হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাকিস্তানের কাছে বাংলাদেশের বড় হার, সিরিজে সমতা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন


ঢাকা, ১৩ মার্চ – বোলারদের দারুণ প্রত্যাবর্তনে পাকিস্তানকে মাঝারি সংগ্রহে আটকে রাখলেও ব্যাটারদের ব্যর্থতায় বড় হার নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে বৃষ্টি আইনে ১২৮ রানে হেরেছে স্বাগতিকরা। এই জয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছে পাকিস্তান।

টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৪৭ দশমিক ৩ ওভারে ২৭৪ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার পর নতুন লক্ষ্য দাঁড়ায় ৩২ ওভারে ২৪৩ রান। কিন্তু সেই লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১১৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

আরও পড়ুন

ইরান সংঘাত ও মার্কিন রাজনৈতিক বাকযুদ্ধ: ট্রাম্প ও ওবামার মুখোমুখি অবস্থান

রান তাড়ায় নেমে ১৫ রানেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে দল। তানজিদ হাসান তামিম, সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্ত দ্রুত সাজঘরে ফেরেন।

বৃষ্টির পর খেলা শুরু হলে লিটন দাস ও তাওহীদ হৃদয় কিছুটা আশা জাগালেও তা দীর্ঘস্থায়ী হয়নি। ৩৩ বলে ৪১ রান করে লিটন আউট হওয়ার পর আফিফ হোসেন ও অন্যান্য ব্যাটাররা দ্রুত উইকেট বিলিয়ে দেন। শেষ পর্যন্ত হৃদয় ২৮ রান করে আউট হন।

এর আগে পাকিস্তানের ইনিংসের শুরুটা ছিল দারুণ। উদ্বোধনী জুটিতে ১০৩ রান তোলেন সাহিবজাদা ফারহান ও মাজ সাদাকাত। সাদাকাত মাত্র ৪৬ বলে ৭৫ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন।

এনএন/ ১৩ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাকিস্তানের কাছে বাংলাদেশের বড় হার, সিরিজে সমতা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাকিস্তানের কাছে বাংলাদেশের বড় হার, সিরিজে সমতা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৩ মার্চ – বোলারদের দারুণ প্রত্যাবর্তনে পাকিস্তানকে মাঝারি সংগ্রহে আটকে রাখলেও ব্যাটারদের ব্যর্থতায় বড় হার নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে বৃষ্টি আইনে ১২৮ রানে হেরেছে স্বাগতিকরা। এই জয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছে পাকিস্তান।টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৪৭ দশমিক ৩ ওভারে ২৭৪ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার পর নতুন লক্ষ্য দাঁড়ায় ৩২ ওভারে ২৪৩ রান। কিন্তু সেই লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১১৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।রান তাড়ায় নেমে ১৫ রানেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে দল। তানজিদ হাসান তামিম, সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্ত দ্রুত সাজঘরে ফেরেন।বৃষ্টির পর খেলা শুরু হলে লিটন দাস ও তাওহীদ হৃদয় কিছুটা আশা জাগালেও তা দীর্ঘস্থায়ী হয়নি। ৩৩ বলে ৪১ রান করে লিটন আউট হওয়ার পর আফিফ হোসেন ও অন্যান্য ব্যাটাররা দ্রুত উইকেট বিলিয়ে দেন। শেষ পর্যন্ত হৃদয় ২৮ রান করে আউট হন।এর আগে পাকিস্তানের ইনিংসের শুরুটা ছিল দারুণ। উদ্বোধনী জুটিতে ১০৩ রান তোলেন সাহিবজাদা ফারহান ও মাজ সাদাকাত। সাদাকাত মাত্র ৪৬ বলে ৭৫ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন।এনএন/ ১৩ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×