হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ব্রিকসের নতুন সদস্য কারা জানা যাবে আজই

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩, ০৫:০৭ অপরাহ্ন


প্রিটোরিয়া, ২৪ আগস্ট – ব্রিকসে নতুন সদস্য নেওয়ার বিষয়ে অবশেষে ঐকমত্যে পৌঁছেছেন জোটের নেতারা। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে ফের বৈঠকে বসে সম্ভাব্য নতুন সদস্য দেশগুলোর নাম চূড়ান্ত করবেন তারা। এর পরপরই সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নতুন সদস্যদের নাম ঘোষণা করবেন দক্ষিণ আফ্রিকান প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।

বিষয়টি নিশ্চিত করে ব্রিকসে দক্ষিণ আফ্রিকার দূত অনিল সোকলাল গত বুধবার রুশ বার্তা সংস্থা তাসকে বলেছেন, নেতারা আগামীকাল (বৃহস্পতিবার) সকালে দেশগুলোর তালিকা চূড়ান্ত করার জন্য আরও একবার বৈঠক করবেন এবং তারপরে একটি সংবাদ সম্মেলন হবে। সেখানে প্রেসিডেন্ট রামাফোসা আনুষ্ঠানিকভাবে ব্রিকসের নতুন সদস্যদের নাম ঘোষণা করবেন।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

তিনি বলেন, মন্ত্রীদের সুপারিশের ভিত্তিতে নেতারা গতরাতে এ নিয়ে আলোচনা করেছেন। এটি বেশ বিস্তৃত আলোচনা ছিল। কারণ জোটের সম্প্রসারণ করতে হবে সাবধানে। তারা আজও আলোচনা অব্যাহত রাখেন এবং সম্প্রসারণের বিষয়ে ঐকমত্যে পৌঁছান।

দক্ষিণ আফ্রিকান এ কূটনীতিক জোর দিয়ে বলেছেন, ব্রিকস সম্প্রসারণের মানদণ্ড এরই মধ্যে ‘চূড়ান্ত এবং নেতাদের ঐক্যমতে গৃহীত হয়েছে’।

তিনি বলেন, প্রক্রিয়াটি চূড়ান্ত হয়েছে। তাই আগামীকাল সকালে হবে তাদের (নেতাদের) শেষ বৈঠক। কোন কোন দেশের বিষয়ে তারা একমত তা আগামীকাল সকালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

ব্রিকস সম্প্রসারণের মানদণ্ড নির্ধারণে গত বছর থেকেই কাজ শুরু হয়েছিল বলে জানিয়েছেন সোকলাল।

এর আগে, দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি পান্দরও বলেছিলেন, জোটের নেতারা নতুন সদস্য গ্রহণের বিষয়ে সমঝোতায় পৌঁছেছেন এবং তার জন্য প্রয়োজনীয় নীতি ও পদ্ধতির অনুমোদন দিয়েছেন।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৪ আগস্ট ২০২৩




🔗 আরও পড়ুন:

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ব্রিকসের নতুন সদস্য কারা জানা যাবে আজই

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ব্রিকসের নতুন সদস্য কারা জানা যাবে আজই

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩, ০৫:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] প্রিটোরিয়া, ২৪ আগস্ট – ব্রিকসে নতুন সদস্য নেওয়ার বিষয়ে অবশেষে ঐকমত্যে পৌঁছেছেন জোটের নেতারা। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে ফের বৈঠকে বসে সম্ভাব্য নতুন সদস্য দেশগুলোর নাম চূড়ান্ত করবেন তারা। এর পরপরই সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নতুন সদস্যদের নাম ঘোষণা করবেন দক্ষিণ আফ্রিকান প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিষয়টি নিশ্চিত করে ব্রিকসে দক্ষিণ আফ্রিকার দূত অনিল সোকলাল গত বুধবার রুশ বার্তা সংস্থা তাসকে বলেছেন, নেতারা আগামীকাল (বৃহস্পতিবার) সকালে দেশগুলোর তালিকা চূড়ান্ত করার জন্য আরও একবার বৈঠক করবেন এবং তারপরে একটি সংবাদ সম্মেলন হবে। সেখানে প্রেসিডেন্ট রামাফোসা আনুষ্ঠানিকভাবে ব্রিকসের নতুন সদস্যদের নাম ঘোষণা করবেন। তিনি বলেন, মন্ত্রীদের সুপারিশের ভিত্তিতে নেতারা গতরাতে এ নিয়ে আলোচনা করেছেন। এটি বেশ বিস্তৃত আলোচনা ছিল। কারণ জোটের সম্প্রসারণ করতে হবে সাবধানে। তারা আজও আলোচনা অব্যাহত রাখেন এবং সম্প্রসারণের বিষয়ে ঐকমত্যে পৌঁছান। দক্ষিণ আফ্রিকান এ কূটনীতিক জোর দিয়ে বলেছেন, ব্রিকস সম্প্রসারণের মানদণ্ড এরই মধ্যে ‘চূড়ান্ত এবং নেতাদের ঐক্যমতে গৃহীত হয়েছে’। তিনি বলেন, প্রক্রিয়াটি চূড়ান্ত হয়েছে। তাই আগামীকাল সকালে হবে তাদের (নেতাদের) শেষ বৈঠক। কোন কোন দেশের বিষয়ে তারা একমত তা আগামীকাল সকালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। ব্রিকস সম্প্রসারণের মানদণ্ড নির্ধারণে গত বছর থেকেই কাজ শুরু হয়েছিল বলে জানিয়েছেন সোকলাল। এর আগে, দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি পান্দরও বলেছিলেন, জোটের নেতারা নতুন সদস্য গ্রহণের বিষয়ে সমঝোতায় পৌঁছেছেন এবং তার জন্য প্রয়োজনীয় নীতি ও পদ্ধতির অনুমোদন দিয়েছেন। সূত্র: জাগো নিউজআইএ/ ২৪ আগস্ট ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×