হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:০৮ পূর্বাহ্ন


ঢাকা, ২৩ ডিসেম্বর – বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গুলিবিদ্ধ আরাফাত (১১) নামে আরও এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যায় সে। আরাফাত মাদরাসার শিক্ষার্থী ছিল।

আজ বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর সেল) জাহিদ আহসান বিষয়টি নিশ্চিত করে শোকবার্তা দিয়েছেন।

এতে বলা হয়েছে, শহীদের মিছিল ভারি করে ২২ ডিসেম্বর রাত ১০টা ৩০ মিনিটে ১২ বছর বয়সের কিশোর গণঅভ্যুত্থানের যোদ্ধা, গুলিবিদ্ধ আরাফাত শাহাদাতবরণ করেছেন। রাজধানীর সিএমএইচে চিকিৎসারত অবস্থায় কার্ডিয়াক অ্যারেস্ট (হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে) হয়ে তিনি শাহাদাতবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শোকবার্তায় আরও বলা হয়েছে, শাহাদাতবরণ যেভাবে আমাদের বেদনাতুর করে, সেভাবেই সাহস এবং উৎসাহ জোগায় নতুন বাংলাদেশ বিনির্মাণের। আমরা শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে একবিন্দুও পিছপা হবো না। শহীদ আরাফাতের মৃত্যুসহ জুলাই গণহত্যার কুশীলব শেখ হাসিনা, তার সঙ্গী আওয়ামী লীগের নেতাকর্মী এবং গুলি চালানো বাহিনীর সকল সদস্যদ্যের অতিদ্রুত বিচারের আওতায় আনতে হবে। শহীদ আরাফাতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৩ ডিসেম্বর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:০৮ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৩ ডিসেম্বর – বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গুলিবিদ্ধ আরাফাত (১১) নামে আরও এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যায় সে। আরাফাত মাদরাসার শিক্ষার্থী ছিল।আজ বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর সেল) জাহিদ আহসান বিষয়টি নিশ্চিত করে শোকবার্তা দিয়েছেন।এতে বলা হয়েছে, শহীদের মিছিল ভারি করে ২২ ডিসেম্বর রাত ১০টা ৩০ মিনিটে ১২ বছর বয়সের কিশোর গণঅভ্যুত্থানের যোদ্ধা, গুলিবিদ্ধ আরাফাত শাহাদাতবরণ করেছেন। রাজধানীর সিএমএইচে চিকিৎসারত অবস্থায় কার্ডিয়াক অ্যারেস্ট (হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে) হয়ে তিনি শাহাদাতবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।শোকবার্তায় আরও বলা হয়েছে, শাহাদাতবরণ যেভাবে আমাদের বেদনাতুর করে, সেভাবেই সাহস এবং উৎসাহ জোগায় নতুন বাংলাদেশ বিনির্মাণের। আমরা শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে একবিন্দুও পিছপা হবো না। শহীদ আরাফাতের মৃত্যুসহ জুলাই গণহত্যার কুশীলব শেখ হাসিনা, তার সঙ্গী আওয়ামী লীগের নেতাকর্মী এবং গুলি চালানো বাহিনীর সকল সদস্যদ্যের অতিদ্রুত বিচারের আওতায় আনতে হবে। শহীদ আরাফাতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।সূত্র: ঢাকা পোস্টআইএ/ ২৩ ডিসেম্বর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×