সুনামগঞ্জ, ০৭ সেপ্টেম্বর – টাঙ্গুয়ার হাওরে অনিয়ন্ত্রিত ট্যুরিজম ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে আনতে হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গুয়ার হাওর পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
ইউএইর আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ আমন্ত্রণ
উপদেষ্টা আরও বলেন, টাঙ্গুয়ার হাওরে যারা ঘুরতে আসেন, তাদের দায়িত্বজ্ঞানহীন চলাফেরা থেকে সতর্ক থাকতে হবে। অনেকেই হাওরে ঘুরতে এসে চিপস খাচ্ছেন। সেই চিপসের প্যাকেটটা আবার হাওরের স্বচ্ছ পানিতে ফেলছেন। এতে পরিবেশের ক্ষতি হচ্ছে।
তিনি বলেন, বড় বড় হাউজ বোটগুলো অবাধে হাওরে চলাচল করছে। এই গুলোকেও নিয়ন্ত্রণে এনে পরিবেশবান্ধব একটি ট্যুরিজম ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।
এসময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ আব্দুর রউফ, যুগ্ম সচিব ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর প্রমুখ।
সূত্র: জাগো নিউজ
এনএন। ০৭ সেপ্টেম্বর ২০২৫
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::টাঙ্গুয়ার হাওরে অনিয়ন্ত্রিত পর্যটন ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে আনতে চান উপদেষ্টা ফরিদা first appeared on DesheBideshe.




মন্তব্য করুন