হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিসিবি পরিচালকের পদত্যাগ দাবিতে অনড় ক্রিকেটাররা, সময় চাইল বোর্ড

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন


ঢাকা, ১৫ জানুয়ারি – একের পর এক বিতর্কিত মন্তব্যে চাপের মুখে পড়েছেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। সর্বশেষ ক্রিকেটারদের বেতন ও ক্ষতিপূরণ নিয়ে তার বক্তব্যে ক্ষুব্ধ হয়ে উঠেছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। এর জেরে নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করেছে সংগঠনটি। দাবি না মানা হলে আজ (বৃহস্পতিবার) বিপিএলের ম্যাচ শুরুর আগেই সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম বয়কটের ঘোষণা দিয়েছে ক্রিকেটাররা।

গতকাল (বুধবার) বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নিলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে নাজমুল ইসলাম বলেন, বিশ্বকাপ না খেললে বিসিবির কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে ক্রিকেটারদেরই। তিনি বলেন, খেললে ক্রিকেটাররা ম্যাচ ফি, ম্যাচসেরার পুরস্কার ও পারফরম্যান্স অনুযায়ী অর্থ পায়—এগুলো পুরোপুরি ক্রিকেটারদের প্রাপ্তি। বোর্ডের লাভ-ক্ষতি নেই। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, ক্রিকেটাররা যদি মাঠে গিয়ে কিছুই করতে না পারে, তাহলে বোর্ড কি তাদের পেছনে খরচ করা কোটি কোটি টাকা ফেরত চায়?

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

এই মন্তব্যের পর রাতেই কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন এক জুম সংবাদ সম্মেলনে তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, একজন দায়িত্বশীল বোর্ড পরিচালক এভাবে কথা বলতে পারেন না। তাই তাৎক্ষণিকভাবে এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করা হচ্ছে। দাবি পূরণ না হলে বিপিএলের ম্যাচসহ কোনো ধরনের ক্রিকেট খেলবেন না ক্রিকেটাররা।

মিঠুনের ঘোষণার পর রাতভর ক্রিকেটারদের টিম হোটেলে বিসিবির কয়েকজন পরিচালক বৈঠক করেন। তবে সেখানে কোনো সমাধান হয়নি। বোর্ডের পক্ষ থেকে সময় ও আশ্বাস চাওয়া হলেও ক্রিকেটাররা তা প্রত্যাখ্যান করেছেন।

বৃহস্পতিবার সকালে এ প্রতিবেদককে মিঠুন বলেন, “আমরা আমাদের সিদ্ধান্তে অনড়। উনি (নাজমুল ইসলাম) থাকাকালীন মাঠে নামার সুযোগ নেই। সব ক্রিকেটার এই সিদ্ধান্তের সঙ্গে একাত্ম। আজকের প্রথম ম্যাচ যদি না হয়, এরপর আমরা সংবাদ সম্মেলন করে পরবর্তী পদক্ষেপ জানাব।”


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিসিবি পরিচালকের পদত্যাগ দাবিতে অনড় ক্রিকেটাররা, সময় চাইল বোর্ড

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিসিবি পরিচালকের পদত্যাগ দাবিতে অনড় ক্রিকেটাররা, সময় চাইল বোর্ড

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৫ জানুয়ারি – একের পর এক বিতর্কিত মন্তব্যে চাপের মুখে পড়েছেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। সর্বশেষ ক্রিকেটারদের বেতন ও ক্ষতিপূরণ নিয়ে তার বক্তব্যে ক্ষুব্ধ হয়ে উঠেছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। এর জেরে নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করেছে সংগঠনটি। দাবি না মানা হলে আজ (বৃহস্পতিবার) বিপিএলের ম্যাচ শুরুর আগেই সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম বয়কটের ঘোষণা দিয়েছে ক্রিকেটাররা।গতকাল (বুধবার) বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নিলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে নাজমুল ইসলাম বলেন, বিশ্বকাপ না খেললে বিসিবির কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে ক্রিকেটারদেরই। তিনি বলেন, খেললে ক্রিকেটাররা ম্যাচ ফি, ম্যাচসেরার পুরস্কার ও পারফরম্যান্স অনুযায়ী অর্থ পায়—এগুলো পুরোপুরি ক্রিকেটারদের প্রাপ্তি। বোর্ডের লাভ-ক্ষতি নেই। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, ক্রিকেটাররা যদি মাঠে গিয়ে কিছুই করতে না পারে, তাহলে বোর্ড কি তাদের পেছনে খরচ করা কোটি কোটি টাকা ফেরত চায়?এই মন্তব্যের পর রাতেই কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন এক জুম সংবাদ সম্মেলনে তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, একজন দায়িত্বশীল বোর্ড পরিচালক এভাবে কথা বলতে পারেন না। তাই তাৎক্ষণিকভাবে এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করা হচ্ছে। দাবি পূরণ না হলে বিপিএলের ম্যাচসহ কোনো ধরনের ক্রিকেট খেলবেন না ক্রিকেটাররা।মিঠুনের ঘোষণার পর রাতভর ক্রিকেটারদের টিম হোটেলে বিসিবির কয়েকজন পরিচালক বৈঠক করেন। তবে সেখানে কোনো সমাধান হয়নি। বোর্ডের পক্ষ থেকে সময় ও আশ্বাস চাওয়া হলেও ক্রিকেটাররা তা প্রত্যাখ্যান করেছেন।বৃহস্পতিবার সকালে এ প্রতিবেদককে মিঠুন বলেন, “আমরা আমাদের সিদ্ধান্তে অনড়। উনি (নাজমুল ইসলাম) থাকাকালীন মাঠে নামার সুযোগ নেই। সব ক্রিকেটার এই সিদ্ধান্তের সঙ্গে একাত্ম। আজকের প্রথম ম্যাচ যদি না হয়, এরপর আমরা সংবাদ সম্মেলন করে পরবর্তী পদক্ষেপ জানাব।” [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×