হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বেফাঁস মন্তব্যের জেরে আইনি বিপাকে জড়ালেন কঙ্গনা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২ আগস্ট ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন


মুম্বাই, ০২ আগস্ট – বরাবরের মতোই ঠোঁটকাঁটা স্বভাবের বলিউড অভিনেত্রী ও সাংসদ কঙ্গনা রানাওয়াত। নিজের নানা ধরনের বেফাঁস মন্তব্য নিয়ে অসংখ্যবার বিতর্কে জড়িয়েছেন এই নায়িকা। এবার এক বেফাঁস মন্তব্যের জেরে আইনি বিপাকে জড়ালেন কঙ্গনা; যার ফলে এই অভিনেত্রীকে হাজিরার নির্দেশ দিয়েছেন আদালত।

ভারতীয় গণমাধ্যমের খবর, বিতর্কিত মন্তব্যের জেরে দায়ের হওয়া মানহানির মামলায় পাঞ্জাবের এক আদালতে হাজিরা দিতে হবে কঙ্গনাকে।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

২০২০-২১ সালে বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লিতে কৃষক আন্দোলনের সময় কঙ্গনার মন্তব্য ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। সেই সময় পাঞ্জাবের ভটিন্ডা জেলার বাহাদুরগড় জনদিয়ানের ৭৩ বছর বয়সি মহিন্দর কৌর নামক এক বৃদ্ধা আন্দোলনে অংশ নেন।

কঙ্গনা সেই বৃদ্ধের ছবি শেয়ার করে লেখেন, তিনি নাকি শাহিনবাগের আন্দোলনে অংশ নেওয়া বিলকিস বানুর মতো এবং এমন মানুষকে মাত্র ১০০ টাকার বিনিময়ে প্রতিবাদে নিয়ে আসা যায়।

এই মন্তব্যকে কেন্দ্র করে ২০২২ সালে কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়। আদালত তার বিরুদ্ধে সমনও জারি করে। পরে কঙ্গনা পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টে গিয়ে মামলা খারিজের আবেদন জানান। কিন্তু শুক্রবার আদালত সেই আবেদন খারিজ করে দেয়। হাই কোর্ট জানায়, অভিনেত্রীর বিরুদ্ধে আনা অভিযোগগুলি খণ্ডনযোগ্য নয়। ফলে তাকে পাঞ্জাবের স্থানীয় আদালতে হাজিরা দিতেই হবে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বেফাঁস মন্তব্যের জেরে আইনি বিপাকে জড়ালেন কঙ্গনা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বেফাঁস মন্তব্যের জেরে আইনি বিপাকে জড়ালেন কঙ্গনা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২ আগস্ট ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ০২ আগস্ট – বরাবরের মতোই ঠোঁটকাঁটা স্বভাবের বলিউড অভিনেত্রী ও সাংসদ কঙ্গনা রানাওয়াত। নিজের নানা ধরনের বেফাঁস মন্তব্য নিয়ে অসংখ্যবার বিতর্কে জড়িয়েছেন এই নায়িকা। এবার এক বেফাঁস মন্তব্যের জেরে আইনি বিপাকে জড়ালেন কঙ্গনা; যার ফলে এই অভিনেত্রীকে হাজিরার নির্দেশ দিয়েছেন আদালত।ভারতীয় গণমাধ্যমের খবর, বিতর্কিত মন্তব্যের জেরে দায়ের হওয়া মানহানির মামলায় পাঞ্জাবের এক আদালতে হাজিরা দিতে হবে কঙ্গনাকে।২০২০-২১ সালে বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লিতে কৃষক আন্দোলনের সময় কঙ্গনার মন্তব্য ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। সেই সময় পাঞ্জাবের ভটিন্ডা জেলার বাহাদুরগড় জনদিয়ানের ৭৩ বছর বয়সি মহিন্দর কৌর নামক এক বৃদ্ধা আন্দোলনে অংশ নেন।কঙ্গনা সেই বৃদ্ধের ছবি শেয়ার করে লেখেন, তিনি নাকি শাহিনবাগের আন্দোলনে অংশ নেওয়া বিলকিস বানুর মতো এবং এমন মানুষকে মাত্র ১০০ টাকার বিনিময়ে প্রতিবাদে নিয়ে আসা যায়।এই মন্তব্যকে কেন্দ্র করে ২০২২ সালে কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়। আদালত তার বিরুদ্ধে সমনও জারি করে। পরে কঙ্গনা পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টে গিয়ে মামলা খারিজের আবেদন জানান। কিন্তু শুক্রবার আদালত সেই আবেদন খারিজ করে দেয়। হাই কোর্ট জানায়, অভিনেত্রীর বিরুদ্ধে আনা অভিযোগগুলি খণ্ডনযোগ্য নয়। ফলে তাকে পাঞ্জাবের স্থানীয় আদালতে হাজিরা দিতেই হবে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×