হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভুটানকে হারিয়ে সাফে দুর্দান্ত সূচনা বাংলাদেশের মেয়েদের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২০ আগস্ট ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন


ঢাকা, ২০ আগস্ট – সাফ অ-১৭ নারী টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিক ভুটানকে ৩-১ গোলে হারিয়েছে তারা। সুরভী আকন্দ প্রীতি একটি ও আলপী আক্তার জোড়া গোল করেন।

বাংলাদেশ প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল। একমাত্র গোলটি এসেছিল একেবারে প্রথমার্ধের অন্তিম মুহূর্তে। মাঝমাঠের সামনে থেকে বাড়ানো এক আক্রমণ ঠেকাতে ভুটানিজ গোলরক্ষক এগিয়ে আসেন। তার ও এক ডিফেন্ডারের মাঝ থেকে বল বাংলাদেশের সুরভী আকন্দ প্রীতির গায়ে লেগে জালে প্রবেশ করে।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

বিরতির পর বাংলাদেশ গোলের চেষ্টা করতে থাকে। ৫৩ মিনিটে গোল পেয়ে যায়। বক্সের উপর থেকে ডান পায়ের দুর্দান্ত শটে বল জালে জড়ান আলপী আক্তার। বাংলাদেশ ২-০ গোলের লিড পায়। কিছুক্ষণ পর ভুটান এক গোল করলে খেলায় খানিকটা প্রতিদ্বন্দ্বিতা ফিরে আসে।

তবে ৬৪ মিনিটে আলপী আক্তারের আরেকটি গোলে বাংলাদেশ আরও এগিয়ে যায়। বাম প্রান্ত থেকে কর্নার হয়, জটলার মধ্যে পোস্টে বল ঠেলে দেন আলপী আক্তার।

ম্যাচের বাকি সময় বাংলাদেশ গোলের একাধিক সুযোগ পেয়েছিল। ভুটানের ডিফেন্ডাররা গোললাইন সেভ করেছে একাধিকবার।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভুটানকে হারিয়ে সাফে দুর্দান্ত সূচনা বাংলাদেশের মেয়েদের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভুটানকে হারিয়ে সাফে দুর্দান্ত সূচনা বাংলাদেশের মেয়েদের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২০ আগস্ট – সাফ অ-১৭ নারী টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিক ভুটানকে ৩-১ গোলে হারিয়েছে তারা। সুরভী আকন্দ প্রীতি একটি ও আলপী আক্তার জোড়া গোল করেন।বাংলাদেশ প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল। একমাত্র গোলটি এসেছিল একেবারে প্রথমার্ধের অন্তিম মুহূর্তে। মাঝমাঠের সামনে থেকে বাড়ানো এক আক্রমণ ঠেকাতে ভুটানিজ গোলরক্ষক এগিয়ে আসেন। তার ও এক ডিফেন্ডারের মাঝ থেকে বল বাংলাদেশের সুরভী আকন্দ প্রীতির গায়ে লেগে জালে প্রবেশ করে।বিরতির পর বাংলাদেশ গোলের চেষ্টা করতে থাকে। ৫৩ মিনিটে গোল পেয়ে যায়। বক্সের উপর থেকে ডান পায়ের দুর্দান্ত শটে বল জালে জড়ান আলপী আক্তার। বাংলাদেশ ২-০ গোলের লিড পায়। কিছুক্ষণ পর ভুটান এক গোল করলে খেলায় খানিকটা প্রতিদ্বন্দ্বিতা ফিরে আসে।তবে ৬৪ মিনিটে আলপী আক্তারের আরেকটি গোলে বাংলাদেশ আরও এগিয়ে যায়। বাম প্রান্ত থেকে কর্নার হয়, জটলার মধ্যে পোস্টে বল ঠেলে দেন আলপী আক্তার।ম্যাচের বাকি সময় বাংলাদেশ গোলের একাধিক সুযোগ পেয়েছিল। ভুটানের ডিফেন্ডাররা গোললাইন সেভ করেছে একাধিকবার। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×