হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘ভাল স্পর্শ-খারাপ স্পর্শের পার্থক্য শেখা জরুরি’, ছেলেমেয়েকে কোন শিক্ষা দিয়েছেন ঋতুপর্ণা?

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন


কলকাতা, ৩১ আগস্ট – কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় উত্তাল সারা ভারত। সমাজে নারীদের অবস্থান নিয়ে আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে। অনেকেই দাবি করছেন, ছোটবেলা থেকেই শিশুদের যৌনশিক্ষা দেওয়া উচিত।

এ বিষয়ে কীভাবে ছেলে-মেয়েকে সচেতন করেন তা জানালেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

অভিনেত্রী বলেন, স্কুলে এখন ভালো স্পর্শ ও খারাপ স্পর্শের পার্থক্য শেখানো হয়। প্রতিটা স্কুলেই কিন্তু এই শিক্ষাটা দেওয়া জরুরি। শুধু মেয়েদের নয়, ছেলেদেরও এই শিক্ষাটা দেওয়া দরকার। যে পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে, ছেলেদেরও বোঝানো উচিত তাদের কীভাবে চলা উচিত। সম্মানের সঙ্গে বাঁচতে হলে কী কী করা উচিত আর কী করা উচিত নয়, তা এখনও বলা না হলে অনেকটা দেরি হয়ে যাবে।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

তিনি বলেন, ছেলেদের বোঝানো উচিত, তারা যেন সীমা অতিক্রম না করে। ওদের শেখাতে হবে, নারীদের কীভাবে সম্মান করতে হয়, কোন চোখে দেখা উচিত। ছেলে-মেয়ে নির্বিশেষে কারও কখনও সীমা অতিক্রম করা উচিত নয়।

অভিনেত্রী বলেন, বয়স দেখে তো অঘটন আসে না এখন। পাঁচ বছরের শিশুকন্যা বা ৭০ বছরের বৃদ্ধা, কারও কোনও নিরাপত্তা নেই। তাই নির্দিষ্ট বয়সে পৌঁছলে মেয়েকে সচেতন করব, এমন নয়। জ্ঞান হওয়ার পর থেকেই তাকে এই বিষয়গুলো নিয়ে সচেতন করা প্রয়োজন। কারণ বয়স নির্বিশেষেই অঘটন ঘটতে থাকছে। দু’বছরের বাচ্চাকে দেখেও যৌন আকাঙ্ক্ষা হয়? এই সব ভেবেই আমি হয়রান হয়ে যাই। মানুষের মানসিকতা কতটা বিকৃত হলে এটা সম্ভব! সমাজটাই কতটা বিকৃত হয়ে গিয়েছে।

আইএ/ ৩১ আগস্ট ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

‘ভাল স্পর্শ-খারাপ স্পর্শের পার্থক্য শেখা জরুরি’, ছেলেমেয়েকে কোন শিক্ষা দিয়েছেন ঋতুপর্ণা?

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘ভাল স্পর্শ-খারাপ স্পর্শের পার্থক্য শেখা জরুরি’, ছেলেমেয়েকে কোন শিক্ষা দিয়েছেন ঋতুপর্ণা?

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ৩১ আগস্ট – কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় উত্তাল সারা ভারত। সমাজে নারীদের অবস্থান নিয়ে আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে। অনেকেই দাবি করছেন, ছোটবেলা থেকেই শিশুদের যৌনশিক্ষা দেওয়া উচিত।এ বিষয়ে কীভাবে ছেলে-মেয়েকে সচেতন করেন তা জানালেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।অভিনেত্রী বলেন, স্কুলে এখন ভালো স্পর্শ ও খারাপ স্পর্শের পার্থক্য শেখানো হয়। প্রতিটা স্কুলেই কিন্তু এই শিক্ষাটা দেওয়া জরুরি। শুধু মেয়েদের নয়, ছেলেদেরও এই শিক্ষাটা দেওয়া দরকার। যে পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে, ছেলেদেরও বোঝানো উচিত তাদের কীভাবে চলা উচিত। সম্মানের সঙ্গে বাঁচতে হলে কী কী করা উচিত আর কী করা উচিত নয়, তা এখনও বলা না হলে অনেকটা দেরি হয়ে যাবে।তিনি বলেন, ছেলেদের বোঝানো উচিত, তারা যেন সীমা অতিক্রম না করে। ওদের শেখাতে হবে, নারীদের কীভাবে সম্মান করতে হয়, কোন চোখে দেখা উচিত। ছেলে-মেয়ে নির্বিশেষে কারও কখনও সীমা অতিক্রম করা উচিত নয়।অভিনেত্রী বলেন, বয়স দেখে তো অঘটন আসে না এখন। পাঁচ বছরের শিশুকন্যা বা ৭০ বছরের বৃদ্ধা, কারও কোনও নিরাপত্তা নেই। তাই নির্দিষ্ট বয়সে পৌঁছলে মেয়েকে সচেতন করব, এমন নয়। জ্ঞান হওয়ার পর থেকেই তাকে এই বিষয়গুলো নিয়ে সচেতন করা প্রয়োজন। কারণ বয়স নির্বিশেষেই অঘটন ঘটতে থাকছে। দু’বছরের বাচ্চাকে দেখেও যৌন আকাঙ্ক্ষা হয়? এই সব ভেবেই আমি হয়রান হয়ে যাই। মানুষের মানসিকতা কতটা বিকৃত হলে এটা সম্ভব! সমাজটাই কতটা বিকৃত হয়ে গিয়েছে।আইএ/ ৩১ আগস্ট ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×