হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বেলুচিস্তানে দুই দফা বোমা বিস্ফোরণে উল্টে পড়ল যাত্রীবাহী ট্রেন, আহত ১২

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন


ইসলামাবাদ, ২৫ সেপ্টেম্বর – পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে চলন্ত ট্রেনের লাইনে দুই দফা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জাফর এক্সপ্রেস নামের একটি ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়ে উল্টে পড়েছে। ট্রেনটিতে মোট ২৭০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলুচিস্তানে প্রদেশের মাসটাঙ জেলায় ঘটেছে এ ঘটনা। এতে আহত হয়েছেন নারী ও শিশুসহ অন্তত ১২ জন। খবর দ্য ডনের।

আরও পড়ুন

ইসরায়েলের ইলাতে ৪.৫ মাত্রার ভূমিকম্প, সাময়িক বন্ধের পর র‍্যামন বিমানবন্দরের কার্যক্রম চালু

প্রতিবেদন অনুযায়ী, জাফর এক্সপ্রেসের সেই ট্রেনটি বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারের দিকে যাচ্ছিল। মঙ্গলবার ভোরের দিকে কোয়েটা রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়ার অল্প কিছুক্ষণ পরেই রেল লাইনে প্রথম বিস্ফোরণ ঘটে এবং থেমে যায় ট্রেন।

পরে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বিষয়ক ছাড়পত্র পাওয়ার পর ফের চলতে শুরু করে ট্রেন। এবার কয়েক ঘণ্টা চলার পর বেলুচিস্তানের খারান জেলার দাশত এলাকায় ট্রেনটি পৌঁছালে দ্বিতীয় বার বিস্ফোরণ ঘটে রেললাইনে।

দ্বিতীয় বার বিস্ফোরণের জেরে ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। এ ঘটনায় আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে উদ্ধারকারী দল।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৫ সেটেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

বেলুচিস্তানে দুই দফা বোমা বিস্ফোরণে উল্টে পড়ল যাত্রীবাহী ট্রেন, আহত ১২

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বেলুচিস্তানে দুই দফা বোমা বিস্ফোরণে উল্টে পড়ল যাত্রীবাহী ট্রেন, আহত ১২

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ২৫ সেপ্টেম্বর – পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে চলন্ত ট্রেনের লাইনে দুই দফা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জাফর এক্সপ্রেস নামের একটি ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়ে উল্টে পড়েছে। ট্রেনটিতে মোট ২৭০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলুচিস্তানে প্রদেশের মাসটাঙ জেলায় ঘটেছে এ ঘটনা। এতে আহত হয়েছেন নারী ও শিশুসহ অন্তত ১২ জন। খবর দ্য ডনের।প্রতিবেদন অনুযায়ী, জাফর এক্সপ্রেসের সেই ট্রেনটি বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারের দিকে যাচ্ছিল। মঙ্গলবার ভোরের দিকে কোয়েটা রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়ার অল্প কিছুক্ষণ পরেই রেল লাইনে প্রথম বিস্ফোরণ ঘটে এবং থেমে যায় ট্রেন।পরে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বিষয়ক ছাড়পত্র পাওয়ার পর ফের চলতে শুরু করে ট্রেন। এবার কয়েক ঘণ্টা চলার পর বেলুচিস্তানের খারান জেলার দাশত এলাকায় ট্রেনটি পৌঁছালে দ্বিতীয় বার বিস্ফোরণ ঘটে রেললাইনে।দ্বিতীয় বার বিস্ফোরণের জেরে ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। এ ঘটনায় আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে উদ্ধারকারী দল।সূত্র: আরটিভি নিউজএনএন/ ২৫ সেটেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×