হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিসিবির আসন্ন নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত মাহবুব আনামের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ন


ঢাকা, ২১ আগস্ট – তাকে ঘিরেই ছিল সব সমীকরণ। বিসিবির নির্বাচনের সম্ভাব্য সব রকম হিসাব-নিকাশ ছিল মাহবুব আনামকে আবর্তন করে। ভাবা হচ্ছিল, এবার তিনি বিসিবি সভাপতিও হয়ে যেতে পারেন; কিন্তু বুধবার রাত ৯টা না বাজতেই ক্রিকেট পাড়ায় খবর এলো, হঠাৎ নিজেকে সব হিসাব-নিকাশ থেকে সরিয়ে নিলেন মাহবুব আনাম। ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন দেশের ক্রিকেটের ঝানু এই সংগঠক।

হঠাৎ কেন এমন সিদ্বান্ত? কী কারণে তিনি বিসিবিতে নির্বাচন না করার সিদ্ধান্ত নিলেন? বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ এর বিস্তারিত কারণ জানিয়েছেন মাহবুব আনাম।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

তিনি বলেন, ‘নাহ! ঠিক হঠাৎ করে নয়। আমি হিসাব-নিকাশ করেই এ সিদ্ধান্ত নিয়েছি। আপনারা খেয়াল করে দেখেন, মাস খানেক আগে থেকেই আমি পরিবেশ-পরিস্থিতি খুব ভাল ভাবে পর্যবেক্ষণ করছিলাম এবং একটি ইউটিউব চ্যানেলে এক ইন্টারভিউতে আমি পরিষ্কার বলেছিলাম, ভেবে-চিন্তে ও সব দেখে-বুঝে তারপর সিদ্ধান্ত নেব। যদি মনে হয় পরিবেশ-পরিস্থিতি ঠিক আছে। নির্বাচন করার সুষ্টু পরিবেশ আছে, তাহলে করবো। না হয় করবো না। আমার মনে হয়েছে, বর্তমানে নির্বাচন নিয়ে যে পরিস্থিতির উদ্রেক ঘটছে, তা থেকে বিরত থাকাই উত্তম।’

এই পরিবেশ ও পরিস্থিতি বলতে আপনি কী বোঝাতে চেয়েছেন? তবে কি এক মাসে সব ভাল থেকে খারাপ হয়ে গেল? আপনি কি কোন হুমকি বা অযাচিত হস্তক্ষেপের কারণে নির্বাচন না করার সিদ্ধান্ত নিলেন?

এ প্রশ্নের জবাবে মাহবুব আনাম সরাসরি কিছুই বলেননি। শুধু বলেছেন, ‘আমার যোগ্য ও প্রকৃত মূল্যায়ন যেখানে নেই, সেখানে আমি থাকবো কেন?’

‘যেখানে আমার সত্যিকার মূল্যায়ন ও মর্যাদা নেই, সেখানে আমি থাকবো কেন? তাই আমি নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু আমি নির্বাচন করবো না। তাই আমি মোহামেডানের কাউন্সিলরও হবো না। আমার জায়গায় মোহামেডানের ক্রিকেট কমিটির সভাপতি মাসুদুজ্জামান কাউন্সিলর হবেন।’

জানা গেছে, যাদের সাথে নিয়ে নির্বাচনী মোর্চা করছিলেন, তাদের কেউ কেউ জানলেও অনেকেই জানেন না যে ভেতরে ভেতরে মাহবুব আনাম বিসিবি নির্বাচন না করার চিন্তা ভাবনা করছেন।

মাহবুবের ব্যাখ্যা, ‘আমি আমার পরিবারের সাথে কথা বলেই সিদ্ধান্ত চূড়ান্ত করেছি। আর অন্যদের সাথে সেভাবে কথা বলিনি। এখন আমি ব্যবসায় ও পরিবারকে সময় দেব।’

