হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভয়ঙ্কর পথ দুর্ঘটনার কবলে সালমানের ‘বোন’, ভাঙল হাড়, ঠোঁট কেটে দু’টুকরো

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন


মুম্বাই, ৩১ জানুয়ারি – শ্বেতা রোহিরা, সলমন খানের ‘রাখি বোন’। অভিনেতা পুলকিত সম্রাটের প্রাক্তন স্ত্রী। বৃহস্পতিবার তিনি মর্মান্তিক পথদুর্ঘটনায় গুরুতর আহত। হাড়গোড় ভেঙে চুরমার। মুখ ফেটে রক্তারক্তি। সেই ছবি শ্বেতা নিজেই ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমে। দেখে শিউরে উঠেছে বলিউড। দিন দুই আগে সেটে শুটিং করতে গিয়ে গুরুতর আহত হন অর্চনাপূরণ সিংহ। তাঁরও হাত ভেঙে গিয়েছে, মুখে কাটার দাগ। এর পরেই শ্বেতা দুর্ঘটনা আক্রান্ত হওয়ায় স্তব্ধ বলিউড।

কী করে এত বড় দুর্ঘটনা ঘটল ‘ভাইজান’-এর ‘বোন’-এর সঙ্গে? হাসপাতালের বিছানায় শুয়ে শুয়েই তিনি পুরো ঘটনা জানিয়েছেন। শ্বেতার কথায়, “জীবন বড়ই অদ্ভুত। আপনি হয়তো সকালটা আপনার প্রিয় গান ‘কাল হো না হো’ দিয়ে শুরু করলেন। পর মুহূর্তে সেটাই বাস্তব! নিজের মনে হাঁটছিলাম। হঠাৎ, ঝড়ের গতিতে একটি বাইক আমার সামনে এসে পড়ে। নিজেকে সামলানোর আগেই টের পেলাম, যেন হাওয়ায় উড়ছি!” বাইকের ধাক্কায় এর পরেই অনেকটা দূর সজোরে ছিটকে পড়েন তিনি। সারা শরীরে অসহ্য যন্ত্রণা।

জ্ঞান ফিরলে শ্বেতা দেখেন তিনি বিছানায় শুয়ে। এর পরেই তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসকেরা পরীক্ষা করে জানান, হাত-পায়ের হাড় ভেঙেছে। প্লাস্টার করা হয়েছে হাতে, পায়ে। উপরের ঠোঁট কেটে গিয়েছে। ব্যান্ডেজ সেখানেও। আপাতত তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এত শারীরিক কষ্টের মধ্যেও শ্বেতা আশাবাদী। তাঁর পোস্টে লিখেছেন, “হাতে-পায়ে প্লাস্টার, মুখে ব্যান্ডেজ। হয়তো হাম্পটি ডাম্পটির মতো দেখাচ্ছে! কুছ পরোয়া নেই। ‘পিকচার আভি বাকি হ্যায় মেরি দোস্ত’। যখন ফিরব আরও শক্তিশালী হয়েই ফিরব।”

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

আইএ/ ৩১ জানুয়ারি ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

ভয়ঙ্কর পথ দুর্ঘটনার কবলে সালমানের ‘বোন’, ভাঙল হাড়, ঠোঁট কেটে দু’টুকরো

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভয়ঙ্কর পথ দুর্ঘটনার কবলে সালমানের ‘বোন’, ভাঙল হাড়, ঠোঁট কেটে দু’টুকরো

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ৩১ জানুয়ারি – শ্বেতা রোহিরা, সলমন খানের ‘রাখি বোন’। অভিনেতা পুলকিত সম্রাটের প্রাক্তন স্ত্রী। বৃহস্পতিবার তিনি মর্মান্তিক পথদুর্ঘটনায় গুরুতর আহত। হাড়গোড় ভেঙে চুরমার। মুখ ফেটে রক্তারক্তি। সেই ছবি শ্বেতা নিজেই ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমে। দেখে শিউরে উঠেছে বলিউড। দিন দুই আগে সেটে শুটিং করতে গিয়ে গুরুতর আহত হন অর্চনাপূরণ সিংহ। তাঁরও হাত ভেঙে গিয়েছে, মুখে কাটার দাগ। এর পরেই শ্বেতা দুর্ঘটনা আক্রান্ত হওয়ায় স্তব্ধ বলিউড।কী করে এত বড় দুর্ঘটনা ঘটল ‘ভাইজান’-এর ‘বোন’-এর সঙ্গে? হাসপাতালের বিছানায় শুয়ে শুয়েই তিনি পুরো ঘটনা জানিয়েছেন। শ্বেতার কথায়, “জীবন বড়ই অদ্ভুত। আপনি হয়তো সকালটা আপনার প্রিয় গান ‘কাল হো না হো’ দিয়ে শুরু করলেন। পর মুহূর্তে সেটাই বাস্তব! নিজের মনে হাঁটছিলাম। হঠাৎ, ঝড়ের গতিতে একটি বাইক আমার সামনে এসে পড়ে। নিজেকে সামলানোর আগেই টের পেলাম, যেন হাওয়ায় উড়ছি!” বাইকের ধাক্কায় এর পরেই অনেকটা দূর সজোরে ছিটকে পড়েন তিনি। সারা শরীরে অসহ্য যন্ত্রণা।জ্ঞান ফিরলে শ্বেতা দেখেন তিনি বিছানায় শুয়ে। এর পরেই তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসকেরা পরীক্ষা করে জানান, হাত-পায়ের হাড় ভেঙেছে। প্লাস্টার করা হয়েছে হাতে, পায়ে। উপরের ঠোঁট কেটে গিয়েছে। ব্যান্ডেজ সেখানেও। আপাতত তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এত শারীরিক কষ্টের মধ্যেও শ্বেতা আশাবাদী। তাঁর পোস্টে লিখেছেন, “হাতে-পায়ে প্লাস্টার, মুখে ব্যান্ডেজ। হয়তো হাম্পটি ডাম্পটির মতো দেখাচ্ছে! কুছ পরোয়া নেই। ‘পিকচার আভি বাকি হ্যায় মেরি দোস্ত’। যখন ফিরব আরও শক্তিশালী হয়েই ফিরব।”আইএ/ ৩১ জানুয়ারি ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×