ওয়াশিংটন, ২৩ জানুয়ারি – জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে গেছে যুক্তরাষ্ট্র। দেশটির মানবিক ও স্বাস্থ্য মন্ত্রণালয় স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জানিয়েছে, সংস্থাটি থেকে ‘বিচ্ছিন্ন’ হওয়ার সব কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের লক্ষ্য ছিল ডব্লিউএইচও থেকে বের হয়ে যাওয়া।
ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
প্রথমবার প্রেসিডেন্ট হওয়ার পরই ডব্লিউএইচওর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু সফল হননি। তবে ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের প্রথমদিনই এ বিষয়ে তিনি নির্বাহী আদেশ জারি করেন। এতে আইনিভাবে যুক্তরাষ্ট্রের সংস্থা থেকে বের হওয়ার পথ তৈরি হয়। তবে যুক্তরাষ্ট্রের জন্য শর্ত ছিল, বের হওয়ার আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এক বছরের নোটিশ দিতে হবে এবং সব পাওনা পরিশোধ করতে হবে।
সংস্থাটি যুক্তরাষ্ট্রের কাছে এখনো ২৬০ মিলিয়ন ডলার পাওনা আছে। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, মার্কিনিরা হয়তো এই অর্থ পরিশোধ করবে না।
সংস্থাটির এক কর্মকর্তা সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, পাওনা পরিশোধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র বের হতে পারবে না এবং এটি আইনবিরোধীভাবে করা সম্ভব নয়। তবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অর্থ আদায়ের কোনো ক্ষমতা সংস্থার নেই, স্বীকার করেন তিনি।




মন্তব্য করুন