হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বেড়েই চলেছে শাহজালাল বিমানবন্দরের আগুন, কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন


ঢাকা, ১৮ অক্টোবর – নিয়ন্ত্রণে আসেনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বেড়েছে আগুনের তীব্রতা। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে বিমানবন্দরের আকাশ।

শনিবার (১৮ অক্টোবর) এই প্রতিবেদন লেখা পর্যন্ত সন্ধা নাগাদ বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো ভিলেজে এই আগুনের তীব্রতা দেখা যায়।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

এদিকে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিটকে কাজ করতে দেখা গেছে। পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীর ফায়ার ইউনিট, নৌবাহিনী, সেনাবাহিনী ও বিজিবি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়াও, ঢাকা ওয়াসার একের পর এক পানির গাড়ির মাধ্যমে ফায়ার সার্ভিসকে পানি দিতে দেখা গেছে।

একইসঙ্গে পুলিশ, র‍্যাব, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাজ করতে দেখা যায়।

এর আগে, এদিন দুপুরে বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো ভিলেজে এই আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

এদিকে, অগ্নিকাণ্ডের ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িক স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো সেকশনে সংঘটিত অগ্নি নির্বাপণে কাজ করছে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট এবং নৌবাহিনী।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৮ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বেড়েই চলেছে শাহজালাল বিমানবন্দরের আগুন, কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বেড়েই চলেছে শাহজালাল বিমানবন্দরের আগুন, কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৮ অক্টোবর – নিয়ন্ত্রণে আসেনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বেড়েছে আগুনের তীব্রতা। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে বিমানবন্দরের আকাশ।শনিবার (১৮ অক্টোবর) এই প্রতিবেদন লেখা পর্যন্ত সন্ধা নাগাদ বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো ভিলেজে এই আগুনের তীব্রতা দেখা যায়।এদিকে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিটকে কাজ করতে দেখা গেছে। পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীর ফায়ার ইউনিট, নৌবাহিনী, সেনাবাহিনী ও বিজিবি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়াও, ঢাকা ওয়াসার একের পর এক পানির গাড়ির মাধ্যমে ফায়ার সার্ভিসকে পানি দিতে দেখা গেছে।একইসঙ্গে পুলিশ, র‍্যাব, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাজ করতে দেখা যায়।এর আগে, এদিন দুপুরে বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো ভিলেজে এই আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।এদিকে, অগ্নিকাণ্ডের ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িক স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো সেকশনে সংঘটিত অগ্নি নির্বাপণে কাজ করছে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট এবং নৌবাহিনী।সূত্র: জাগো নিউজএনএন/ ১৮ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×