হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভুয়া র‍্যাবকে আসল র‍্যাবের ধাওয়া, দুপক্ষকেই জনতার পিটুনি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন


ফরিদপুর, ২৯ জুলাই – ফরিদপুরের নগরকান্দায় প্রকৃত র‍্যাব সদস্য ও ভুয়া র‍্যাব পরিচয়দানকারীদের একত্রে আটকে মারধর করেছে জনতা। এ ঘটনায় তাদের ব্যবহৃত মাইক্রোবাস ভাঙচুরের ঘটনাও ঘটে।

সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চর যশোরদী ইউনিয়নের জয়বাংলার মোড় এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি মাইক্রোবাস দ্রুতগতিতে জয়বাংলা মোড় অতিক্রম করছিল। এর মধ্যে একটি গাড়ি থেকে বারবার বাঁশি বাজানোর শব্দ শুনে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তারা মহাসড়কে ব্যারিকেড দিয়ে প্রথম মাইক্রোবাসটি থামায়। গাড়িতে থাকা ব্যক্তিরা নিজেদের র‍্যাব সদস্য পরিচয় দিলেও কারও গায়ে র‍্যাবের পোশাক ছিল না। এতে সন্দেহ বেড়ে যায়। ভুয়া র‍্যাব পরিচয়দানকারীরা গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করলে জনতা তাদের ধাওয়া দিয়ে ঘিরে ফেলে এবং মারধর করে।

এ সময় পেছন থেকে ধাওয়া করে আসা প্রকৃত র‍্যাব সদস্যদের বহনকারী আরেকটি মাইক্রোবাস ঘটনাস্থলে পৌঁছায়। তবে তারা সবাই সাদা পোশাকে ছিলেন। তারা ভুয়া র‌্যাব পরিচয়দানকারীদের জনতার কাছ থেকে সরিয়ে আটক করতে গেলে তাদেরও জনতার রোষানলে পড়তে হয়।

ঘটনার খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে প্রকৃত র‌্যাব ও ভুয়া র‌্যাব পরিচয়দানকারীদের উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার তারিকুল ইসলাম বলেন, র‌্যাব-১০-এর হেডকোয়ার্টার থেকে একটি টিম ডাকাতদলকে ধাওয়া করছিল। স্থানীয় লোকজন ভুল বুঝে র‌্যাব ও ভুয়া র‌্যাব সদস্যদের একসঙ্গে পিটিয়েছে। র‌্যাব সদস্যরা সাদা পোশাকে থাকায় এ বিভ্রান্তি সৃষ্টি হয়।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৯ জুলাই ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভুয়া র‍্যাবকে আসল র‍্যাবের ধাওয়া, দুপক্ষকেই জনতার পিটুনি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভুয়া র‍্যাবকে আসল র‍্যাবের ধাওয়া, দুপক্ষকেই জনতার পিটুনি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন
Print Image
[ad_1] ফরিদপুর, ২৯ জুলাই – ফরিদপুরের নগরকান্দায় প্রকৃত র‍্যাব সদস্য ও ভুয়া র‍্যাব পরিচয়দানকারীদের একত্রে আটকে মারধর করেছে জনতা। এ ঘটনায় তাদের ব্যবহৃত মাইক্রোবাস ভাঙচুরের ঘটনাও ঘটে।সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চর যশোরদী ইউনিয়নের জয়বাংলার মোড় এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি মাইক্রোবাস দ্রুতগতিতে জয়বাংলা মোড় অতিক্রম করছিল। এর মধ্যে একটি গাড়ি থেকে বারবার বাঁশি বাজানোর শব্দ শুনে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তারা মহাসড়কে ব্যারিকেড দিয়ে প্রথম মাইক্রোবাসটি থামায়। গাড়িতে থাকা ব্যক্তিরা নিজেদের র‍্যাব সদস্য পরিচয় দিলেও কারও গায়ে র‍্যাবের পোশাক ছিল না। এতে সন্দেহ বেড়ে যায়। ভুয়া র‍্যাব পরিচয়দানকারীরা গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করলে জনতা তাদের ধাওয়া দিয়ে ঘিরে ফেলে এবং মারধর করে।এ সময় পেছন থেকে ধাওয়া করে আসা প্রকৃত র‍্যাব সদস্যদের বহনকারী আরেকটি মাইক্রোবাস ঘটনাস্থলে পৌঁছায়। তবে তারা সবাই সাদা পোশাকে ছিলেন। তারা ভুয়া র‌্যাব পরিচয়দানকারীদের জনতার কাছ থেকে সরিয়ে আটক করতে গেলে তাদেরও জনতার রোষানলে পড়তে হয়।ঘটনার খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে প্রকৃত র‌্যাব ও ভুয়া র‌্যাব পরিচয়দানকারীদের উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার তারিকুল ইসলাম বলেন, র‌্যাব-১০-এর হেডকোয়ার্টার থেকে একটি টিম ডাকাতদলকে ধাওয়া করছিল। স্থানীয় লোকজন ভুল বুঝে র‌্যাব ও ভুয়া র‌্যাব সদস্যদের একসঙ্গে পিটিয়েছে। র‌্যাব সদস্যরা সাদা পোশাকে থাকায় এ বিভ্রান্তি সৃষ্টি হয়।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২৯ জুলাই ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×