হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হওয়া নিয়ে যা বললেন ভারতীয় হাইকমিশনার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন


টাঙ্গাইল, ২৯ সেপ্টেম্বর – বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসাসহ কয়েক ধরনের ভিসা চালু রয়েছে। তবে দেশের পরিস্থিতির উন্নতি হলে ধাপে ধাপে সব ধরনের ভারতীয় ভিসা চালু করা হবে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দুই দেশের জনগণের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। দুর্গাপূজার মতো উৎসব এ সম্পর্ককে আরও মজবুত করে।

আরও পড়ুন

ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প

ভারতের এই শীর্ষ কূটনীতিক কুমুদিনীতে অনুষ্ঠিত সপ্তমী পূজায় অংশ নেন এবং সবার প্রতি শারদীয় শুভেচ্ছা জানান। তিনি বলেন, এটা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং ভারত ও বাংলাদেশের মানুষের জন্য একটি দুর্দান্ত মিলনমেলা। দুর্গাপূজা দুই দেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনুক—এই কামনা করি।

প্রণয় ভার্মা কুমুদিনী চত্বরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান কুমুদিনী কল্যাণ সংস্থার পরিচালক মহাবীর পতি এবং ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ মন্দিরা চৌধুরী। পরে তিনি কুমুদিনী লাইব্রেরিতে চা-চক্রে অংশ নেন এবং বজরা নৌকায় করে লৌহজং নদ পার হয়ে রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপে যান। সেখানে তিনি ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীদের পরিবেশনায় আরতি উপভোগ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, কুমুদিনী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবদুল হালিম, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম এবং কুমুদিনী হাসপাতালের উপপরিচালক অনিমেষ ভৌমিক।

“আমরা আশা করব, তারা সিদ্ধান্ত জানাবেন আমাদেরকে বা তাদের কার্যকলাপ বাড়াবেন, যাতে করে লোকজন যারা ভিসা চায় তারা ভিসা পেতে পারে।”

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ২৯ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হওয়া নিয়ে যা বললেন ভারতীয় হাইকমিশনার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হওয়া নিয়ে যা বললেন ভারতীয় হাইকমিশনার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] টাঙ্গাইল, ২৯ সেপ্টেম্বর – বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসাসহ কয়েক ধরনের ভিসা চালু রয়েছে। তবে দেশের পরিস্থিতির উন্নতি হলে ধাপে ধাপে সব ধরনের ভারতীয় ভিসা চালু করা হবে।সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দুই দেশের জনগণের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। দুর্গাপূজার মতো উৎসব এ সম্পর্ককে আরও মজবুত করে।ভারতের এই শীর্ষ কূটনীতিক কুমুদিনীতে অনুষ্ঠিত সপ্তমী পূজায় অংশ নেন এবং সবার প্রতি শারদীয় শুভেচ্ছা জানান। তিনি বলেন, এটা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং ভারত ও বাংলাদেশের মানুষের জন্য একটি দুর্দান্ত মিলনমেলা। দুর্গাপূজা দুই দেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনুক—এই কামনা করি।প্রণয় ভার্মা কুমুদিনী চত্বরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান কুমুদিনী কল্যাণ সংস্থার পরিচালক মহাবীর পতি এবং ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ মন্দিরা চৌধুরী। পরে তিনি কুমুদিনী লাইব্রেরিতে চা-চক্রে অংশ নেন এবং বজরা নৌকায় করে লৌহজং নদ পার হয়ে রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপে যান। সেখানে তিনি ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীদের পরিবেশনায় আরতি উপভোগ করেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, কুমুদিনী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবদুল হালিম, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম এবং কুমুদিনী হাসপাতালের উপপরিচালক অনিমেষ ভৌমিক।“আমরা আশা করব, তারা সিদ্ধান্ত জানাবেন আমাদেরকে বা তাদের কার্যকলাপ বাড়াবেন, যাতে করে লোকজন যারা ভিসা চায় তারা ভিসা পেতে পারে।”সূত্র: বাংলাদেশ জার্নালএনএন/ ২৯ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×