হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বৈশ্বিক সংকটেও দেশে জ্বালানি তেলের দাম বাড়েনি: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন


ঢাকা, ২২ মার্চ – বিশ্বজুড়ে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বের বিভিন্ন দেশ একাধিকবার জ্বালানি তেলের দাম বাড়ালেও বাংলাদেশে তা অপরিবর্তিত রাখা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৈশ্বিক এই কঠিন পরিস্থিতির মধ্যেও বর্তমান সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। রবিবার দুপুরে চট্টগ্রাম নগরের মেহেদিবাগে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুন

ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতির প্রভাব সরকারের পক্ষে সরাসরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বর্তমানে জ্বালানি তেলের নতুন উৎস সন্ধান করা এবং দেশে এর নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করাই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই বৈশ্বিক সংকট মোকাবেলায় তিনি দেশবাসীর সর্বাত্মক সহযোগিতা ও সংযম কামনা করেছেন। যুদ্ধ পরিস্থিতির মধ্যেও সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহ করে দেশের সরবরাহ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি উল্লেখ করেন, সরকারের কার্যকর পদক্ষেপের ফলে এবারের ঈদযাত্রায় দেশের কোথাও জ্বালানি সংকটের কারণে পরিবহন ব্যবস্থা বন্ধ হয়নি এবং সাধারণ যাত্রীদের ওপর বাড়তি ভাড়ার বোঝাও চাপানো হয়নি। এবারের ঈদ অত্যন্ত উৎসবমুখর এবং ভীতিহীন পরিবেশে উদযাপিত হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, দেশের মানুষ তাদের অধিকার ফিরে পাওয়ায় সমাজে একটি ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে।

এছাড়া রমজান ও ঈদ উপলক্ষে তৈরি পোশাক খাতের শ্রমিকদের আগাম বেতন ও ভাতা পরিশোধ করা হয়েছে। এর ফলে শিল্প খাতে কোনো ধরনের শ্রমিক অসন্তোষ দেখা দেয়নি, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির একটি বড় লক্ষণ বলে তিনি মনে করেন। সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কাজের বিস্তারিত তুলে ধরে মন্ত্রী জানান, নিম্নবিত্ত মানুষ এবং কৃষকদের সহায়তায় বিশেষ কার্ডের মাধ্যমে নানা সুবিধা প্রদান করা হবে।

এ এম/ ২২ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বৈশ্বিক সংকটেও দেশে জ্বালানি তেলের দাম বাড়েনি: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বৈশ্বিক সংকটেও দেশে জ্বালানি তেলের দাম বাড়েনি: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২২ মার্চ – বিশ্বজুড়ে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বের বিভিন্ন দেশ একাধিকবার জ্বালানি তেলের দাম বাড়ালেও বাংলাদেশে তা অপরিবর্তিত রাখা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।বৈশ্বিক এই কঠিন পরিস্থিতির মধ্যেও বর্তমান সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। রবিবার দুপুরে চট্টগ্রাম নগরের মেহেদিবাগে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতির প্রভাব সরকারের পক্ষে সরাসরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বর্তমানে জ্বালানি তেলের নতুন উৎস সন্ধান করা এবং দেশে এর নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করাই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই বৈশ্বিক সংকট মোকাবেলায় তিনি দেশবাসীর সর্বাত্মক সহযোগিতা ও সংযম কামনা করেছেন। যুদ্ধ পরিস্থিতির মধ্যেও সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহ করে দেশের সরবরাহ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী।তিনি উল্লেখ করেন, সরকারের কার্যকর পদক্ষেপের ফলে এবারের ঈদযাত্রায় দেশের কোথাও জ্বালানি সংকটের কারণে পরিবহন ব্যবস্থা বন্ধ হয়নি এবং সাধারণ যাত্রীদের ওপর বাড়তি ভাড়ার বোঝাও চাপানো হয়নি। এবারের ঈদ অত্যন্ত উৎসবমুখর এবং ভীতিহীন পরিবেশে উদযাপিত হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, দেশের মানুষ তাদের অধিকার ফিরে পাওয়ায় সমাজে একটি ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে।এছাড়া রমজান ও ঈদ উপলক্ষে তৈরি পোশাক খাতের শ্রমিকদের আগাম বেতন ও ভাতা পরিশোধ করা হয়েছে। এর ফলে শিল্প খাতে কোনো ধরনের শ্রমিক অসন্তোষ দেখা দেয়নি, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির একটি বড় লক্ষণ বলে তিনি মনে করেন। সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কাজের বিস্তারিত তুলে ধরে মন্ত্রী জানান, নিম্নবিত্ত মানুষ এবং কৃষকদের সহায়তায় বিশেষ কার্ডের মাধ্যমে নানা সুবিধা প্রদান করা হবে।এ এম/ ২২ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×