হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বেগম খালেদা জিয়ার জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ অপরাহ্ন


ঢাকা, ৩০ ডিসেম্বর – বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়েছেন।

ইসলামি আইন বিশেষজ্ঞ ও হাদিস বিশারদ আল্লামা মুফতি আবদুল মালেক। হাদিসশাস্ত্রসহ বিভিন্ন বিষয়ে গবেষণামূলক কর্মকাণ্ডের জন্য তিনি বাংলাদেশসহ পুরো মুসলিম বিশ্বে সুপরিচিত।

আরও পড়ুন

কোনো বিদেশি এজেন্সির সঙ্গে জামায়াতের বসার ইতিহাস নেই, প্রমাণ দিন: জামায়াত আমিরের চ্যালেঞ্জ

১৯৯৮ সালে তার রচিত আল মাদখাল ইলা উলুমিল হাদিসিশ শরিফ প্রকাশিত হয়, যা বিভিন্ন দেশে পাঠ্যবই হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। তিনি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়ার সহপ্রতিষ্ঠাতা, বর্তমানে তিনি এই প্রতিষ্ঠানের শিক্ষাসচিব ও উচ্চতর হাদিস বিভাগের প্রধান। এই প্রতিষ্ঠানের মুখপত্র হিসেবে ২০০৫ সালে তার তত্ত্বাবধানে মাসিক আল কাউসার প্রকাশিত হয়। ২০১২ সালে তিনি বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কমিশনের সদস্য মনোনীত হন। এছাড়াও তিনি ভারতের ইসলামি ফিকহ একাডেমির সদস্য।

জন্ম

মুফতি আবদুল মালেক ১৯৬৯ সালের ২৯ আগস্ট কুমিল্লা জেলার লাকসাম উপজেলার সারাশপুরে জন্মগ্রহণ করেন। পাঁচ ভাইবোনের মধ্যে তিনি দ্বিতীয়। তার বাবা শামসুল হক একজন আলেম ছিলেন।

কর্মজীবন

১৯৯৬ সালে তিনি সহ আরও কয়েকজন আলেম ঢাকায় উচ্চতর ইসলামি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি এই প্রতিষ্ঠানের শিক্ষাসচিব ও উচ্চতর হাদিস গবেষণা বিভাগের প্রধানের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি জামিয়াতুল উলুম আল ইসলামিয়া ঢাকার শায়খুল হাদিস হিসেবেও দায়িত্ব পালন করছেন।

কওমি মাদ্রাসার সরকারি স্বীকৃতি প্রদানের লক্ষ্যে ২০১২ সালে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কমিশন গঠিত হলে তিনি এর সদস্য মনোনীত হন। ২০১৯ সালে তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা উপকমিটির প্রধান মনোনীত হন।

সাহিত্য ও গবেষণাকর্ম

• আল মাদখাল ইলা উলুমিল হাদিসিশ শরিফ
• উম্মাহর ঐক্য পথ ও পন্থা
• আল ওয়াজিজ ফি শাইয়ি মিন মুসত্বলাহিল হাদিসিশ শরিফ
• মুহাদারাত ফি উলুমুল হাদিস
• ইনায়াতুর রহমান ফি আদাদি আয় আল কুরআন
• তাসাওউফ তত্ত্ব ও বিশ্লেষণ
• তালিবানে ইলম পথ ও পাথেয়
• ঈমান সবার আগে
• প্রচলিত ভুল
• তাবলীগ জামাত: বর্তমান পরিস্থিতি ও উত্তরণের উপায়, ইত্যাদি।

বিশ্বখ্যাত আলেমদের স্বীকৃতি

মাওলানা আব্দুল মালেক শুধু বাংলাদেশেই বরেণ্য নন, তার পরিচয় ও খ্যাতি ছড়িয়ে পড়েছে পুরো মুসলিম বিশ্বেই। ভারত, পাকিস্তান, ও আরবের অনেক প্রখ্যাত আলেম তার যোগ্যতার স্বীকৃতি দিয়েছেন, তার প্রশংসা করেছেন। সিরিয়ার প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আওয়ামা (রহ.) মাওলানা আব্দুল মালেককে ‘মুহাক্কিক আলেম’ হিসেবে উল্লেখ করেছেন। সিরিয়ার আরেকজন প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ (রহ.) তার সম্পর্কে বলেন, তিনি দাবি করেন, আমার কাছ থেকে তিনি উপকৃত হয়েছেন। অথচ আমি দেখি তার থেকে আমিই অনেক উপকৃত হয়েছি। সে তার অনেক উস্তাদের থেকেও এগিয়ে যাবে। সেই উস্তাদদের মধ্যে আমি হব প্রথমজন।

ভারতের প্রখ্যাত আলেম মাওলানা সাঈদ আহমদ পালনপুরী (রহ.) তার কিতাব ‘আল-মাদখাল’ সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে বলেন, আল্লাহর বিশেষ তওফিকপ্রাপ্ত ও ইলমব্যস্ত এই উস্তাদ ও শায়খের কিতাব আমাকে বিমোহিত ও বিস্মিত করেছে।

বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমদের মধ্যে জামিয়া হাটহাজারির প্রয়াত মহাপরিচালক শাহ আহমদ শফী (রহ.) ও জামিয়া মাদানিয়া বারিধারার প্রয়াত মুহতামিম নুর হুসাইন কাসেমীও (রহ.) তাকে ‘বাংলাদেশের গৌরব ও সৌভাগ্য’ হিসেবে উল্লেখ করেছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) জোহরের নামাজ শেষে ঢাকার জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় বেলা দুইটায় রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার জানাজা সম্পন্ন করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ৩০ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বেগম খালেদা জিয়ার জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বেগম খালেদা জিয়ার জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৩০ ডিসেম্বর – বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়েছেন।ইসলামি আইন বিশেষজ্ঞ ও হাদিস বিশারদ আল্লামা মুফতি আবদুল মালেক। হাদিসশাস্ত্রসহ বিভিন্ন বিষয়ে গবেষণামূলক কর্মকাণ্ডের জন্য তিনি বাংলাদেশসহ পুরো মুসলিম বিশ্বে সুপরিচিত।১৯৯৮ সালে তার রচিত আল মাদখাল ইলা উলুমিল হাদিসিশ শরিফ প্রকাশিত হয়, যা বিভিন্ন দেশে পাঠ্যবই হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। তিনি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়ার সহপ্রতিষ্ঠাতা, বর্তমানে তিনি এই প্রতিষ্ঠানের শিক্ষাসচিব ও উচ্চতর হাদিস বিভাগের প্রধান। এই প্রতিষ্ঠানের মুখপত্র হিসেবে ২০০৫ সালে তার তত্ত্বাবধানে মাসিক আল কাউসার প্রকাশিত হয়। ২০১২ সালে তিনি বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কমিশনের সদস্য মনোনীত হন। এছাড়াও তিনি ভারতের ইসলামি ফিকহ একাডেমির সদস্য।জন্মমুফতি আবদুল মালেক ১৯৬৯ সালের ২৯ আগস্ট কুমিল্লা জেলার লাকসাম উপজেলার সারাশপুরে জন্মগ্রহণ করেন। পাঁচ ভাইবোনের মধ্যে তিনি দ্বিতীয়। তার বাবা শামসুল হক একজন আলেম ছিলেন।কর্মজীবন১৯৯৬ সালে তিনি সহ আরও কয়েকজন আলেম ঢাকায় উচ্চতর ইসলামি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি এই প্রতিষ্ঠানের শিক্ষাসচিব ও উচ্চতর হাদিস গবেষণা বিভাগের প্রধানের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি জামিয়াতুল উলুম আল ইসলামিয়া ঢাকার শায়খুল হাদিস হিসেবেও দায়িত্ব পালন করছেন।কওমি মাদ্রাসার সরকারি স্বীকৃতি প্রদানের লক্ষ্যে ২০১২ সালে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কমিশন গঠিত হলে তিনি এর সদস্য মনোনীত হন। ২০১৯ সালে তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা উপকমিটির প্রধান মনোনীত হন।সাহিত্য ও গবেষণাকর্ম• আল মাদখাল ইলা উলুমিল হাদিসিশ শরিফ• উম্মাহর ঐক্য পথ ও পন্থা• আল ওয়াজিজ ফি শাইয়ি মিন মুসত্বলাহিল হাদিসিশ শরিফ• মুহাদারাত ফি উলুমুল হাদিস• ইনায়াতুর রহমান ফি আদাদি আয় আল কুরআন• তাসাওউফ তত্ত্ব ও বিশ্লেষণ• তালিবানে ইলম পথ ও পাথেয়• ঈমান সবার আগে• প্রচলিত ভুল• তাবলীগ জামাত: বর্তমান পরিস্থিতি ও উত্তরণের উপায়, ইত্যাদি।বিশ্বখ্যাত আলেমদের স্বীকৃতিমাওলানা আব্দুল মালেক শুধু বাংলাদেশেই বরেণ্য নন, তার পরিচয় ও খ্যাতি ছড়িয়ে পড়েছে পুরো মুসলিম বিশ্বেই। ভারত, পাকিস্তান, ও আরবের অনেক প্রখ্যাত আলেম তার যোগ্যতার স্বীকৃতি দিয়েছেন, তার প্রশংসা করেছেন। সিরিয়ার প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আওয়ামা (রহ.) মাওলানা আব্দুল মালেককে ‘মুহাক্কিক আলেম’ হিসেবে উল্লেখ করেছেন। সিরিয়ার আরেকজন প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ (রহ.) তার সম্পর্কে বলেন, তিনি দাবি করেন, আমার কাছ থেকে তিনি উপকৃত হয়েছেন। অথচ আমি দেখি তার থেকে আমিই অনেক উপকৃত হয়েছি। সে তার অনেক উস্তাদের থেকেও এগিয়ে যাবে। সেই উস্তাদদের মধ্যে আমি হব প্রথমজন।ভারতের প্রখ্যাত আলেম মাওলানা সাঈদ আহমদ পালনপুরী (রহ.) তার কিতাব ‘আল-মাদখাল’ সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে বলেন, আল্লাহর বিশেষ তওফিকপ্রাপ্ত ও ইলমব্যস্ত এই উস্তাদ ও শায়খের কিতাব আমাকে বিমোহিত ও বিস্মিত করেছে।বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমদের মধ্যে জামিয়া হাটহাজারির প্রয়াত মহাপরিচালক শাহ আহমদ শফী (রহ.) ও জামিয়া মাদানিয়া বারিধারার প্রয়াত মুহতামিম নুর হুসাইন কাসেমীও (রহ.) তাকে ‘বাংলাদেশের গৌরব ও সৌভাগ্য’ হিসেবে উল্লেখ করেছেন।বুধবার (৩১ ডিসেম্বর) জোহরের নামাজ শেষে ঢাকার জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় বেলা দুইটায় রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার জানাজা সম্পন্ন করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।সূত্র: আরটিভি নিউজএনএন/ ৩০ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×