হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভারত চ্যাম্পিয়ন, এক ম্যাচ বাকি থাকতেই স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন


ঢাকা, ২৯ আগস্ট – আজ ভুটানের সঙ্গে ড্র করে সাফ অ-১৭ নারী টুর্নামেন্টের শিরোপা স্বপ্ন থেকে অনেকটাই ছিটকে গিয়েছিল বাংলাদেশ। সন্ধ্যায় টুর্নামেন্টের আরেক ম্যাচে ভারত ৫ -০ গোলে নেপালকে উড়িয়ে দিয়ে সাফ অনূর্ধ্ব ১৭ টুর্নামেন্টের শিরোপা নিশ্চিত করেছে। ফলে এক ম্যাচ বাকি থাকতেই সাফের শিরোপা জেতার স্বপ্নের সমাপ্তি ঘটেছে বাংলাদেশের।

পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরে ভারত। সমান ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ১০। বাংলাদেশ শেষ ম্যাচে জিতলেও ভারত ২ পয়েন্ট এগিয়ে থাকবে। চার দলের টুর্নামেন্টে অন্য দুই দল নেপাল ৩ ও ভুটান এক পয়েন্ট পেয়েছে। আগামী পরশু বাংলাদেশ-ভারত ম্যাচ এখন শুধুই নিয়মরক্ষার।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

ঢাকায় অনুষ্ঠিত সাফ অ-২০ নারী টুর্নামেন্টে ভারত খেলেনি। ঐ টুর্নামেন্টে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়। ভুটানে অ-১৭ টুর্নামেন্টে বাংলাদেশ ভারতের বিপক্ষে হেরে আগেই ব্যাকফুটে ছিল। আজ ভুটানের বিরুদ্ধে ড্র করে চ্যাম্পিয়ন হওয়ার আশা দুরাশায় পরিণত হয়।

আন্তর্জাতিক টুর্নামেন্টে ম্যাচের পর কোচ সংবাদ সম্মেলনে কথা বলেন। বাফুফে অবশ্য অন্য পদ্ধতিতে চলছে। ম্যাচ জয়ের পর মিডিয়া বিভাগ কোচ খেলোয়াড়দের মন্তব্য প্রেরণ করলেও হারের পর খোঁজ থাকে না। লাওসে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বড় হারের পর বাটলারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একইভাবে সাফ পর্যায়ে বাংলাদেশ ভুটানের বিপক্ষে প্রথম পয়েন্ট হারিয়েছে। এই ম্যাচ ড্রয়ের পর কোচের কোনো প্রতিক্রিয়া দেয়নি বাফুফে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৯ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভারত চ্যাম্পিয়ন, এক ম্যাচ বাকি থাকতেই স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভারত চ্যাম্পিয়ন, এক ম্যাচ বাকি থাকতেই স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৯ আগস্ট – আজ ভুটানের সঙ্গে ড্র করে সাফ অ-১৭ নারী টুর্নামেন্টের শিরোপা স্বপ্ন থেকে অনেকটাই ছিটকে গিয়েছিল বাংলাদেশ। সন্ধ্যায় টুর্নামেন্টের আরেক ম্যাচে ভারত ৫ -০ গোলে নেপালকে উড়িয়ে দিয়ে সাফ অনূর্ধ্ব ১৭ টুর্নামেন্টের শিরোপা নিশ্চিত করেছে। ফলে এক ম্যাচ বাকি থাকতেই সাফের শিরোপা জেতার স্বপ্নের সমাপ্তি ঘটেছে বাংলাদেশের।পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরে ভারত। সমান ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ১০। বাংলাদেশ শেষ ম্যাচে জিতলেও ভারত ২ পয়েন্ট এগিয়ে থাকবে। চার দলের টুর্নামেন্টে অন্য দুই দল নেপাল ৩ ও ভুটান এক পয়েন্ট পেয়েছে। আগামী পরশু বাংলাদেশ-ভারত ম্যাচ এখন শুধুই নিয়মরক্ষার।ঢাকায় অনুষ্ঠিত সাফ অ-২০ নারী টুর্নামেন্টে ভারত খেলেনি। ঐ টুর্নামেন্টে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়। ভুটানে অ-১৭ টুর্নামেন্টে বাংলাদেশ ভারতের বিপক্ষে হেরে আগেই ব্যাকফুটে ছিল। আজ ভুটানের বিরুদ্ধে ড্র করে চ্যাম্পিয়ন হওয়ার আশা দুরাশায় পরিণত হয়।আন্তর্জাতিক টুর্নামেন্টে ম্যাচের পর কোচ সংবাদ সম্মেলনে কথা বলেন। বাফুফে অবশ্য অন্য পদ্ধতিতে চলছে। ম্যাচ জয়ের পর মিডিয়া বিভাগ কোচ খেলোয়াড়দের মন্তব্য প্রেরণ করলেও হারের পর খোঁজ থাকে না। লাওসে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বড় হারের পর বাটলারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একইভাবে সাফ পর্যায়ে বাংলাদেশ ভুটানের বিপক্ষে প্রথম পয়েন্ট হারিয়েছে। এই ম্যাচ ড্রয়ের পর কোচের কোনো প্রতিক্রিয়া দেয়নি বাফুফে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২৯ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×