হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভারত-পাকিস্তান থেকে এক লাখ টন চাল কিনছে সরকার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ১৬ জানুয়ারি – দেশে খাদ্যপণ্যের মজুদ বাড়ানোর লক্ষ্যে ভারত ও পাকিস্তান থেকে ৫০ হাজার টন করে এক লাখ চাল আমদানির আলাদা দুটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

এদিন ‘রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে’ উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে আন্তর্জাতিক বাজার থেকে তিন লাখ টন চাল আমদানির একটি প্রস্তাবেও সায় দেয় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি। দেশে খাদ্যবান্ধব কর্মসূচির পাশাপাশি টিসিবির মাধ্যমেও সুলভ মূল্যে চাল বিক্রি করে সরকার। এর ফলে চালের মজুদ কমে গেছে।

খাদ্য মন্ত্রণালয়ের বৃহস্পতিবারের হিসাবে, সরকারের কাছে ১২ লাখ ৪১ হাজার টন খাদ্যপণ্য মজুদ রয়েছে। এর মধ্যে চাল রয়েছে ৮ লাখ ৪০ হাজার টন।

চলতি অর্থবছরের ১৫ জানুয়ারি পর্যন্ত সরকারিভাবে চাল আমদানি হয় ৩৫ হাজার টন চাল। আগের অর্থবছরে চাল আমদানি করতে হয়নি। এবারের আমন মৌসুমে সাড়ে ৬ লাখ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করে সরকার। তবে সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনে অগ্রগতি কম। গত ১৭ নভেম্বর থেকে শুরু হওয়া এই ক্রয় অভিযান ১০ মার্চের মধ্যে শেষ হওয়ার কথা। এখন পর্যন্ত দুই লাখ ৬৮ হাজার ৪৩৬ টন সেদ্ধ চাল ও ৪৬ হাজার ৬০৬ টন আতপ চাল সংগ্রহ করা গেছে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৬ জানুয়ারি ২০২৫

 


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভারত-পাকিস্তান থেকে এক লাখ টন চাল কিনছে সরকার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভারত-পাকিস্তান থেকে এক লাখ টন চাল কিনছে সরকার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৬ জানুয়ারি – দেশে খাদ্যপণ্যের মজুদ বাড়ানোর লক্ষ্যে ভারত ও পাকিস্তান থেকে ৫০ হাজার টন করে এক লাখ চাল আমদানির আলাদা দুটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার।বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।এদিন ‘রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে’ উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে আন্তর্জাতিক বাজার থেকে তিন লাখ টন চাল আমদানির একটি প্রস্তাবেও সায় দেয় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি। দেশে খাদ্যবান্ধব কর্মসূচির পাশাপাশি টিসিবির মাধ্যমেও সুলভ মূল্যে চাল বিক্রি করে সরকার। এর ফলে চালের মজুদ কমে গেছে।খাদ্য মন্ত্রণালয়ের বৃহস্পতিবারের হিসাবে, সরকারের কাছে ১২ লাখ ৪১ হাজার টন খাদ্যপণ্য মজুদ রয়েছে। এর মধ্যে চাল রয়েছে ৮ লাখ ৪০ হাজার টন।চলতি অর্থবছরের ১৫ জানুয়ারি পর্যন্ত সরকারিভাবে চাল আমদানি হয় ৩৫ হাজার টন চাল। আগের অর্থবছরে চাল আমদানি করতে হয়নি। এবারের আমন মৌসুমে সাড়ে ৬ লাখ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করে সরকার। তবে সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনে অগ্রগতি কম। গত ১৭ নভেম্বর থেকে শুরু হওয়া এই ক্রয় অভিযান ১০ মার্চের মধ্যে শেষ হওয়ার কথা। এখন পর্যন্ত দুই লাখ ৬৮ হাজার ৪৩৬ টন সেদ্ধ চাল ও ৪৬ হাজার ৬০৬ টন আতপ চাল সংগ্রহ করা গেছে।সূত্র: আরটিভি নিউজআইএ/ ১৬ জানুয়ারি ২০২৫  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×