হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভারতের এসআইআরের আতঙ্কে বাংলাদেশে ঢোকার চেষ্টা, সীমান্তে ৩০০ জন আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১২:৪৪ অপরাহ্ন


কলকাতা, ১৮ নভেম্বর – পশ্চিমবঙ্গসহ ভারতের আরও ১২টি রাজ্য ছাড়াও কেন্দ্রীয় শাসিত তিনটি অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়েছে। এবার এসআইআরের আতঙ্কে ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে ৩০০ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (১৭ নভেম্বর) বিএসএফের দেওয়া তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানা এলাকার হাকিমপুর সীমান্তে ৩০০ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা সবাই অবৈধভাবে বাংলাদেশে ফিরতে চাইছিল।

আরও পড়ুন

কালীঘাটে বুলডোজার আতঙ্ক! বেআইনি অংশ ভাঙার নোটিসের মাঝেই ফের রেইকির অভিযোগে সরব অভিষেক

জানা গেছে, পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন রাজ্য থেকে বাংলাদেশে ফেরার জন্য হাকিমপুর সীমান্তে জড়ো হয়েছিলেন তারা। কিন্তু বিষয়টি বিএসএফের নজরে আসায় সীমান্তেই আটক হন বাংলাদেশি নাগরিকরা।

আটকে পড়া বাংলাদেশি নাগরিকরা জানিয়েছেন, নথি ছাড়া ভারতে প্রবেশ করে কলকাতা, পশ্চিমবঙ্গ এবং ভারতের বিভিন্ন রাজ্যের শহরে শ্রমিকের কাজ করতেন তারা। কিন্তু সম্প্রতি ভারতজুড়ে শুরু হওয়া এসআইআরের কারণে তারা বাংলাদেশে ফিরতে চাইছিলেন। সে কারণে হাকিমপুর সীমান্তে জড়ো হয়েছিলেন তারা।

কলকাতার পার্শ্ববর্তী শহর অঞ্চল বিরাটিতে কাজ করতেন এক বাংলাদেশি নাগরিক। অন্যদের সঙ্গে তিনিও বিএসএফের হাতে আটক হয়েছেন। বাংলাদেশি ওই নাগরিক বলেন, ‘বিরাটিতে কাজ করতাম। আমাদের কোনো কাগজপত্র নেই। এখন বাংলাদেশে যাচ্ছি।’

বিএসএফ সূত্রে জানা গেছে, হাকিমপুর সীমান্তে আটকে পড়া লোকজনের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা অনেক বেশি। তবে আটকে পড়া এই বাংলাদেশিদের মানবিক বিবেচনায় গ্রেফতার করা হয়নি। তাদের কারও কাছেই বাংলাদেশের কোনো পাসপোর্ট না থাকায় নিয়মমাফিক তাদের নিজ দেশে পাঠানো যাচ্ছে না। অন্য কোনো উপায়ে বাংলাদেশে ফেরত পাঠানোর পরিকল্পনা চলছে। আটক ব্যক্তিদের সবাই বাংলাদেশি নাগরিক কি না সেসব নথিও খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৮ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভারতের এসআইআরের আতঙ্কে বাংলাদেশে ঢোকার চেষ্টা, সীমান্তে ৩০০ জন আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভারতের এসআইআরের আতঙ্কে বাংলাদেশে ঢোকার চেষ্টা, সীমান্তে ৩০০ জন আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১২:৪৪ অপরাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ১৮ নভেম্বর – পশ্চিমবঙ্গসহ ভারতের আরও ১২টি রাজ্য ছাড়াও কেন্দ্রীয় শাসিত তিনটি অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়েছে। এবার এসআইআরের আতঙ্কে ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে ৩০০ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।সোমবার (১৭ নভেম্বর) বিএসএফের দেওয়া তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানা এলাকার হাকিমপুর সীমান্তে ৩০০ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা সবাই অবৈধভাবে বাংলাদেশে ফিরতে চাইছিল।জানা গেছে, পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন রাজ্য থেকে বাংলাদেশে ফেরার জন্য হাকিমপুর সীমান্তে জড়ো হয়েছিলেন তারা। কিন্তু বিষয়টি বিএসএফের নজরে আসায় সীমান্তেই আটক হন বাংলাদেশি নাগরিকরা।আটকে পড়া বাংলাদেশি নাগরিকরা জানিয়েছেন, নথি ছাড়া ভারতে প্রবেশ করে কলকাতা, পশ্চিমবঙ্গ এবং ভারতের বিভিন্ন রাজ্যের শহরে শ্রমিকের কাজ করতেন তারা। কিন্তু সম্প্রতি ভারতজুড়ে শুরু হওয়া এসআইআরের কারণে তারা বাংলাদেশে ফিরতে চাইছিলেন। সে কারণে হাকিমপুর সীমান্তে জড়ো হয়েছিলেন তারা।কলকাতার পার্শ্ববর্তী শহর অঞ্চল বিরাটিতে কাজ করতেন এক বাংলাদেশি নাগরিক। অন্যদের সঙ্গে তিনিও বিএসএফের হাতে আটক হয়েছেন। বাংলাদেশি ওই নাগরিক বলেন, ‘বিরাটিতে কাজ করতাম। আমাদের কোনো কাগজপত্র নেই। এখন বাংলাদেশে যাচ্ছি।’বিএসএফ সূত্রে জানা গেছে, হাকিমপুর সীমান্তে আটকে পড়া লোকজনের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা অনেক বেশি। তবে আটকে পড়া এই বাংলাদেশিদের মানবিক বিবেচনায় গ্রেফতার করা হয়নি। তাদের কারও কাছেই বাংলাদেশের কোনো পাসপোর্ট না থাকায় নিয়মমাফিক তাদের নিজ দেশে পাঠানো যাচ্ছে না। অন্য কোনো উপায়ে বাংলাদেশে ফেরত পাঠানোর পরিকল্পনা চলছে। আটক ব্যক্তিদের সবাই বাংলাদেশি নাগরিক কি না সেসব নথিও খতিয়ে দেখা হচ্ছে।সূত্র: জাগো নিউজএনএন/ ১৮ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×