হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভারতে যাত্রীবাহী বাসের ওপর উল্টে গেল ট্রাক, ১১ জনের মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৭ মে ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন


নয়াদিল্লি, ২৬ মে – ভারতে গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। গভীর রাতে দেশটির উত্তর প্রদেশে দাঁড়িয়ে থাকা একটি বাসের ওপর পাথরবোঝাই একটি ট্রাক উল্টে গেলে হতাহতের এই ঘটনা ঘটে।

রোববার (২৬ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গভীর রাতে উত্তরাখণ্ডের তীর্থযাত্রীদের বহনকারী বাসের ওপরে একটি ট্রাক উল্টে গেলে অন্তত ১১ জন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

পুলিশ বলছে, শনিবার রাতে গোলা বাইপাস রোডে শাহজাহানপুরের একটি ধাবায় দাঁড়িয়েছিল বেসরকারি একটি বাস। পূর্ণগিরি থেকে সীতাপুরে যাচ্ছিল বাসটি। আচমকাই সেখানে একটি পাথরবোঝাই ট্রাক এসে ধাক্কা মারে বাসটিকে। সঙ্গে বাসটি উল্টে যায়।

দ্রুত ঘটনাস্থলে হাজির হয় তদন্তকারী দল। প্রায় তিন ঘণ্টা চলে উদ্ধারকাজ। দেখা যায়, বহু তীর্থযাত্রী ট্রাকের তলায় এমনভাবে চাপা পড়েছেন, ক্রেনে তাদের নিথর মরদেহ বের করতে হচ্ছে। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু বলে জানা গেছে।

শাহজাহানপুরের পুলিশ সুপারিটেন্ডেন্ট অশোক কুমার মীনা জানান, ‘আমরা রাত এগারোটার দিকে দুর্ঘটনার কথা জানতে পারি। মূলত কিছু মানুষ বাস থেকে নেমে ধাবায় খাবার খাচ্ছিলেন। বাকিরা বাসেই বসেছিলেন। ট্রাক এসে ধাক্কা দেওয়ার পর এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। ১০ জন আহত হয়েছেন।’

তিনি আরও জানান, আহতদের সকলকে মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৬ মে ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভারতে যাত্রীবাহী বাসের ওপর উল্টে গেল ট্রাক, ১১ জনের মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভারতে যাত্রীবাহী বাসের ওপর উল্টে গেল ট্রাক, ১১ জনের মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৭ মে ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ২৬ মে – ভারতে গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। গভীর রাতে দেশটির উত্তর প্রদেশে দাঁড়িয়ে থাকা একটি বাসের ওপর পাথরবোঝাই একটি ট্রাক উল্টে গেলে হতাহতের এই ঘটনা ঘটে।রোববার (২৬ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গভীর রাতে উত্তরাখণ্ডের তীর্থযাত্রীদের বহনকারী বাসের ওপরে একটি ট্রাক উল্টে গেলে অন্তত ১১ জন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।পুলিশ বলছে, শনিবার রাতে গোলা বাইপাস রোডে শাহজাহানপুরের একটি ধাবায় দাঁড়িয়েছিল বেসরকারি একটি বাস। পূর্ণগিরি থেকে সীতাপুরে যাচ্ছিল বাসটি। আচমকাই সেখানে একটি পাথরবোঝাই ট্রাক এসে ধাক্কা মারে বাসটিকে। সঙ্গে বাসটি উল্টে যায়।দ্রুত ঘটনাস্থলে হাজির হয় তদন্তকারী দল। প্রায় তিন ঘণ্টা চলে উদ্ধারকাজ। দেখা যায়, বহু তীর্থযাত্রী ট্রাকের তলায় এমনভাবে চাপা পড়েছেন, ক্রেনে তাদের নিথর মরদেহ বের করতে হচ্ছে। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু বলে জানা গেছে।শাহজাহানপুরের পুলিশ সুপারিটেন্ডেন্ট অশোক কুমার মীনা জানান, ‘আমরা রাত এগারোটার দিকে দুর্ঘটনার কথা জানতে পারি। মূলত কিছু মানুষ বাস থেকে নেমে ধাবায় খাবার খাচ্ছিলেন। বাকিরা বাসেই বসেছিলেন। ট্রাক এসে ধাক্কা দেওয়ার পর এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। ১০ জন আহত হয়েছেন।’তিনি আরও জানান, আহতদের সকলকে মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।সূত্র: ঢাকা পোস্টআইএ/ ২৬ মে ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×