হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি: সাত দিনের আলটিমেটাম দিল সিজেপি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৮ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন


নয়াদিল্লি, ৭ জুন – ভারতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং চাকরির নিয়োগে দুর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আগামী সাত দিনের মধ্যে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া না হলে দেশজুড়ে বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত এই রাজনৈতিক সংগঠনটি।

সম্প্রতি নয়াদিল্লির যন্তর মন্তরে শত শত ছাত্রছাত্রী ও তরুণ পেশাজীবীদের নিয়ে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে দলটি। সেই সমাবেশ থেকেই এই আলটিমেটাম দেওয়া হয়। বিক্ষোভকারীরা নিট এবং সিবিএসইসহ বিভিন্ন সরকারি পরীক্ষায় অনিয়মের তীব্র নিন্দা জানান।

আরও পড়ুন

মধ্যবর্তী নির্বাচনের প্রাথমিক ফলে কয়েকটি আসনে এগিয়ে ডেমোক্র্যাটরা, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় ট্রাম্পের দল

দলের মুখপাত্র সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা বিক্ষোভে অংশ নেওয়া সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের মাঝে চরম হতাশা বিরাজ করছে। তারা অবিলম্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেন।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সংগঠনটি জানায়,

নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে তারা নতুন কর্মসূচির ডাক দেবে। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, শিক্ষা ব্যবস্থার সংকট নিয়ে তরুণ প্রজন্ম আগে কখনও এভাবে সোচ্চার হয়নি। যন্তর মন্তরের কর্মসূচিতে বিপুল অংশগ্রহণই প্রমাণ করে যে মানুষ পরিবর্তন চায়।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি: সাত দিনের আলটিমেটাম দিল সিজেপি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি: সাত দিনের আলটিমেটাম দিল সিজেপি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৮ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ৭ জুন – ভারতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং চাকরির নিয়োগে দুর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আগামী সাত দিনের মধ্যে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া না হলে দেশজুড়ে বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত এই রাজনৈতিক সংগঠনটি।সম্প্রতি নয়াদিল্লির যন্তর মন্তরে শত শত ছাত্রছাত্রী ও তরুণ পেশাজীবীদের নিয়ে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে দলটি। সেই সমাবেশ থেকেই এই আলটিমেটাম দেওয়া হয়। বিক্ষোভকারীরা নিট এবং সিবিএসইসহ বিভিন্ন সরকারি পরীক্ষায় অনিয়মের তীব্র নিন্দা জানান।দলের মুখপাত্র সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা বিক্ষোভে অংশ নেওয়া সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের মাঝে চরম হতাশা বিরাজ করছে। তারা অবিলম্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সংগঠনটি জানায়,নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে তারা নতুন কর্মসূচির ডাক দেবে। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, শিক্ষা ব্যবস্থার সংকট নিয়ে তরুণ প্রজন্ম আগে কখনও এভাবে সোচ্চার হয়নি। যন্তর মন্তরের কর্মসূচিতে বিপুল অংশগ্রহণই প্রমাণ করে যে মানুষ পরিবর্তন চায়। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×