হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ব্যর্থ মিশন শেষে দেশে ফিরল টাইগাররা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন


ঢাকা, ১৪ অক্টোবর – ভারতের বিপক্ষে সিরিজ খেলতে বড় স্বপ্ন নিয়েই দেশ ছেড়েছিল বাংলাদেশ দল। কেননা এর আগে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার বড় আত্মবিশ্বাস ছিল টাইগারদের মাঝে। তবে ভারতে গিয়ে পুরো টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচেই হারের মুখ দেখেছে বাংলাদেশ দল। কোনো একটি ম্যাচেও পারেনি প্রতিযোগিতা গড়ে তুলতে।

সেই ব্যর্থ মিশন শেষে আজ রোববার রাতে হায়দরাবাদ থেকে ঢাকা এসে পৌঁছেছে টাইগাররা। দলের সঙ্গে সব ক্রিকেটার এবং কোচিং স্টাফরা ফিরেছেন। মূলত হায়দরাবাদ থেকে চাটার্ড ফ্লাইটে ফিরেছে টাইগাররা, দলের সঙ্গে এসেছেন তামিম ইকবালও। এছাড়া ক্রিকেটারদের রিসিভ করতে বিমান বন্দরে ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। এদিকে কয়েকদিন বাদেই শুরু হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রস্তুতি।

আরও পড়ুন

কক্সবাজারে সদর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩২

সবশেষ ভারত সিরিজে অবশ্য ক্রিকেটারদের মধ্যে ব্যাটিংয়ের দুর্বলতা বেশি লক্ষ্য করা গেছে। কেননা টেস্টে টপ অর্ডার থেকে আসেনি কোনো বড় রান। এমনকি সবশেষ টি-টোয়েন্টি সিরিজেও টপ অর্ডারের ব্যাটাররা ছিলেন ব্যর্থ। বোলাররাও নিজেদের প্রমাণ করতে পারেননি যথাযথভাবে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১৪ অক্টোবর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ব্যর্থ মিশন শেষে দেশে ফিরল টাইগাররা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ব্যর্থ মিশন শেষে দেশে ফিরল টাইগাররা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৪ অক্টোবর – ভারতের বিপক্ষে সিরিজ খেলতে বড় স্বপ্ন নিয়েই দেশ ছেড়েছিল বাংলাদেশ দল। কেননা এর আগে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার বড় আত্মবিশ্বাস ছিল টাইগারদের মাঝে। তবে ভারতে গিয়ে পুরো টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচেই হারের মুখ দেখেছে বাংলাদেশ দল। কোনো একটি ম্যাচেও পারেনি প্রতিযোগিতা গড়ে তুলতে।সেই ব্যর্থ মিশন শেষে আজ রোববার রাতে হায়দরাবাদ থেকে ঢাকা এসে পৌঁছেছে টাইগাররা। দলের সঙ্গে সব ক্রিকেটার এবং কোচিং স্টাফরা ফিরেছেন। মূলত হায়দরাবাদ থেকে চাটার্ড ফ্লাইটে ফিরেছে টাইগাররা, দলের সঙ্গে এসেছেন তামিম ইকবালও। এছাড়া ক্রিকেটারদের রিসিভ করতে বিমান বন্দরে ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। এদিকে কয়েকদিন বাদেই শুরু হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রস্তুতি।সবশেষ ভারত সিরিজে অবশ্য ক্রিকেটারদের মধ্যে ব্যাটিংয়ের দুর্বলতা বেশি লক্ষ্য করা গেছে। কেননা টেস্টে টপ অর্ডার থেকে আসেনি কোনো বড় রান। এমনকি সবশেষ টি-টোয়েন্টি সিরিজেও টপ অর্ডারের ব্যাটাররা ছিলেন ব্যর্থ। বোলাররাও নিজেদের প্রমাণ করতে পারেননি যথাযথভাবে।সূত্র: ঢাকা পোস্টআইএ/ ১৪ অক্টোবর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×