কুমিল্লা, ১০ নভেম্বর – জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমরা চাই একটি প্রতিনিধিত্ব মূলক সংসদ গঠিত হোক, একটি ভারতীয় আধিপত্য বিরোধী সংসদ গঠিত হোক। একটি ফ্যাসিবাদ বিরোধী সংসদ গঠিত হোক এবং একটি বাংলাদেশপন্থি সংসদ গঠিত হোক। সেটির জন্য যারা নিজেদের যোগ্য মনে করে তারা সংসদে আসুক।
রোববার (৯ নভেম্বর) রাত ৯টার দিকে নগরীর একটি রেস্টুরেন্টের হলরুমে কুমিল্লা মহনগর, কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলার সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ
সভায় হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, বিএনপি মূল রাজনীতি থেকে শহীদ জিয়াউর রহমানের আদর্শ থেকে ৫ আগস্ট পরর্বতী সময়ে অনেকে সরে গেছে। যারা এ পরিবেশে থাকতে অস্থিরবোধ করছেন আমরা আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা আপনাদের নমিনেশন দেব। আমরা কুমিল্লার ১১টি আসনে সৎ যোগ্য প্রার্থী দেব। আমরা প্রথম ধাপের প্রার্থী নভেম্বরের ৩য় সপ্তাহের মধ্যে ঘোষণা করব।
তিনি বলেন, আমরা এ প্রার্থী ঘোষণার মাধ্যমে এনসিপির সাংগঠনিক নির্বাচনী কার্যক্রম শুরু করব। আমরা চাই আগামী সংসদ নির্বাচনে যারা বাংলাদেশপন্থি, সাম্প্রদায়িক সম্প্রীতিতে যারা বিশ্বাস করে, যারা ভারতীয় আধিপত্য বিরোধিতায় বিশ্বাস করে, যারা এই গণঅভ্যুত্থান বিশ্বাস করে, সংস্কারে বিশ্বাস করে এবং যারা এই বাংলাদেশে যে জনআকাঙ্ক্ষার কারণে এ বিপ্লব হয়েছে সেটিতে বিশ্বাস করে তাদেরকে নিয়ে আগামীর সংসদ গঠিত হোক।
এসময় এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, জয়নাল আবেদীন শিশির। কেন্দ্রীয় মুখ্য সংগঠক নাভিদ নওরোজ শাহ, কেন্দ্রীয় সদস্য হাফসা জাহান, সালাউদ্দিন জামিল সৌরভম কুমিল্লা মহানগর এনসিপির প্রধান সমন্বয়কারী মো. সিরাজুল ইসলাম প্রমুখ।




মন্তব্য করুন