হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভারতের রাষ্ট্রীয় সম্মাননা ‘পদ্মশ্রী’ পাচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৮ জানুয়ারি ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন


নয়াদিল্লি, ২৮ জানুয়ারি – দুই বাংলার শ্রোতানন্দিত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ভারতের ‘পদ্মশ্রী’ সম্মাননায় ভূষিত হয়েছেন। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ২৫ জানুয়ারি নয়াদিল্লিতে এ সম্মাননাপ্রাপ্ত বিশিষ্টজনদের নাম ঘোষণা করা হয়।

চলতি বছর পদ্ম বিভূষণ, পদ্ম ভূষণ ও পদ্মশ্রী— এ তিন ক্যাটাগরিতে ১৩২ জন ব্যক্তি সম্মাননায় ভূষিত হয়েছেন বলে জানা গেছে। ভারতের রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকভাবে সম্মাননাপ্রাপ্তদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে।

রেজওয়ানা চৌধুরী বন্যা রবীন্দ্রসংগীত ছাড়াও ধ্রুপদী, টপ্পা ও কীর্তন গানের ওপর শিক্ষা লাভ করেছেন। তিনি ‘ছায়ানট’ ও পরে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এ সংগীতশিল্পী বাংলাদেশের পাশাপাশি ওপার বাংলাতেও ভীষণ জনপ্রিয়।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

রেজওয়ানা চৌধুরী বন্যা রবীন্দ্রসংগীতের কিংবদন্তি শিল্পী শান্তিদেব ঘোষ, কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন এবং আশীষ বন্দ্যোপাধায়ের মতো সংগীতজ্ঞদের কাছ থেকে উৎসাহ লাভ করেছেন। তাদের একান্ত সান্নিধ্যও পেয়েছেন তিনি। এ শিল্পী ‘সুরের ধারা’ নামের একটি সংগীত শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করছেন।

রেজওয়ানা চৌধুরী বন্যার বেশ কিছু অ্যালবাম প্রকাশিত হয়েছে। এ অ্যালবামের মধ্যে মধ্যে রয়েছে – ‘ভোরের আকাশে’, ‘লাগুক হাওয়া’, ‘আপন পানে চাহি’, ‘প্রাণ খোলা গান’, ‘স্বপ্নের আবেশে’, ‘সকাল সাঁঝে’, ‘এলাম নতুন দেশে’, ‘মোর দরদিয়া’, ‘শ্রাবণ তুমি’, ‘মাটির ডাক’, ‘ছিন্নপত্র’ও ‘গেঁথেছিনু অঞ্জলি’।

রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীতে বিশেষ অবদান রাখার জন্য ২০১৬ সালে স্বাধীনতা পদক লাভ করেন। এ ছাড়া তিনি ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক, সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড, আনন্দ সংগীত পুরস্কারসহ অনেক পুরস্কার ও সম্মাননা লাভ করেনে। তিনি এর আগে ভারতের ‘বঙ্গভূষণ’ পুরস্কারও লাভ করেছেন।

আইএ/ ২৮ জানুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

ভারতের রাষ্ট্রীয় সম্মাননা ‘পদ্মশ্রী’ পাচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভারতের রাষ্ট্রীয় সম্মাননা ‘পদ্মশ্রী’ পাচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৮ জানুয়ারি ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ২৮ জানুয়ারি – দুই বাংলার শ্রোতানন্দিত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ভারতের ‘পদ্মশ্রী’ সম্মাননায় ভূষিত হয়েছেন। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ২৫ জানুয়ারি নয়াদিল্লিতে এ সম্মাননাপ্রাপ্ত বিশিষ্টজনদের নাম ঘোষণা করা হয়।চলতি বছর পদ্ম বিভূষণ, পদ্ম ভূষণ ও পদ্মশ্রী— এ তিন ক্যাটাগরিতে ১৩২ জন ব্যক্তি সম্মাননায় ভূষিত হয়েছেন বলে জানা গেছে। ভারতের রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকভাবে সম্মাননাপ্রাপ্তদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে।রেজওয়ানা চৌধুরী বন্যা রবীন্দ্রসংগীত ছাড়াও ধ্রুপদী, টপ্পা ও কীর্তন গানের ওপর শিক্ষা লাভ করেছেন। তিনি ‘ছায়ানট’ ও পরে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এ সংগীতশিল্পী বাংলাদেশের পাশাপাশি ওপার বাংলাতেও ভীষণ জনপ্রিয়।রেজওয়ানা চৌধুরী বন্যা রবীন্দ্রসংগীতের কিংবদন্তি শিল্পী শান্তিদেব ঘোষ, কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন এবং আশীষ বন্দ্যোপাধায়ের মতো সংগীতজ্ঞদের কাছ থেকে উৎসাহ লাভ করেছেন। তাদের একান্ত সান্নিধ্যও পেয়েছেন তিনি। এ শিল্পী ‘সুরের ধারা’ নামের একটি সংগীত শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করছেন।রেজওয়ানা চৌধুরী বন্যার বেশ কিছু অ্যালবাম প্রকাশিত হয়েছে। এ অ্যালবামের মধ্যে মধ্যে রয়েছে – ‘ভোরের আকাশে’, ‘লাগুক হাওয়া’, ‘আপন পানে চাহি’, ‘প্রাণ খোলা গান’, ‘স্বপ্নের আবেশে’, ‘সকাল সাঁঝে’, ‘এলাম নতুন দেশে’, ‘মোর দরদিয়া’, ‘শ্রাবণ তুমি’, ‘মাটির ডাক’, ‘ছিন্নপত্র’ও ‘গেঁথেছিনু অঞ্জলি’।রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীতে বিশেষ অবদান রাখার জন্য ২০১৬ সালে স্বাধীনতা পদক লাভ করেন। এ ছাড়া তিনি ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক, সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড, আনন্দ সংগীত পুরস্কারসহ অনেক পুরস্কার ও সম্মাননা লাভ করেনে। তিনি এর আগে ভারতের ‘বঙ্গভূষণ’ পুরস্কারও লাভ করেছেন।আইএ/ ২৮ জানুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×