হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বৃষ্টি শেষে ম্যাচ শুরু, ১৭ ওভারে খেলা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৬ জুলাই ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন


সিলেট, ১৬ জুলাই – সিলেটে বৃষ্টির কারণে প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।

বৃষ্টিতে ওভার কেটে নেওয়া হয়েছে তিনটি করে। অর্থাৎ ২০ ওভারের পরিবর্তে এখন ১৭ ওভার করে পাবে দুই দল।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

প্রথম টি-টোয়েন্টি বারকয়েক বৃষ্টির বাধায় পড়েছিল। যদিও শেষ পর্যন্ত ম্যাচটি ভালোভাবেই শেষ করা গেছে। এবার সিলেটে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও হানা দেয় বৃষ্টি।

৭.২ ওভারে আফগানিস্তান ২ উইকেটে ৩৯ রান তোলার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ করতে হয়। দেড় ঘণ্টা পর মাঠ প্রস্তুত করে ফের শুরু হয়েছে ম্যাচ।

সিরিজ জয়ের মিশন বাংলাদেশের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

ব্যাটিংয়ে নেমেই তাসকিন আহমেদের তোপের মুখে পড়ে আফগানরা। ১৬ রান তুলতে তারা হারিয়ে বসে ২ উইকেট। দুটি উইকেটই তুলে নেন তাসকিন।

ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে তাসকিনের প্রথম আঘাত। বাউন্সি ডেলিভারিতে রহমানুল্লাহ গুরবাজ (৮) পুল করেছিলেন। কিন্তু বল সোজা উঠে যায় আকাশে। নিজেই ক্যাচ নেন তাসকিন। এতে টি-টোয়েন্টিতে ৫০তম উইকেটের মাইলফলক স্পর্শ করেন টাইগার গতিতারকা।

এক ওভার পর এসে তাসকিন তুলে নেন হজরতউল্লাহ জাজাইকে। এবার তার গতি বুঝতে না পেরে উইকেটরক্ষক লিটন দাসকে ক্যাচ দেন আফগান ওপেনার (৪)।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৬ জুলাই ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বৃষ্টি শেষে ম্যাচ শুরু, ১৭ ওভারে খেলা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বৃষ্টি শেষে ম্যাচ শুরু, ১৭ ওভারে খেলা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৬ জুলাই ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] সিলেট, ১৬ জুলাই – সিলেটে বৃষ্টির কারণে প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। বৃষ্টিতে ওভার কেটে নেওয়া হয়েছে তিনটি করে। অর্থাৎ ২০ ওভারের পরিবর্তে এখন ১৭ ওভার করে পাবে দুই দল। প্রথম টি-টোয়েন্টি বারকয়েক বৃষ্টির বাধায় পড়েছিল। যদিও শেষ পর্যন্ত ম্যাচটি ভালোভাবেই শেষ করা গেছে। এবার সিলেটে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও হানা দেয় বৃষ্টি। ৭.২ ওভারে আফগানিস্তান ২ উইকেটে ৩৯ রান তোলার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ করতে হয়। দেড় ঘণ্টা পর মাঠ প্রস্তুত করে ফের শুরু হয়েছে ম্যাচ। সিরিজ জয়ের মিশন বাংলাদেশের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটিংয়ে নেমেই তাসকিন আহমেদের তোপের মুখে পড়ে আফগানরা। ১৬ রান তুলতে তারা হারিয়ে বসে ২ উইকেট। দুটি উইকেটই তুলে নেন তাসকিন। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে তাসকিনের প্রথম আঘাত। বাউন্সি ডেলিভারিতে রহমানুল্লাহ গুরবাজ (৮) পুল করেছিলেন। কিন্তু বল সোজা উঠে যায় আকাশে। নিজেই ক্যাচ নেন তাসকিন। এতে টি-টোয়েন্টিতে ৫০তম উইকেটের মাইলফলক স্পর্শ করেন টাইগার গতিতারকা। এক ওভার পর এসে তাসকিন তুলে নেন হজরতউল্লাহ জাজাইকে। এবার তার গতি বুঝতে না পেরে উইকেটরক্ষক লিটন দাসকে ক্যাচ দেন আফগান ওপেনার (৪)। সূত্র: জাগো নিউজআইএ/ ১৬ জুলাই ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×