হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যেদিন সবাই ভাত খেতে পারবে, সেই দিনই হবে বিজয়

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪, ০৫:০৭ অপরাহ্ন


ঢাকা, ১৬ ডিসেম্বর – জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আসম আব্দুর রব বলেছেন, ‘বিজয় হয় নাই তো বাংলাদেশের। কৃষক-শ্রমিক-জনতা—এরা যে বৈষম্যবিরোধী আন্দোলন শুরু করল, চাকরির জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য—এইটা যদি কার্যকরী হয়, ভাত-কাপড়ের জন্য কেউ মরবে না, বিনা চিকিৎসায় কেউ থাকবে না, আমাদের দেশ কেউ দখল করতে আসলে ১৮ কোটি মানুষ একসঙ্গে লড়াই করব, তবেই হবে বিজয়। আমরা কারও তাবেদারি করার জন্য মুক্তিযুদ্ধ করি নাই।’

আজ সোমবার বিজয় দিবসে সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আসম রব। কান্না বিজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, ‘এই লড়াই বাংলার মানুষের লড়াই, এই লড়াইয়ে আমাদের জিততে হবে। বাকিটা আপনারা করবেন, আমি করে গেলাম—যত টুক পারলাম।’

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

আসম আব্দুর রব বলেন, ‘বিজয় হয় নাই এখনো, যেদিন সবাই ভাত খেতে পারবে, যেদিন সবার কাপড় হবে, যেদিন সবার বাসস্থান হবে, কর্ম হবে, চিকিৎসা হবে সেই দিনই হবে বিজয়। আর এই মুহূর্তে দরকার সংস্কার।’

সংস্কার আগে নাকি নির্বাচন—এমন প্রশ্নের জবাবে জেএসডি সভাপতি বলেন, ‘আবু সাঈদ কি জীবন দিয়েছে নির্বাচনের জন্য? সংস্কার আগে চাই। নির্বাচন আমরা অবশ্যই চাই, তবে সংস্কার ছাড়া নির্বাচন হবে না। এ দেশের মানুষ সংস্কার চায়।’ তিনি আরও বলেন, ‘এত বছর হয়ে গেছে এখনো শহীদ মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবীদের তালিকা হয় নাই। এটা কিসের বিজয়! কার বিজয়! এটা স্বৈরাচারের বিজয়, ক্ষমতা হস্তান্তরের বিজয়।’

এ সময় আরও উপস্থিত ছিলেন—জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মোহাম্মদ স্বপনসহ বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যেদিন সবাই ভাত খেতে পারবে, সেই দিনই হবে বিজয়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যেদিন সবাই ভাত খেতে পারবে, সেই দিনই হবে বিজয়

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪, ০৫:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৬ ডিসেম্বর – জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আসম আব্দুর রব বলেছেন, ‘বিজয় হয় নাই তো বাংলাদেশের। কৃষক-শ্রমিক-জনতা—এরা যে বৈষম্যবিরোধী আন্দোলন শুরু করল, চাকরির জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য—এইটা যদি কার্যকরী হয়, ভাত-কাপড়ের জন্য কেউ মরবে না, বিনা চিকিৎসায় কেউ থাকবে না, আমাদের দেশ কেউ দখল করতে আসলে ১৮ কোটি মানুষ একসঙ্গে লড়াই করব, তবেই হবে বিজয়। আমরা কারও তাবেদারি করার জন্য মুক্তিযুদ্ধ করি নাই।’আজ সোমবার বিজয় দিবসে সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আসম রব। কান্না বিজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, ‘এই লড়াই বাংলার মানুষের লড়াই, এই লড়াইয়ে আমাদের জিততে হবে। বাকিটা আপনারা করবেন, আমি করে গেলাম—যত টুক পারলাম।’আসম আব্দুর রব বলেন, ‘বিজয় হয় নাই এখনো, যেদিন সবাই ভাত খেতে পারবে, যেদিন সবার কাপড় হবে, যেদিন সবার বাসস্থান হবে, কর্ম হবে, চিকিৎসা হবে সেই দিনই হবে বিজয়। আর এই মুহূর্তে দরকার সংস্কার।’সংস্কার আগে নাকি নির্বাচন—এমন প্রশ্নের জবাবে জেএসডি সভাপতি বলেন, ‘আবু সাঈদ কি জীবন দিয়েছে নির্বাচনের জন্য? সংস্কার আগে চাই। নির্বাচন আমরা অবশ্যই চাই, তবে সংস্কার ছাড়া নির্বাচন হবে না। এ দেশের মানুষ সংস্কার চায়।’ তিনি আরও বলেন, ‘এত বছর হয়ে গেছে এখনো শহীদ মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবীদের তালিকা হয় নাই। এটা কিসের বিজয়! কার বিজয়! এটা স্বৈরাচারের বিজয়, ক্ষমতা হস্তান্তরের বিজয়।’এ সময় আরও উপস্থিত ছিলেন—জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মোহাম্মদ স্বপনসহ বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×