হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শেখ হাসিনার কৌশলেই স্যাংশন দিতে পারেনি যুক্তরাষ্ট্র

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ১৩ ফেব্রুয়ারি – প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৌশলের কারণেই যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিতে পারেনি বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে কৃষিবিদ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা জানতেন তিনি নির্বাচিত হবেন। কিন্তু চেয়েছেন দেশের মানুষ ভোট দিক। তাই স্বতন্ত্র নির্বাচন করার সুযোগ দিয়েছেন। আর এই কৌশলের কারণেই যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিতে পারল না।’

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

যারা নিষেধাজ্ঞা নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে আটকে দেয়ার চেষ্টা করছেন তাদের এই দেশের মানুষ বৃদ্ধাঙ্গুল দেখিয়েছেন বলেও এ সময় দাবি করেন আব্দুস শহীদ।

একই অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বিভিন্ন ষড়যন্ত্রের সঙ্গে মোকাবিলা করে শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে আজ শেখ হাসিনা আবারও সরকার গঠন করেছেন। যারা নির্বাচন বানচালের চেষ্টা করেছে, তাদের অনেকেই দেশকে এগিয়ে নিতে এক হয়ে কাজ করার আশ্বাস দিয়েছেন।’

তিনি আরও বলেন, আমাদের আর বুদ্ধি ভিক্ষা নিতে হয় না, আমাদের কারও সহায়তা লাগে না। আমরা কতটা সক্ষম আর দায়িত্বশীল তা এই নির্বাচনের মাধ্যমেই প্রমাণ করেছি। বিরোধীরা বারবার ব্যর্থ হচ্ছে।

এরপর কৃষিবিদ দিবস উপলক্ষে কৃষিমন্ত্রী বলেন, ‘কৃষকের উন্নয়ন হলে দেশেরও উন্নয়ন হবে। দেশের মানুষের খাবারের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির পরিকল্পনাও করতে হবে।’

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৩ ফেব্রুয়ারি ২০২৪

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শেখ হাসিনার কৌশলেই স্যাংশন দিতে পারেনি যুক্তরাষ্ট্র

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শেখ হাসিনার কৌশলেই স্যাংশন দিতে পারেনি যুক্তরাষ্ট্র

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৩ ফেব্রুয়ারি – প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৌশলের কারণেই যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিতে পারেনি বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ।মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে কৃষিবিদ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা জানতেন তিনি নির্বাচিত হবেন। কিন্তু চেয়েছেন দেশের মানুষ ভোট দিক। তাই স্বতন্ত্র নির্বাচন করার সুযোগ দিয়েছেন। আর এই কৌশলের কারণেই যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিতে পারল না।’যারা নিষেধাজ্ঞা নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে আটকে দেয়ার চেষ্টা করছেন তাদের এই দেশের মানুষ বৃদ্ধাঙ্গুল দেখিয়েছেন বলেও এ সময় দাবি করেন আব্দুস শহীদ।একই অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বিভিন্ন ষড়যন্ত্রের সঙ্গে মোকাবিলা করে শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে আজ শেখ হাসিনা আবারও সরকার গঠন করেছেন। যারা নির্বাচন বানচালের চেষ্টা করেছে, তাদের অনেকেই দেশকে এগিয়ে নিতে এক হয়ে কাজ করার আশ্বাস দিয়েছেন।’তিনি আরও বলেন, আমাদের আর বুদ্ধি ভিক্ষা নিতে হয় না, আমাদের কারও সহায়তা লাগে না। আমরা কতটা সক্ষম আর দায়িত্বশীল তা এই নির্বাচনের মাধ্যমেই প্রমাণ করেছি। বিরোধীরা বারবার ব্যর্থ হচ্ছে।এরপর কৃষিবিদ দিবস উপলক্ষে কৃষিমন্ত্রী বলেন, ‘কৃষকের উন্নয়ন হলে দেশেরও উন্নয়ন হবে। দেশের মানুষের খাবারের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির পরিকল্পনাও করতে হবে।’সূত্র: আরটিভি নিউজআইএ/ ১৩ ফেব্রুয়ারি ২০২৪

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×