হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভিয়েতনামে অ্যাপার্টমেন্টে ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৫৬

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৭ পূর্বাহ্ন


হ্যানয়, ১৩ সেপ্টেম্বর – দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের অ্যাপার্টমেন্ট ভবনে আগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা পৌঁছেছে ৫৬ জনে। নিহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে।

এছাড়া আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ৩৭ জনকে। হ্যানয় পুলিশের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

মঙ্গলবার রাত আনুমানিক ২ টার দিকে আগুন লাগে হ্যানয়ের ওই অ্যাপার্টমেন্ট ভবনে। ভবনটির বিভিন্ন অ্যাপার্টমেন্টে বসবাস করতেন প্রায় দেড়শ’ জন মানুষ।

আরও পড়ুন : ভিয়েতনামে ভবনে আগুন, বাঁচতে মানুষের চিৎকার, চেয়ে চেয়ে দেখলেন সবাই

ভিয়েতনামের সংবাদমাধ্যমগুলোর টেলিভিশন ফুটেজে গভীর রাতে ওই ভবনে একাধিক কালো ধোঁয়ার কুন্ডলি উঠতে দেখা গেছে। মই এবং হোসপাইপ দিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের আগুন নেভানোর তৎপরতাও ধরা পড়েছে ভিডিও ফুটেজে।

আহতদের মধ্যে আগুনে পোড়ার পাশাপাশি হাত-পা ভাঙা লোকজনও আছেন অনেক। আগুন লাগার পর আতঙ্কে ভবনের জানালা থেকে লাফ দিয়ে নামতে গিয়ে হাত-পা ভেঙেছেন তারা। আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ভবনের অগ্নি নিরাপত্তা ব্যবস্থায় গুরুতর ত্রুটি থাকায় ইতোমধ্যে ওই অ্যাপার্টমেন্ট ভবনটির মালিক এনঘিয়েম কুয়াং মিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ইতোমধ্যে একটি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে ভিয়েতনামের জননিরাপত্তা মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রী ফ্যাম মিন শিন বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে প্রতিটি অ্যাপার্টমেন্ট ভবনে যথাযথ অগ্নি নিরাপত্তা ব্যবস্থা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১৩ সেপ্টেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভিয়েতনামে অ্যাপার্টমেন্টে ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৫৬

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভিয়েতনামে অ্যাপার্টমেন্টে ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৫৬

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] হ্যানয়, ১৩ সেপ্টেম্বর – দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের অ্যাপার্টমেন্ট ভবনে আগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা পৌঁছেছে ৫৬ জনে। নিহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। এছাড়া আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ৩৭ জনকে। হ্যানয় পুলিশের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। মঙ্গলবার রাত আনুমানিক ২ টার দিকে আগুন লাগে হ্যানয়ের ওই অ্যাপার্টমেন্ট ভবনে। ভবনটির বিভিন্ন অ্যাপার্টমেন্টে বসবাস করতেন প্রায় দেড়শ’ জন মানুষ। আরও পড়ুন : ভিয়েতনামে ভবনে আগুন, বাঁচতে মানুষের চিৎকার, চেয়ে চেয়ে দেখলেন সবাই ভিয়েতনামের সংবাদমাধ্যমগুলোর টেলিভিশন ফুটেজে গভীর রাতে ওই ভবনে একাধিক কালো ধোঁয়ার কুন্ডলি উঠতে দেখা গেছে। মই এবং হোসপাইপ দিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের আগুন নেভানোর তৎপরতাও ধরা পড়েছে ভিডিও ফুটেজে। আহতদের মধ্যে আগুনে পোড়ার পাশাপাশি হাত-পা ভাঙা লোকজনও আছেন অনেক। আগুন লাগার পর আতঙ্কে ভবনের জানালা থেকে লাফ দিয়ে নামতে গিয়ে হাত-পা ভেঙেছেন তারা। আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ভবনের অগ্নি নিরাপত্তা ব্যবস্থায় গুরুতর ত্রুটি থাকায় ইতোমধ্যে ওই অ্যাপার্টমেন্ট ভবনটির মালিক এনঘিয়েম কুয়াং মিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ইতোমধ্যে একটি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে ভিয়েতনামের জননিরাপত্তা মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী ফ্যাম মিন শিন বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে প্রতিটি অ্যাপার্টমেন্ট ভবনে যথাযথ অগ্নি নিরাপত্তা ব্যবস্থা রাখার আহ্বান জানিয়েছেন তিনি। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ১৩ সেপ্টেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×