হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভারতে যাত্রীবাহী চলন্ত এসি বাসে ভয়াবহ আগুন, ২০ জনের মৃত্যুর আশঙ্কা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন


নয়াদিল্লি, ২৪ অক্টোবর – ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার চিন্না টেকুর গ্রামের কাছে ভয়াবহ দুর্ঘটনায় একটি বাসে আগুন লেগে বেশ কয়েকজন নিহত এবং অনেকে আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোররাতের দিকের এই মর্মান্তিক ঘটনায় কমপক্ষে ২০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে এই সংখ্যা ১০ জন হতে পারে বলে দাবি আরেকটি সংবাদমাধ্যমের।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

যদিও, হতাহতের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্য মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সম্ভাব্য সব সহায়তা দেবে বলে জানিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বাসটি ৪০ জন যাত্রী নিয়ে মধ্যরাতে হায়দ্রাবাদ থেকে যাত্রা শুরু করে এবং এটি জাতীয় সড়ক ৪৪ (এনএইচ-৪৪)-এর কুর্নুলের কাছে পৌঁছালে একটি দুই চাকার যানের সাথে দুর্ঘটনার সম্মুখীন হয়।

তিনি আরও বলেন, ‘ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি টিম এখানে আছে এবং আগুন লাগার সঠিক কারণ খুঁজে বের করার চেষ্টা করছে। যেহেতু এটি একটি এসি বাস ছিল, তাই যাত্রীদের জানালা ভাঙতে হয়েছিল। যে ভাঙতে পেরেছে সে বেঁচে গেছে।’

নিখোঁজ যাত্রীদের খুঁজে বের করার এবং হতাহতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

প্রসঙ্গত, মাত্র ১০ দিন আগে গত ১৫ অক্টোবর বিকেলে রাজস্থানের জয়সালমের-জোধপুর মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় ২০ জন যাত্রী পুড়ে মারা যান। ৫৭ জন যাত্রী বহনকারী একটি প্রাইভেট বাসে হঠাৎ পেছনের দিক থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। চালক বাস থামালেও কয়েক মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসের একমাত্র দরজাটি আটকে যাওয়ায় যাত্রীরা বের হতে পারেননি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ২৪ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভারতে যাত্রীবাহী চলন্ত এসি বাসে ভয়াবহ আগুন, ২০ জনের মৃত্যুর আশঙ্কা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভারতে যাত্রীবাহী চলন্ত এসি বাসে ভয়াবহ আগুন, ২০ জনের মৃত্যুর আশঙ্কা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ২৪ অক্টোবর – ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার চিন্না টেকুর গ্রামের কাছে ভয়াবহ দুর্ঘটনায় একটি বাসে আগুন লেগে বেশ কয়েকজন নিহত এবং অনেকে আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোররাতের দিকের এই মর্মান্তিক ঘটনায় কমপক্ষে ২০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে এই সংখ্যা ১০ জন হতে পারে বলে দাবি আরেকটি সংবাদমাধ্যমের।যদিও, হতাহতের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্য মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সম্ভাব্য সব সহায়তা দেবে বলে জানিয়েছেন তিনি।ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বাসটি ৪০ জন যাত্রী নিয়ে মধ্যরাতে হায়দ্রাবাদ থেকে যাত্রা শুরু করে এবং এটি জাতীয় সড়ক ৪৪ (এনএইচ-৪৪)-এর কুর্নুলের কাছে পৌঁছালে একটি দুই চাকার যানের সাথে দুর্ঘটনার সম্মুখীন হয়।তিনি আরও বলেন, ‘ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি টিম এখানে আছে এবং আগুন লাগার সঠিক কারণ খুঁজে বের করার চেষ্টা করছে। যেহেতু এটি একটি এসি বাস ছিল, তাই যাত্রীদের জানালা ভাঙতে হয়েছিল। যে ভাঙতে পেরেছে সে বেঁচে গেছে।’নিখোঁজ যাত্রীদের খুঁজে বের করার এবং হতাহতদের শনাক্ত করার চেষ্টা চলছে।প্রসঙ্গত, মাত্র ১০ দিন আগে গত ১৫ অক্টোবর বিকেলে রাজস্থানের জয়সালমের-জোধপুর মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় ২০ জন যাত্রী পুড়ে মারা যান। ৫৭ জন যাত্রী বহনকারী একটি প্রাইভেট বাসে হঠাৎ পেছনের দিক থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। চালক বাস থামালেও কয়েক মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসের একমাত্র দরজাটি আটকে যাওয়ায় যাত্রীরা বের হতে পারেননি।সূত্র: বাংলাদেশ জার্নালএনএন/ ২৪ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×