হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ব্রাজিলে ভারী বৃষ্টির জেরে বন্যা-ভূমিধস, নিহত ৩৬

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন

ব্রাসিলিয়া, ২০ ফেব্রুয়ারি – ব্রাজিলের দক্ষিণপূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকায় ভারি বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৬ জনের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন আরও কয়েকশ মানুষ। সোমবার বিট্রিশ সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সাউ পাউলো রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে- বন্যা ও ভূমিধসে ৫৬৬ জন বাস্তুচ্যুত হয়েছেন। হতাহতদের খোঁজে অভিযান চলছে। এ রাজ্যটির উপকূলীয় এলাকায় ছয়শ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে।

এদিকে, প্রাকৃতিক দুর্যোগে বিচ্ছিন্ন হয়ে পড়া এলাকাগুলোর সঙ্গে ফের সংযোগ সংস্কার করা হচ্ছে। ব্রাজিলের কার্নিভাল উৎসবে যোগ দিতে গিয়ে দেশটিতে আটকা পড়ছেন অসংখ্য পর্যটক।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

সাউ পাউলোর গভর্নর তারসিজিও জি ফ্রেইতাস দুর্যোগ পরিস্থিতি নিয়ে সোমবার কেন্দ্রীয় সরকারের কর্মকর্তাদের সঙ্গে বসবেন।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুয়িজ ইনাসিও লুলা দ্য সিলভা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, সোমবার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করতে যাবেন তিনি।

সূত্র: সমকাল
আইএ/ ২০ ফেব্রুয়ারি ২০২৩

  1.  

 

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ব্রাজিলে ভারী বৃষ্টির জেরে বন্যা-ভূমিধস, নিহত ৩৬

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ব্রাজিলে ভারী বৃষ্টির জেরে বন্যা-ভূমিধস, নিহত ৩৬

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ব্রাসিলিয়া, ২০ ফেব্রুয়ারি – ব্রাজিলের দক্ষিণপূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকায় ভারি বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৬ জনের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন আরও কয়েকশ মানুষ। সোমবার বিট্রিশ সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সাউ পাউলো রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে- বন্যা ও ভূমিধসে ৫৬৬ জন বাস্তুচ্যুত হয়েছেন। হতাহতদের খোঁজে অভিযান চলছে। এ রাজ্যটির উপকূলীয় এলাকায় ছয়শ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে। এদিকে, প্রাকৃতিক দুর্যোগে বিচ্ছিন্ন হয়ে পড়া এলাকাগুলোর সঙ্গে ফের সংযোগ সংস্কার করা হচ্ছে। ব্রাজিলের কার্নিভাল উৎসবে যোগ দিতে গিয়ে দেশটিতে আটকা পড়ছেন অসংখ্য পর্যটক। সাউ পাউলোর গভর্নর তারসিজিও জি ফ্রেইতাস দুর্যোগ পরিস্থিতি নিয়ে সোমবার কেন্দ্রীয় সরকারের কর্মকর্তাদের সঙ্গে বসবেন। ব্রাজিলের প্রেসিডেন্ট লুয়িজ ইনাসিও লুলা দ্য সিলভা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, সোমবার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করতে যাবেন তিনি। সূত্র: সমকাল আইএ/ ২০ ফেব্রুয়ারি ২০২৩    

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×