হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ব্যাংক হিসাব তলব: নিজেই স্টেটমেন্ট প্রকাশের ঘোষণা আসিফ মাহমুদের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৪ মার্চ ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন


ঢাকা, ৪ মার্চ – বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র এবং অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে।

এই খবর গণমাধ্যমে আসার পর মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে তিনি জানিয়েছেন যে আগামীকাল তিনি নিজেই তার ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করবেন। ওই স্ট্যাটাসে আসিফ মাহমুদ আরও উল্লেখ করেন যে পদত্যাগের আগেই তিনি তার আয় ও সম্পদের হিসাব মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিয়ে এসেছেন।

আরও পড়ুন

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান ৩ নম্বরে: বাতাসে চরম স্বাস্থ্যঝুঁকি

এর আগে সোমবার দেশের সব ব্যাংকে চিঠি পাঠিয়ে আগামী তিন কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদের ব্যাংক হিসাব খোলার ফরম ও লেনদেনসহ যাবতীয় তথ্য পাঠাতে নির্দেশ দেয় বিএফআইইউ।

উল্লেখ্য জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধিদের মধ্যে অন্যতম আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

এনএন/ ৪ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

ব্যাংক হিসাব তলব: নিজেই স্টেটমেন্ট প্রকাশের ঘোষণা আসিফ মাহমুদের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ব্যাংক হিসাব তলব: নিজেই স্টেটমেন্ট প্রকাশের ঘোষণা আসিফ মাহমুদের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৪ মার্চ ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৪ মার্চ – বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র এবং অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে।এই খবর গণমাধ্যমে আসার পর মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে তিনি জানিয়েছেন যে আগামীকাল তিনি নিজেই তার ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করবেন। ওই স্ট্যাটাসে আসিফ মাহমুদ আরও উল্লেখ করেন যে পদত্যাগের আগেই তিনি তার আয় ও সম্পদের হিসাব মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিয়ে এসেছেন।এর আগে সোমবার দেশের সব ব্যাংকে চিঠি পাঠিয়ে আগামী তিন কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদের ব্যাংক হিসাব খোলার ফরম ও লেনদেনসহ যাবতীয় তথ্য পাঠাতে নির্দেশ দেয় বিএফআইইউ।উল্লেখ্য জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধিদের মধ্যে অন্যতম আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।এনএন/ ৪ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×