হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভারতে না গেলে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন


ঢাকা, ১৯ জানুয়ারি – আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সঙ্গে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে আনার জন্য দাবি তোলার চেষ্টা করেছে বিসিবি, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই দাবি মানেনি।

আইসিসি বাংলাদেশকে জানিয়েছে, আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ভারতে খেলতে হবে, নয়তো টুর্নামেন্ট থেকে বাদ পড়ার ঝুঁকি নিতে হবে। এ জন্য তারা বুধবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

সোমবার (১৯ জানুয়ারি) ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো এবং অন্যান্য ভারতীয় গণমাধ্যম এই তথ্য প্রকাশ করেছে।

এদিকে আইসিসি সূত্র এএফপিকে জানিয়েছে, যদি বাংলাদেশ বিশ্বকাপে না খেলে, তাহলে তাদের জায়গায় বিশ্বকাপে সুযোগ না পাওয়া দলগুলোর মধ্যে সর্বোচ্চ র‍্যাঙ্কিংধারী স্কটল্যান্ডকে নেওয়া হবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে। গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের সঙ্গে আছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল এবং ইতালি। বাংলাদেশের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কলকাতা ও মুম্বাইয়ে। আইসিসির সঙ্গে আলোচনায় বাংলাদেশ গ্রুপ ‘বি’-তে থাকা আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদল করার প্রস্তাব দিয়েছিল।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভারতে না গেলে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভারতে না গেলে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৯ জানুয়ারি – আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সঙ্গে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে আনার জন্য দাবি তোলার চেষ্টা করেছে বিসিবি, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই দাবি মানেনি।আইসিসি বাংলাদেশকে জানিয়েছে, আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ভারতে খেলতে হবে, নয়তো টুর্নামেন্ট থেকে বাদ পড়ার ঝুঁকি নিতে হবে। এ জন্য তারা বুধবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে।সোমবার (১৯ জানুয়ারি) ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো এবং অন্যান্য ভারতীয় গণমাধ্যম এই তথ্য প্রকাশ করেছে।এদিকে আইসিসি সূত্র এএফপিকে জানিয়েছে, যদি বাংলাদেশ বিশ্বকাপে না খেলে, তাহলে তাদের জায়গায় বিশ্বকাপে সুযোগ না পাওয়া দলগুলোর মধ্যে সর্বোচ্চ র‍্যাঙ্কিংধারী স্কটল্যান্ডকে নেওয়া হবে।টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে। গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের সঙ্গে আছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল এবং ইতালি। বাংলাদেশের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কলকাতা ও মুম্বাইয়ে। আইসিসির সঙ্গে আলোচনায় বাংলাদেশ গ্রুপ ‘বি’-তে থাকা আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদল করার প্রস্তাব দিয়েছিল। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×