হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মোমেনের বৈঠক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১২ জুন ২০২৩, ১১:০৭ অপরাহ্ন


ঢাকা, ১২ জুন – ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রমনিয়াম জয়শংকরের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। সোমবার ভারতের উত্তর প্রদেশের ঐতিহাসিক নগরী বানারসে জি-২০ উন্নয়ন মন্ত্রীদের বৈঠকের সাইডলাইনে তাদের এ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

নয়াদিল্লি­র বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দেশের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের কারণে বৈঠকে উভয় নেতা সন্তোষ প্রকাশ করেন। তারা দ্বিপক্ষীয় স্বার্থসম্পর্কিত বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন। কিছু দিনের মধ্যে যেসব ইভেন্ট অনুষ্ঠিত হবে, সেগুলোর বিষয় নিয়েও তারা আলোচনা করেন।

জি-২০ সম্মেলন আয়োজনের প্রস্তুতি সফলভাবে এগিয়ে নেওয়ায় ভারতকে স্বাগত জানান ড. মোমেন। তিনি আশা প্রকাশ করেন, ভারতের জি-২০ প্রেসিডেন্সি থাকাকালে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব হবে। দুই পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক সময়ে গৃহীত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতিকেও স্বাগত জানান।

ড. মোমেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর দপ্তরের মন্ত্রী ড. মোহাম্মদ মালিকি বিন ওসমান এবং ইউএসএআইডির উপপ্রশাসন ইসোবেল সোলিমনের সঙ্গেও পৃথক বৈঠক করেন।

পররাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুরের সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধি এবং বাংলাদেশ থেকে অধিক হারে কর্মী পাঠানোর প্রতি জোর দেন। উভয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী দ্রুততম সময়ে রোহিঙ্গাদের রাখাইন রাজ্যে ফেরত পাঠানোর জন্য সহযোগিতা কামনা করেন।

সূত্র: যুগান্তর
আইএ/ ১২ জুন ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মোমেনের বৈঠক first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মোমেনের বৈঠক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মোমেনের বৈঠক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১২ জুন ২০২৩, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১২ জুন – ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রমনিয়াম জয়শংকরের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। সোমবার ভারতের উত্তর প্রদেশের ঐতিহাসিক নগরী বানারসে জি-২০ উন্নয়ন মন্ত্রীদের বৈঠকের সাইডলাইনে তাদের এ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। নয়াদিল্লি­র বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দেশের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের কারণে বৈঠকে উভয় নেতা সন্তোষ প্রকাশ করেন। তারা দ্বিপক্ষীয় স্বার্থসম্পর্কিত বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন। কিছু দিনের মধ্যে যেসব ইভেন্ট অনুষ্ঠিত হবে, সেগুলোর বিষয় নিয়েও তারা আলোচনা করেন। জি-২০ সম্মেলন আয়োজনের প্রস্তুতি সফলভাবে এগিয়ে নেওয়ায় ভারতকে স্বাগত জানান ড. মোমেন। তিনি আশা প্রকাশ করেন, ভারতের জি-২০ প্রেসিডেন্সি থাকাকালে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব হবে। দুই পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক সময়ে গৃহীত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতিকেও স্বাগত জানান। ড. মোমেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর দপ্তরের মন্ত্রী ড. মোহাম্মদ মালিকি বিন ওসমান এবং ইউএসএআইডির উপপ্রশাসন ইসোবেল সোলিমনের সঙ্গেও পৃথক বৈঠক করেন। পররাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুরের সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধি এবং বাংলাদেশ থেকে অধিক হারে কর্মী পাঠানোর প্রতি জোর দেন। উভয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী দ্রুততম সময়ে রোহিঙ্গাদের রাখাইন রাজ্যে ফেরত পাঠানোর জন্য সহযোগিতা কামনা করেন। সূত্র: যুগান্তর আইএ/ ১২ জুন ২০২৩সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মোমেনের বৈঠক first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×