হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, কাউন্সিলরশিপ ফিরে পেল ১৫ ক্লাব

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৩ পূর্বাহ্ন


ঢাকা, ২৬ সেপ্টেম্বর – বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকায় জায়গা পেয়েছেন ১৯১ জন কাউন্সিলর। আগামী ৬ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রাথমিক তালিকায় না থাকলেও চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ঢাকার ১৫টি ক্লাবের কাউন্সিলর। এর মধ্যে ভাইকিংস একাডেমী থেকে কাউন্সিলর হয়েছেন ইফতেখার রহমান মিঠু। চূড়ান্ত তালিকায় ইতোপূর্বে ক্লাবগুলোকে অন্তর্ভুক্ত না করার কারণ হিসেবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে থাকা একাধিক অনিয়মের কথা উল্লেখ করা হয়েছিল।

আরও পড়ুন

খুলনায় শুরু হলো ২৮তম জাতীয় ক্রিকেট লিগ

প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন আজ ভার্চুয়াল বৈঠকে বসেছিল। বৈঠকের পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।

নতুন করে কাউন্সিলরশিপ ফিরে পাওয়া ক্লাবগুলো হচ্ছে —এক্সিউম ক্রিকেটার্স, ঢাকা ক্রিকেট একাডেমী, মোহাম্মদ ক্রিকেট ক্লাব, নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমী, পূর্বাচল স্পোর্টিং ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, ওল্ড ঢাকা ক্রিকেটার্স, ভাইকিংস ক্রিকেট একাডেমী, বনানী ক্রিকেট ক্লাব, নাখালপাড়া ক্রিকেটার্স, মহাখালী ক্রিকেট একাডেমী, ধানমন্ডি ক্রিকেট ক্লাব, প্যাসিফিক ক্রিকেট ক্লাব, স্যাফায়ার স্পোর্টিং ক্লাব ও আলফা স্পোর্টিং ক্লাব।

এ ছাড়া পাঁচ জেলা -সিলেট, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ ও নওগাঁর কাউন্সিলরশিপও অনুমোদন দেওয়া হয়েছে। তবে নরসিংদী জেলার কাউন্সিলরশিপ খসড়া তালিকার মতোই চূড়ান্ত তালিকাতেও শূন্য রাখা হয়েছে। এর আগে গত ২৩ সেপ্টেম্বর প্রকাশিত খসড়া তালিকাতেও নরসিংদীর নাম বাদ ছিল।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৬ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, কাউন্সিলরশিপ ফিরে পেল ১৫ ক্লাব

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, কাউন্সিলরশিপ ফিরে পেল ১৫ ক্লাব

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৬ সেপ্টেম্বর – বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকায় জায়গা পেয়েছেন ১৯১ জন কাউন্সিলর। আগামী ৬ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।প্রাথমিক তালিকায় না থাকলেও চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ঢাকার ১৫টি ক্লাবের কাউন্সিলর। এর মধ্যে ভাইকিংস একাডেমী থেকে কাউন্সিলর হয়েছেন ইফতেখার রহমান মিঠু। চূড়ান্ত তালিকায় ইতোপূর্বে ক্লাবগুলোকে অন্তর্ভুক্ত না করার কারণ হিসেবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে থাকা একাধিক অনিয়মের কথা উল্লেখ করা হয়েছিল।প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন আজ ভার্চুয়াল বৈঠকে বসেছিল। বৈঠকের পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।নতুন করে কাউন্সিলরশিপ ফিরে পাওয়া ক্লাবগুলো হচ্ছে —এক্সিউম ক্রিকেটার্স, ঢাকা ক্রিকেট একাডেমী, মোহাম্মদ ক্রিকেট ক্লাব, নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমী, পূর্বাচল স্পোর্টিং ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, ওল্ড ঢাকা ক্রিকেটার্স, ভাইকিংস ক্রিকেট একাডেমী, বনানী ক্রিকেট ক্লাব, নাখালপাড়া ক্রিকেটার্স, মহাখালী ক্রিকেট একাডেমী, ধানমন্ডি ক্রিকেট ক্লাব, প্যাসিফিক ক্রিকেট ক্লাব, স্যাফায়ার স্পোর্টিং ক্লাব ও আলফা স্পোর্টিং ক্লাব।এ ছাড়া পাঁচ জেলা -সিলেট, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ ও নওগাঁর কাউন্সিলরশিপও অনুমোদন দেওয়া হয়েছে। তবে নরসিংদী জেলার কাউন্সিলরশিপ খসড়া তালিকার মতোই চূড়ান্ত তালিকাতেও শূন্য রাখা হয়েছে। এর আগে গত ২৩ সেপ্টেম্বর প্রকাশিত খসড়া তালিকাতেও নরসিংদীর নাম বাদ ছিল।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২৬ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×