হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ব্যালট বাক্সের হালনাগাদ তথ্য দিতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ০৬:২০ অপরাহ্ন


ঢাকা, ২২ আগস্ট – আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ কর্মকর্তাদের ব্যালট বাক্সের হালনাগাদ হিসাব পাঠাতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৫ আগস্টের মধ্যে এ হিসাব নির্বাচন পরিচালনা-১ অধিশাখায় জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে মাঠপর্যায়ের গোডাউনগুলো খালি করে নির্বাচনী সামগ্রী সংরক্ষণের জন্য প্রস্তুত রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে  ইসি সচিব মো. আখতার হামিদ স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

নির্দেশনায় উল্লেখ করা হয়, গোডাউনের জায়গা ফাঁকা রাখতে মালামাল স্থানান্তরের প্রয়োজন হলে তার জন্য প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে চাহিদা পাঠাতে হবে। কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে উপকরণ ক্রয় কার্যক্রম শুরু হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে এই প্রস্তুতি সম্পন্ন করতে চায় ইসি।

এ ছাড়া ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব বিষয়ে সচেতনতা তৈরিতে শিক্ষাপাঠ্যপুস্তকে বিষয়বস্তুর সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ জন্য গল্প, সংলাপ, প্রবন্ধ, নাটিকা, কবিতা ও ছড়া জাতীয় লেখনী জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে পাঠানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ব্যালট বাক্সের হালনাগাদ তথ্য দিতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ব্যালট বাক্সের হালনাগাদ তথ্য দিতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ০৬:২০ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২২ আগস্ট – আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ কর্মকর্তাদের ব্যালট বাক্সের হালনাগাদ হিসাব পাঠাতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৫ আগস্টের মধ্যে এ হিসাব নির্বাচন পরিচালনা-১ অধিশাখায় জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে মাঠপর্যায়ের গোডাউনগুলো খালি করে নির্বাচনী সামগ্রী সংরক্ষণের জন্য প্রস্তুত রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে  ইসি সচিব মো. আখতার হামিদ স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।নির্দেশনায় উল্লেখ করা হয়, গোডাউনের জায়গা ফাঁকা রাখতে মালামাল স্থানান্তরের প্রয়োজন হলে তার জন্য প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে চাহিদা পাঠাতে হবে। কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে উপকরণ ক্রয় কার্যক্রম শুরু হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে এই প্রস্তুতি সম্পন্ন করতে চায় ইসি।এ ছাড়া ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব বিষয়ে সচেতনতা তৈরিতে শিক্ষাপাঠ্যপুস্তকে বিষয়বস্তুর সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে।এ জন্য গল্প, সংলাপ, প্রবন্ধ, নাটিকা, কবিতা ও ছড়া জাতীয় লেখনী জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে পাঠানোর নির্দেশনাও দেওয়া হয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×