হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভারতে বিদেশি পর্যটকের সংখ্যায় দ্বিতীয় বাংলাদেশিরা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন


ঢাকা, ২৮ সেপ্টেম্বর – ২০২২ সালে ভারতে সফরকারী পর্যটকদের ২০% ছিল বাংলাদেশ থেকে, যা দ্বিতীয় সর্বোচ্চ। অন্যদিকে দেশটিতে সর্বোচ্চ সংখ্যক পর্যটক গেছে যুক্তরাষ্ট্র থেকে। এই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ভারতের পর্যটন মন্ত্রণালয়।

ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, গত বছর দেশটিতে মোট ৬১ লাখ ১৯ হাজার পর্যটক ভ্রমণে যান; যা আগের বছরের চেয়ে ৩০৫.৪ শতাংশ বেশি। এতে ভারতের আয় হয় ১ লাখ ৩৪ হাজার ৫৪৩ কোটি রুপি। ২০২১ সালের ৬৫ হাজার কোটি রুপির তুলনায় এটি অনেকটাই বেশি।

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ

বিবৃতিতে বলা হয়েছে, ২০২২ সালে ভারতে ভ্রমণকারী বিদেশি পর্যটকদের শীর্ষ তিন উৎস ছিল যুক্তরাষ্ট্র (২২ দশমিক ১৯ শতাংশ), বাংলাদেশ (২০ দশমিক ২৯ শতাংশ) ও যুক্তরাজ্য (৯ দশমিক ৯৮ শতাংশ)।

তালিকার শীর্ষ দশে থাকা বাকি দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া (৫ দশমিক ৯৬ শতাংশ), কানাডা (৪ দশমিক ৪৮ শতাংশ), শ্রীলঙ্কা (২ দশমিক ৮ শতাংশ), নেপাল (২ দশমিক ১৯ শতাংশ), জার্মানি (২ দশমিক ০১ শতাংশ), সিঙ্গাপুর (১ দশমিক ৮৯ শতাংশ) এবং মালয়েশিয়া (১ দশমিক ৮৮ শতাংশ)।

এর বাইরে ফ্রান্স থেকে ১ দশমিক ৭৯ শতাংশ, রাশিয়া থেকে ১ দশমিক ৫৪ শতাংশ, মালদ্বীপ থেকে ১ দশমিক ১৪ শতাংশ, পর্তুগাল ১ দশমিক ১০ শতাংশ এবং ইতালি থেকে ০.৯৭ শতাংশ পর্যটক পেয়েছে ভারত।

করোনাভাইরাস মহামারির আগে ২০১৯ সালে ১ কোটি ৯ লাখ ৩০ হাজার বিদেশি পর্যটক পেয়েছিল ভারত। ২০২১ সালে এর সংখ্যা ছিল মাত্র ১৫ লাখ ২৭ হাজার। তবে ২০২২ সালে সেই সংখ্যা বেড়ে ৬১ লাখ ৯১ হাজারে পৌঁছেছে। গত এপ্রিলে ভারতের কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী জি কিশান রেড্ডি রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছিলেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৮ সেপ্টেম্বর ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ভারতে বিদেশি পর্যটকের সংখ্যায় দ্বিতীয় বাংলাদেশিরা first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

ভারতে বিদেশি পর্যটকের সংখ্যায় দ্বিতীয় বাংলাদেশিরা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভারতে বিদেশি পর্যটকের সংখ্যায় দ্বিতীয় বাংলাদেশিরা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৮ সেপ্টেম্বর – ২০২২ সালে ভারতে সফরকারী পর্যটকদের ২০% ছিল বাংলাদেশ থেকে, যা দ্বিতীয় সর্বোচ্চ। অন্যদিকে দেশটিতে সর্বোচ্চ সংখ্যক পর্যটক গেছে যুক্তরাষ্ট্র থেকে। এই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ভারতের পর্যটন মন্ত্রণালয়। ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, গত বছর দেশটিতে মোট ৬১ লাখ ১৯ হাজার পর্যটক ভ্রমণে যান; যা আগের বছরের চেয়ে ৩০৫.৪ শতাংশ বেশি। এতে ভারতের আয় হয় ১ লাখ ৩৪ হাজার ৫৪৩ কোটি রুপি। ২০২১ সালের ৬৫ হাজার কোটি রুপির তুলনায় এটি অনেকটাই বেশি। বিবৃতিতে বলা হয়েছে, ২০২২ সালে ভারতে ভ্রমণকারী বিদেশি পর্যটকদের শীর্ষ তিন উৎস ছিল যুক্তরাষ্ট্র (২২ দশমিক ১৯ শতাংশ), বাংলাদেশ (২০ দশমিক ২৯ শতাংশ) ও যুক্তরাজ্য (৯ দশমিক ৯৮ শতাংশ)। তালিকার শীর্ষ দশে থাকা বাকি দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া (৫ দশমিক ৯৬ শতাংশ), কানাডা (৪ দশমিক ৪৮ শতাংশ), শ্রীলঙ্কা (২ দশমিক ৮ শতাংশ), নেপাল (২ দশমিক ১৯ শতাংশ), জার্মানি (২ দশমিক ০১ শতাংশ), সিঙ্গাপুর (১ দশমিক ৮৯ শতাংশ) এবং মালয়েশিয়া (১ দশমিক ৮৮ শতাংশ)। এর বাইরে ফ্রান্স থেকে ১ দশমিক ৭৯ শতাংশ, রাশিয়া থেকে ১ দশমিক ৫৪ শতাংশ, মালদ্বীপ থেকে ১ দশমিক ১৪ শতাংশ, পর্তুগাল ১ দশমিক ১০ শতাংশ এবং ইতালি থেকে ০.৯৭ শতাংশ পর্যটক পেয়েছে ভারত। করোনাভাইরাস মহামারির আগে ২০১৯ সালে ১ কোটি ৯ লাখ ৩০ হাজার বিদেশি পর্যটক পেয়েছিল ভারত। ২০২১ সালে এর সংখ্যা ছিল মাত্র ১৫ লাখ ২৭ হাজার। তবে ২০২২ সালে সেই সংখ্যা বেড়ে ৬১ লাখ ৯১ হাজারে পৌঁছেছে। গত এপ্রিলে ভারতের কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী জি কিশান রেড্ডি রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছিলেন। সূত্র: বাংলাদেশ জার্নাল আইএ/ ২৮ সেপ্টেম্বর ২০২৩সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ভারতে বিদেশি পর্যটকের সংখ্যায় দ্বিতীয় বাংলাদেশিরা first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×