মাহবুব আনাম কারো ওপর দোষ চাপাননি। শুধু বলেছেন, ‘বিসিবির নির্বাচন নিয়ে অনেক নোংরামি হচ্ছে।’ তিনি এর বাইরে কিছু না বললেও ধারনা করা হচ্ছে, তিনি যাতে বিসিবির আগামী দিনের একচ্ছত্র অধিপতি হতে না পারেন, একটি পক্ষ সে চেষ্টাই করছে এবং অনেকেই এর সাথে মাহবুব আনাম ও তার স্ত্রীর ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বাড়ি কেনার ঘটনা প্রকাশের বিষয়টার সাযুজ্য খুঁজে পেয়েছেন।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২১ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিসিবির আসন্ন নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত মাহবুব আনামের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিসিবির আসন্ন নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত মাহবুব আনামের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২১ আগস্ট – তাকে ঘিরেই ছিল সব সমীকরণ। বিসিবির নির্বাচনের সম্ভাব্য সব রকম হিসাব-নিকাশ ছিল মাহবুব আনামকে আবর্তন করে। ভাবা হচ্ছিল, এবার তিনি বিসিবি সভাপতিও হয়ে যেতে পারেন; কিন্তু বুধবার রাত ৯টা না বাজতেই ক্রিকেট পাড়ায় খবর এলো, হঠাৎ নিজেকে সব হিসাব-নিকাশ থেকে সরিয়ে নিলেন মাহবুব আনাম। ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন দেশের ক্রিকেটের ঝানু এই সংগঠক।হঠাৎ কেন এমন সিদ্বান্ত? কী কারণে তিনি বিসিবিতে নির্বাচন না করার সিদ্ধান্ত নিলেন? বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ এর বিস্তারিত কারণ জানিয়েছেন মাহবুব আনাম।তিনি বলেন, ‘নাহ! ঠিক হঠাৎ করে নয়। আমি হিসাব-নিকাশ করেই এ সিদ্ধান্ত নিয়েছি। আপনারা খেয়াল করে দেখেন, মাস খানেক আগে থেকেই আমি পরিবেশ-পরিস্থিতি খুব ভাল ভাবে পর্যবেক্ষণ করছিলাম এবং একটি ইউটিউব চ্যানেলে এক ইন্টারভিউতে আমি পরিষ্কার বলেছিলাম, ভেবে-চিন্তে ও সব দেখে-বুঝে তারপর সিদ্ধান্ত নেব। যদি মনে হয় পরিবেশ-পরিস্থিতি ঠিক আছে। নির্বাচন করার সুষ্টু পরিবেশ আছে, তাহলে করবো। না হয় করবো না। আমার মনে হয়েছে, বর্তমানে নির্বাচন নিয়ে যে পরিস্থিতির উদ্রেক ঘটছে, তা থেকে বিরত থাকাই উত্তম।’এই পরিবেশ ও পরিস্থিতি বলতে আপনি কী বোঝাতে চেয়েছেন? তবে কি এক মাসে সব ভাল থেকে খারাপ হয়ে গেল? আপনি কি কোন হুমকি বা অযাচিত হস্তক্ষেপের কারণে নির্বাচন না করার সিদ্ধান্ত নিলেন?এ প্রশ্নের জবাবে মাহবুব আনাম সরাসরি কিছুই বলেননি। শুধু বলেছেন, ‘আমার যোগ্য ও প্রকৃত মূল্যায়ন যেখানে নেই, সেখানে আমি থাকবো কেন?’‘যেখানে আমার সত্যিকার মূল্যায়ন ও মর্যাদা নেই, সেখানে আমি থাকবো কেন? তাই আমি নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু আমি নির্বাচন করবো না। তাই আমি মোহামেডানের কাউন্সিলরও হবো না। আমার জায়গায় মোহামেডানের ক্রিকেট কমিটির সভাপতি মাসুদুজ্জামান কাউন্সিলর হবেন।’জানা গেছে, যাদের সাথে নিয়ে নির্বাচনী মোর্চা করছিলেন, তাদের কেউ কেউ জানলেও অনেকেই জানেন না যে ভেতরে ভেতরে মাহবুব আনাম বিসিবি নির্বাচন না করার চিন্তা ভাবনা করছেন।মাহবুবের ব্যাখ্যা, ‘আমি আমার পরিবারের সাথে কথা বলেই সিদ্ধান্ত চূড়ান্ত করেছি। আর অন্যদের সাথে সেভাবে কথা বলিনি। এখন আমি ব্যবসায় ও পরিবারকে সময় দেব।’মাহবুব আনাম কারো ওপর দোষ চাপাননি। শুধু বলেছেন, ‘বিসিবির নির্বাচন নিয়ে অনেক নোংরামি হচ্ছে।’ তিনি এর বাইরে কিছু না বললেও ধারনা করা হচ্ছে, তিনি যাতে বিসিবির আগামী দিনের একচ্ছত্র অধিপতি হতে না পারেন, একটি পক্ষ সে চেষ্টাই করছে এবং অনেকেই এর সাথে মাহবুব আনাম ও তার স্ত্রীর ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বাড়ি কেনার ঘটনা প্রকাশের বিষয়টার সাযুজ্য খুঁজে পেয়েছেন।সূত্র: জাগো নিউজএনএন/ ২১ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×