জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটি বলেছে, বিশ্বের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় ১৭ দশমিক ৫ শতাংশ বন্ধ্যাত্বে আক্রান্ত। তবে পৃথিবীর বিভিন্ন অংশে বন্ধ্যাত্বের প্রাদুর্ভাবের মধ্যে সামান্য তারতম্য রয়েছে। উচ্চ আয়ের দেশগুলোতে এর ব্যাপকতা ১৭ দশমিক ৮ শতাংশ এবং নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে ১৬ দশমিক ৫ শতাংশ৷ ডব্লিউএইচওর মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস এক বিবৃতিতে বলেছেন, প্রতিবেদনটি একটি গুরুত্বপূর্ণ সত্য প্রকাশ করে, তা হলো- বন্ধ্যাত্ব কোনো বৈষম্য করে না। তিনি বলেন, আক্রান্ত মানুষের উচ্চ অনুপাত উর্বরতা সেবার প্রাপ্যতা বাড়ানোর প্রয়োজনীয়তা এবং স্বাস্থ্য গবেষণা ও নীতিতে এই সমস্যাটি আর পাশ কাটিয়ে না যাওয়ার গুরুত্ব তুলে ধরেছে। বন্ধ্যাত্ব হলো নারী বা পুরুষের প্রজনন ব্যবস্থার একটি অসুখ, যা ১২ মাস বা তার বেশি চেষ্টার পরেও গর্ভধারণ করতে ব্যর্থতার মাধ্যমে সংজ্ঞায়িত করা হয়। যারা ক্ষতিগ্রস্ত, তাদের জন্য এটি মারাত্মক যন্ত্রণা, কলংক এবং আর্থিক কষ্টের কারণ হতে পারে। এই সমস্যা ভুক্তভোগীদের মানসিক ও মনস্তাত্ত্বিক সুস্থতাকে প্রভাবিত করে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ)-এর মতো প্রজনন সহায়ক প্রযুক্তিসহ বন্ধ্যাত্ব প্রতিরোধ, রোগ নির্ণয় এবং চিকিত্সার জন্য বেশিরভাগ মেডিক্যাল সেবার উচ্চমূল্য ও সীমিত প্রাপ্যতার কারণে অনেকে এই ‍সুবিধা থেকে বঞ্চিত হন। উর্বরতার চিকিত্সা প্রায়ই রোগীদের পকেট ফাঁকা করে দেয়। জাতিসংঘের সংস্থাটি বন্ধ্যাত্বের চিকিৎসা খরচ সম্পর্কিত একটি পৃথক প্রতিবেদনে জানিয়েছে, আইভিএফ’র এক রাউন্ডের দাম অনেক রোগীর জন্যই গড় বার্ষিক আয়ের চেয়েও বেশি। ডব্লিউএইচও’র যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং গবেষণার পরিচালক ডা. প্যাস্কেল অ্যালোটি এক বিবৃতিতে বলেছেন, বন্ধ্যাত্বের চিকিৎসা নিতে গিয়ে লাখ লাখ মানুষ বিপর্যয়কর স্বাস্থ্যসেবা খরচের মুখোমুখি হয়। এটি একটি প্রধান সমস্যা এবং প্রায়ই ক্ষতিগ্রস্তদের কাছে চিকিৎসাটি দারিদ্র্যের ফাঁদে পরিণত হয়। আইএ

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×