হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভক্তের কাছে ক্ষমা চাইলেন দেব! কী এমন করেছেন সুপারস্টার?

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৮:০৭ অপরাহ্ন


কলকাতা, ১০ ডিসেম্বর – ভক্তদের প্রিয় দেব বলে কথা! একটু অভিমান তো হতেই পারে। তবে সুপারস্টারও ‘রাজার রাজা’। তাই তো অভিমানী ভক্তর মান ভাঙাতে সোশ্যাল মিডিয়াতেই ‘ভুল’ স্বীকার করে নিলেন। একইসঙ্গে ‘সরি’ বলে ক্ষমাও চাইলেন।

ব্যাপার কী? একটু খোলসা করেই বলা যাক। বড়দিনের আগেই সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘খাদান’। ছবির প্রচারে গোটা রাজ্যে বাস নিয়ে ঘুরছেন দেব।

আরও পড়ুন

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডব: ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ২

গত ৮ ডিসেম্বর নায়ক চলে যান মধ্যমগ্রামে। এদিন দেব যে সেখানকার একটি শপিংমলে হাজির হবেন, সেই খবর আগে থেকেই ছিল ভক্তদের কাছে। ফলে বেলা গড়াতেই ভিড় বাড়তে শুরু করে। সৃষ্টি হয় জনসমাগমের।

এই জনসমাগমের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন মোহনা নামের এক দেবভক্ত। অভিমানী সুরে ক্যাপশনে তিনি লেখেন, ‘স্টারডম থাকা ভালো কিন্তু এরকম দরকার নেই। তুমি দেব না হয়ে অন্য কেউ হতে পারতে আমি ভালোবাসতাম তোমাকে। এরকম ইভেন্ট করার কি দরকার যেখানে তোমার ভক্তরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তোমাকে দেখতে অবধি পায় না। কাল চার ঘন্টা দাঁড়িয়ে থেকে হাত পা কেটে নিয়ে ফিরে এসেছি।’

অনুরাগীর এই অভিমান সুপারস্টার বুঝেছেন। তাই তো এক্স অ্যাকাউন্টে পোস্টটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘এই ঘটনার জন্য অত্যন্ত দুঃখিত মোহনা। এর পরেরবার তোমার সঙ্গে দেখা করার আপ্রাণ চেষ্টা করব।’

আইএ/ ১০ ডিসেম্বর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভক্তের কাছে ক্ষমা চাইলেন দেব! কী এমন করেছেন সুপারস্টার?

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভক্তের কাছে ক্ষমা চাইলেন দেব! কী এমন করেছেন সুপারস্টার?

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৮:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ১০ ডিসেম্বর – ভক্তদের প্রিয় দেব বলে কথা! একটু অভিমান তো হতেই পারে। তবে সুপারস্টারও ‘রাজার রাজা’। তাই তো অভিমানী ভক্তর মান ভাঙাতে সোশ্যাল মিডিয়াতেই ‘ভুল’ স্বীকার করে নিলেন। একইসঙ্গে ‘সরি’ বলে ক্ষমাও চাইলেন।ব্যাপার কী? একটু খোলসা করেই বলা যাক। বড়দিনের আগেই সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘খাদান’। ছবির প্রচারে গোটা রাজ্যে বাস নিয়ে ঘুরছেন দেব।গত ৮ ডিসেম্বর নায়ক চলে যান মধ্যমগ্রামে। এদিন দেব যে সেখানকার একটি শপিংমলে হাজির হবেন, সেই খবর আগে থেকেই ছিল ভক্তদের কাছে। ফলে বেলা গড়াতেই ভিড় বাড়তে শুরু করে। সৃষ্টি হয় জনসমাগমের।এই জনসমাগমের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন মোহনা নামের এক দেবভক্ত। অভিমানী সুরে ক্যাপশনে তিনি লেখেন, ‘স্টারডম থাকা ভালো কিন্তু এরকম দরকার নেই। তুমি দেব না হয়ে অন্য কেউ হতে পারতে আমি ভালোবাসতাম তোমাকে। এরকম ইভেন্ট করার কি দরকার যেখানে তোমার ভক্তরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তোমাকে দেখতে অবধি পায় না। কাল চার ঘন্টা দাঁড়িয়ে থেকে হাত পা কেটে নিয়ে ফিরে এসেছি।’অনুরাগীর এই অভিমান সুপারস্টার বুঝেছেন। তাই তো এক্স অ্যাকাউন্টে পোস্টটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘এই ঘটনার জন্য অত্যন্ত দুঃখিত মোহনা। এর পরেরবার তোমার সঙ্গে দেখা করার আপ্রাণ চেষ্টা করব।’আইএ/ ১০ ডিসেম্বর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×